মোস্তাফিজুর রহমান মারুফ (প্রকাশক)

শূন্যপদে লক্ষাধিক বেতনে জনবল নিয়োগ দেবে বিআইএফএফএল - Ekotar Kantho

শূন্যপদে লক্ষাধিক বেতনে জনবল নিয়োগ দেবে বিআইএফএফএল

একতার কণ্ঠঃ শূন্যপদে জনবল নিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল)। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে।

বিভাগের নাম: অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট/সিনিয়র প্রিন্সিপাল অফিসার
অভিজ্ঞতা: ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে দুই বছর কাজের অভিজ্ঞতা।
বয়স: সর্বোচ্চ ৪৪ বছর

বিভাগের নাম: স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট/সিনিয়র প্রিন্সিপাল অফিসার
অভিজ্ঞতা: ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪৪ বছর

বিভাগের নাম: ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন
পদের নাম: সিনিয়র প্রিন্সিপাল অফিসার/প্রিন্সিপাল অফিসার/সিনিয়র অফিসার/অফিসার
অভিজ্ঞতা: ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর

বিভাগের নাম: ট্রেজারি
পদের নাম: সিনিয়র প্রিন্সিপাল অফিসার/প্রিন্সিপাল অফিসার/সিনিয়র অফিসার
অভিজ্ঞতা: ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর

বিভাগের নাম: আইটি অ্যান্ড এমআইএস
পদের নাম: সিনিয়র প্রিন্সিপাল অফিসার/প্রিন্সিপাল অফিসার/সিনিয়র অফিসার
অভিজ্ঞতা: ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩৮ বছর

বিভাগের নাম: ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট
পদের নাম: অফিসার
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর

তিনটি পদের প্রতিটির জন্য বেতন আলাদা আলাদা। এসব পদের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ১,৩৫,০০০ টাকা; সিনিয়র প্রিন্সিপাল অফিসার ১,১০,০০০ টাকা; প্রিন্সিপাল অফিসার ১,০০,০০০ টাকা; সিনিয়র অফিসার ৮০,০০০ টাকা এবং অফিসার ৫০,০০০ টাকা বেতন পাবেন।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডিজবসের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন, এখানে

আবেদনের শেষ তারিখ: আগ্রহীরা ১৮ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

সর্বশেষ আপডেটঃ ১৯. অগাস্ট ২০২১ ০৩:৪৪:এএম ৫ বছর আগে
কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি - Ekotar Kantho

কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি

একতার কণ্ঠঃ শূন্যপদে জনবল নিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন।

পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিকে (গ্রেড: ১৬)

পদের সংখ্যা: ১ জন

আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস। কম্পিউটার পরিচালনায় ও টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে।

বেতন: ১৭০৫৪/-

চাকরির স্থান: দেশের যে কোনো স্থানে।

এতে স্থায়ীভাবে লোক নেওয়া হবে। আবেদন করতে পারবেন নারী-পুরুষ উভয়েই।

বয়স: আগ্রহী প্রার্থীর বয়স ২০২১ সালের ১৭ আগস্ট হিসাবে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে; প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন সংগ্রহ করা যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে- এখানে

আবেদনের ঠিকানা: প্রকল্প পরিচালক, বাংলাদেশ ভূমি জরিপ শিক্ষার উন্নয়ন প্রকল্প, কক্ষ নং-৪০১, এফ-৪/বি, আগারগাঁও, শেরেবাংলানগর, ঢাকা-১২০৭।

আবেদনের শেষ সময়: আগ্রহীরা ২৯ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র পাঠাতে পারবেন।

সর্বশেষ আপডেটঃ ১৯. অগাস্ট ২০২১ ০৩:৫৬:এএম ৫ বছর আগে
এক পলকে দেখে নিন বিশ্বকাপের সময়-সূচি - Ekotar Kantho

এক পলকে দেখে নিন বিশ্বকাপের সময়-সূচি

একতার কণ্ঠঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে অক্টোবরে। ভারতে করোনাভাইরাস বেশি সংক্রমিত হওয়ায় এবারের বিশ্বকাপ হবে আরব আমিরাতে। তবে আয়োজক সেই ভারতই থাকছে।

বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শুরুতেই হবে বাছাই পর্বের দুই গ্রুপের খেলা।

প্রথম রাউন্ড ‘বি’ গ্রুপের খেলা ১৭ অক্টোবর আর এ গ্রুপের খেলা শুরু হবে ১৮ অক্টোবর। প্রথম রাউন্ডের খেলা শেষ হবে ২২ অক্টোবর।

প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ, স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনি। আর প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে খেলবে শ্রীলংকা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া।

এই দুই গ্রুপের সেরা দুটি করে দল যাবে মূলপর্বে। ২৩ অক্টোবর শুরু হবে ১২ দলের ‘সুপার টুয়েলভ’ রাউন্ড। এই পর্বে সরাসরি খেলবে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষ আট দল।

১৪ নভেম্বর দুবাইয়ে সন্ধ্যা ৬টায় ফাইনাল অনুষ্ঠিত হবে। তার আগে ১০ ও ১১ নভেম্বর দুটি সেমিফাইনাল হবে।

সুপার টুয়েলভ গ্রুপ ওয়ানে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। তাদের সঙ্গে যোগ দেবে প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপের রানার্সআপ দল।

আর সুপার টুয়েলভ গ্রুপ দুইয়ে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের সঙ্গে থাকবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘এ’ গ্রুপের রানার্সআপ দল।

বাছাই পর্ব সূচি

১৭ অক্টোবর : ওমান-পাপুয়া নিউগিনি (বিকাল ৪টা), ভেন্যু : আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম, ওমান
বাংলাদেশ-স্কটল্যান্ড (রাত ৮টা), ভেন্যু : আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম, ওমান
১৮ অক্টোবর: আয়ারল্যান্ড-নেদারল্যান্ডস (বিকাল ৪টা), ভেন্যু: শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি
শ্রীলংকা-নামিবিয়া (রাত ৮টা), ভেন্যু: শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি
১৯ অক্টোবর: স্কটল্যান্ড-পাপুয়া নিউগিনি (বিকাল ৪টা), ভেন্যু : আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম, ওমান
ওমান-বাংলাদেশ (রাত ৮টা), ভেন্যু : আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম, ওমান
২০ অক্টোবর: নামিবিয়া-নেদারল্যান্ডস (বিকাল ৪টা), ভেন্যু: শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি
শ্রীলংকা-আয়ারল্যান্ড (রাত ৮টা), ভেন্যু: শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি
২১ অক্টোবর: বাংলাদেশ-পাপুয়া নিউগিনি (বিকাল ৪টা), ভেন্যু : আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম, ওমান
ওমান-স্কটল্যান্ড (রাত ৮টা), ভেন্যু : আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম, ওমান
২২ অক্টোবর: নামিবিয়া-আয়ারল্যান্ড (বিকাল ৪টা), ভেন্যু : শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ
শ্রীলংকা-নেদারল্যান্ডস (রাত ৮টা), ভেন্যু : শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ

সুপার-১২ সূচি

২৩ অক্টোবর: অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা (বিকাল ৪টা), ভেন্যু: শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ (রাত ৮টা), ভেন্যু: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
২৪ অক্টোবর: এ-১ ও বি-২ (বিকাল ৪টা), ভেন্যু: শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ
ভারত-পাকিস্তান (রাত ৮টা), ভেন্যু: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই

২৫ অক্টোবর: আফগানিস্তান-বি-১ (রাত ৮টা) ভেন্যু: শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ
২৬ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ (বিকাল ৪টা), ভেন্যু: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
পাকিস্তান-নিউজিল্যান্ড (রাত ৮টা), ভেন্যু: শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ
২৭ অক্টোবর: ইংল্যান্ড-বি-২ (বিকাল ৪টা ), ভেন্যু: শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি
বি-১ ও এ-২ (রাত ৮টা), ভেন্যু: শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি
২৮ অক্টোবর: অস্ট্রেলিয়া-এ-১ (রাত ৮টা), ভেন্যু: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
২৯ অক্টোবর: ওয়েস্ট ইন্ডিজ-বি-২ (বিকাল ৪টা), ভেন্যু: শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ
আফগানিস্তান-পাকিস্তান (রাত ৮টা), ভেন্যু: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
৩০ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা-এ-১ (বিকাল ৪টা), ভেন্যু: শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ
অস্ট্রেলিয়া-ইংল্যান্ড (রাত-৮টা), ভেন্যু: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
৩১ অক্টোবর: আফগানিস্তান-এ-২ (বিকাল ৪টা), ভেন্যু: শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি
ভারত-নিউজিল্যান্ড (রাত ৮টা), ভেন্যু: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
১ নভেম্বর: ইংল্যান্ড-এ-১ (রাত ৮টা), ভেন্যু: শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ
২ নভেম্বর: দক্ষিণ আফ্রিকা-বি-২ (বিকাল ৪টা), ভেন্যু: শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি
পাকিস্তান-এ-২ (রাত ৮টা), ভেন্যু: শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি
৩ নভেম্বর: নিউজিল্যান্ড-বি-১ (বিকাল ৪টা), ভেন্যু: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
ভারত- আফগানিস্তান (রাত ৮টা), ভেন্যু: শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি
৪ নভেম্বর: অস্ট্রেলিয়া-বি-২ (বিকাল ৪টা), ভেন্যু: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
ওয়েস্ট ইন্ডিজ-এ-১ (রাত ৮টা), ভেন্যু: শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি
৫ নভেম্বর: নিউজিল্যান্ড-এ-২ (বিকাল ৪টা), ভেন্যু: শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ
ভারত-বি-১ (রাত ৮টা), ভেন্যু: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
৬ নভেম্বর: অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ (বিকাল ৪টা), ভেন্যু: শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি
ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা (রাত ৮টা), ভেন্যু: শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ
৭ নভেম্বর: নিউজিল্যান্ড-আফগানিস্তান (বিকাল ৪টা), ভেন্যু: শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি
পাকিস্তান-বি-১ (রাত ৮টা), ভেন্যু: শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ
৮ নভেম্বর: ভারত-এ-২ (রাত ৮টা), ভেন্যু: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
১০ নভেম্বর: প্রথম সেমিফাইনাল (রাত ৮টা), ভেন্যু: শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি
১১ নভেম্বর: দ্বিতীয় সেমিফাইনাল (রাত ৮টা), ভেন্যু: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
১৪ নভেম্বর: ফাইনাল (রাত ৮টা), ভেন্যু: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই

সর্বশেষ আপডেটঃ ১৮. অগাস্ট ২০২১ ০৮:০১:এএম ৫ বছর আগে
মহাকাশে থ্রিডি প্রিন্টার পাঠাচ্ছে নাসা - Ekotar Kantho

মহাকাশে থ্রিডি প্রিন্টার পাঠাচ্ছে নাসা

একতার কণ্ঠঃ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা মহাকাশে কলোনি স্থাপনের সম্ভাবনা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। এরই অংশ হিসাবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাঠানো হচ্ছে একটি থ্রিডি প্রিন্টার। মহাকাশে আবাসন নির্মাণে ওই থ্রিডি প্রিন্টারেই চাঁদের আলগা মাটি ও পাথরের অনুকরণে কাঁচামাল তৈরির চেষ্টা চলবে।

বলা হচ্ছে, ‘আর্টেমিস’ প্রকল্পের অধীনে দ্য রেডওয়্যার রিগলিথ প্রিন্ট (আরআরপি) আইএসএস-এর ম্যানডি প্রিন্টার সিস্টেমের সঙ্গে কাজ করবে একযোগে। তৈরি করবে বাড়ি বানানোর নির্মাণ উপাদান রিগলিথ। এ কাঁচামাল ব্যবহার করে নির্মিত অবকাঠামো মহাকাশের বৈরী পরিবেশে টিকতে পারে কি না, তা পর্যবেক্ষণ করবেন আইএসএস-এর নভোচারীরা। আর থ্রিডি প্রিন্টারে টেকসই কাঁচামাল তৈরি সম্ভব হলে চাঁদ ও মঙ্গলে নাসার নির্মাণ সামগ্রী পরিবহণের চাপ কমবে। আরও এক ধাপ এগিয়ে যাবে মহাকাশে কলোনি স্থাপনের স্বপ্ন।

এ প্রকল্প সাফল্য পেলে চাঁদ ও মঙ্গলে নাসার নির্মাণ সামগ্রী পরিবহণের চাপ কমবে-এমনটাই আশা করা হচ্ছে। বিজ্ঞানীরা মহাকাশের বিভিন্ন গ্রহ বা উপগ্রহের আলগা মাটি ও পাথর আবাসন নির্মাণে ব্যবহারের স্বপ্ন দেখছেন অনেক দিন ধরেই। আরআরপি প্রকল্প থেকে মিলবে বাস্তবসম্মত ফলাফল।

সূত্রঃ যুগান্তর অনলাইন পোর্টাল

সর্বশেষ আপডেটঃ ১৮. অগাস্ট ২০২১ ০৮:৪৯:এএম ৫ বছর আগে
শিক্ষক নিয়োগ দেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - Ekotar Kantho

শিক্ষক নিয়োগ দেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

একতার কণ্ঠঃ শূন্যপদে শিক্ষক নিয়োগ দেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে তিন পদে ২০ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা যোগ্যতা অনুযায়ী ডাকযোগে আবেদন করতে পারবেন।

পদের বিস্তারিত

১. অধ্যাপক, পদ সংখ্যা ৩ জন, বেতন ৫৬৫০০/- থেকে ৭৪৪০০/-, বয়স সর্বোচ্চ ৫২ বছর।

২. সহযোগী অধ্যাপক, পদ সংখ্যা ১৩ জন, বেতন  ৫০০০০/- থেকে ৭১২০০/-, বয়স সর্বোচ্চ ৪৮ বছর।

৩. সহকারী অধ্যাপক, গ্রেড-৩, পদ সংখ্যা ১ জন, বেতন  ৩৫৫০০/- থেকে ৬৭০১০/-, বয়স সর্বোচ্চ ৪০ বছর।

তিনটি পদের প্রতিটির জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা। এসব আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আবেদনের নিয়ম

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফরম এখানে আবেদন করতে হবে। পরে আবেদনপত্রের নমুনা সংগ্রহ করে রেজিস্ট্রার, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বরাবর ডাকযোগে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়

আগ্রহীরা ৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র পাঠাতে পারবেন।

সর্বশেষ আপডেটঃ ১৫. অগাস্ট ২০২১ ১০:৩১:পিএম ৫ বছর আগে
বয়ঃসন্ধিকালে ব্রণের সমস্যায় কী করবেন - Ekotar Kantho

বয়ঃসন্ধিকালে ব্রণের সমস্যায় কী করবেন

একতার কণ্ঠঃ ব্রণের সমস্যায় কমবেশি সবাইকে পড়তে হয়। বিশেষ করে বয়ঃসন্ধিকালে কিশোরী-কিশোরীদের এই সমস্যা দেখা যায়। ব্রণ সাধারণত মুখে দেখা গেলেও অনেক সময় মাথা, পিঠ ও ঘাড় ও বুকেও দেখা দিতে পারে। আমাদের দেশে ছেলেদের ১৬ থেকে ১৯ বছর বয়সে ও মেয়েদের ১৪ থেকে ১৬ বছর বয়সে ব্রণ হওয়ার প্রবণতা বেশি দেখা যায়। ২০ বছর বয়সের মাঝামাঝি সময় থেকে ব্রণ হওয়ার হার কমে যেতে থাকে। তবে অনেকে পরিণত বয়সেও এই সমস্যায় ভুগেন।

ব্রণের সমস্যা থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে পরামর্শ দিয়েছেন আল-রাজী হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা. দিদারুল আহসান।

কারণ

* টিনএজারদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকালে অ্যান্ড্রোজেন হরমোনের আধিক্য।

* মাসিক বা গর্ভাবস্থায় হরমোনের মাত্রার পরিবর্তন।

* কসমেটিক, বিশেষ করে ঘন ঘন ময়েশ্চারাইজিং লোশন ব্যবহার বা মেকআপের প্রভাব।

* জন্মনিয়ন্ত্রণ বড়ি, স্টেরয়েড, খিঁচুনি বা মানসিক রোগের ওষুধ ইত্যাদির প্রভাব।

* অত্যধিক গরম বা বেশি ঘর্মাক্ত হওয়া।

* তেলতেলে চুল ও মাথার খুশকি।

* মানসিক চাপ ও পর্যাপ্ত ঘুম না হওয়া।

* কেরোসিন বা কয়লার (যেমন, ফার্নিচারের বার্নিশ) প্রভাব।

* পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব ও নারীদের মাসিক ঋতুস্রাবের সঙ্গেও ব্রণের সম্পর্ক রয়েছে।

ধরন

ব্রণের নানা ধরন রয়েছে। ছোট ছোট গোল ফুসকুড়ি, লালচে ছোট ছোট গোটা, আবার পুঁজপূর্ণ বড় বড় চাকাও হতে পারে। ব্রণ টিপলে ভাতের দানার মতো বের হয়ে আসে। কিছু ব্রণ খুব যন্ত্রণাদায়ক হয়। এতে ত্বকে ছিদ্রও দেখা দিতে পারে। কারও কারও মুখে ব্রণের তীব্রতা বেশি থাকলে তা এবড়োথেবড়ো দেখায়।

চিকিৎসা

সচেতনতার মাধ্যমেই বেশিরভাগ ব্রণ দূর করা যায় বা কমানো যায়। তবে আক্রান্তের গুরুত্ব বিবেচনা করে ডার্মাটোলজিস্ট বা চর্মরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিতে হয়। চিকিৎসা না করালে অনেক সময় ব্রণ ত্বকের মারাত্মক ক্ষতি, বিশেষ করে ত্বকে গভীর প্রদাহ সৃষ্টি হতে পারে। এজন্য মলম প্রয়োগ, অ্যান্টিবায়োটিক অথবা রেটিনয়েডজাতীয় ওষুধ সেবনের প্রয়োজন হতে পারে।

* মাথায় খুশকি থাকলে অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করে খুশকি দূর করুন।

* অ্যালার্জি না থাকলে বেনজাইল পার-অক্সাইড লোশন ব্যবহার করতে পারেন।

কিছু ভুল ধারণা

অনেকে ব্রণ হলে মুখে সাবান ব্যবহার বন্ধ করে দেন অথচ এ সময় সাবান দিয়ে মুখ ধুলে উপকার হয়, কেননা সাবান মুখের তৈলাক্ত ভাব দূর করে এবং লোমকূপ পরিষ্কার রাখে।

সংবাদ সূত্রঃ যুগান্তর অনলাইন

সর্বশেষ আপডেটঃ ১৫. অগাস্ট ২০২১ ১০:২১:পিএম ৫ বছর আগে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি - Ekotar Kantho

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি

একতার কণ্ঠঃ জনবল নিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এতে বিভিন্ন পদে ১৯ জনকে নেওয়া হবে প্রতিষ্ঠানটিতে। আগ্রহীরা অনলাইনে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। জমা দিতে হবে ডাকযোগে অথবা সরাসরি গিয়ে।

পদের নাম
১. রেজিস্ট্রার ১ জন (গ্রেড ৩)
২.. লাইব্রেরিয়ান ১ জন (গ্রেড ৩)
৩. উপ-রেজিস্ট্রার ১ জন (গ্রেড ৫)
৪. উপ-পরিচালক (অডিট) ১ জন (গ্রেড ৫)
৫. নির্বাহী প্রকৌশলী (পুর) ১ জন (গ্রেড ৬)
৬. মেডিকেল অফিসার (১ জন পুরুষ ও ১ জন নারী) ২ জন (গ্রেড ৯)
৭. সহকারী প্রকৌশলী (সিভিল) ১ জন (গ্রেড ৯)
৮. ব্রাদার ১ জন (গ্রেড ৫)
৯. আইপিই বিভাগ ১ জন (গ্রেড ১০)
১০. সহকারী পাবলিক রিলেশন অফিসার ১ জন (গ্রেড ১০)
১১. ড্রাইভার ৩ জন (গ্রেড ১৫)
১২. মোয়াজ্জিন ১ জন (গ্রেড ১৯)
১৩. কার্পেন্টার ১ জন (গ্রেড ২০)
১৪. মালী ১ জন (গ্রেড ২০)
১৫. সহকারী কুক ১ জন (গ্রেড ২০)
১৬. নিরাপত্তা প্রহরী ১ জন (গ্রেড ২০)

মোট ১৬টি ক্যটাগরিতে লোক নেবে প্রতিষ্ঠানটি। এসব পদের প্রতিটির জন্য রয়েছে আলাদা আলাদা আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা। এগুলো দেখা যাবে নিয়োগ বিজ্ঞপ্তিতে- এখানে

আবেদনের নিয়ম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফরম এখান থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। পরে আবেদনপত্র পূরণ করে ২৯ আগস্টের মধ্যে বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে।

আবেদনের ঠিকানা: রেজিস্ট্রার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ-৮১০০।

আবেদনের শেষ সময়: আগ্রহীরা ২৯ আগস্ট বিকাল ৫টা পর্যন্ত আবেদনপত্র পাঠাতে পারবেন।

সর্বশেষ আপডেটঃ ১৫. অগাস্ট ২০২১ ০৫:১৫:এএম ৫ বছর আগে
কিভাবে বুঝবেন সন্তান মাদকাসক্ত - Ekotar Kantho

কিভাবে বুঝবেন সন্তান মাদকাসক্ত

একতার কণ্ঠঃ মাদকাসক্তি থেকে মুক্তি পেতে হলে আগে জানতে হবে মাদকাসক্তি কী? নেশায় জড়িয়ে পড়া বা মাদকাসক্তি একটি ব্যাধি। সাধারণত চিকিৎসাবিদ্যায় মাদকাসক্তিকে বলা হয়, ক্রনিক রিলাক্সিং ব্রেইন ডিজিজ বা বারবার হতে পারে এমন স্নায়ুবিক রোগ।

এ ব্যাপারে বিস্তারিত তথ্য ও পরামর্শ দিয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো. ওয়াজিউল আলম চৌধুরী।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, একজন ব্যক্তিকে মাদকাসক্ত হিসেবে চিহ্নিত করার কিছু শর্ত আছে। প্রথমত, যেকোনো উপায়েই হোক নেশাদ্রব্য সংগ্রহ করতে হবে, যেটিকে ইংরেজিতে ক্রেভিং বলে। দ্বিতীয়ত, নেশাবস্তু গ্রহণের মাত্রা ক্রমশ বাড়িয়ে দেয় বা বাধ্য হয়, যেটিকে টলারেন্স বলা হয়। তৃতীয়, নেশাবস্তুর প্রতি দৈহিক এবং মানসিক নির্ভরতা গড়ে ওঠে। নেশাবস্তুটি গ্রহণ করতে না পারলে তার দৈহিক ও মানসিক অবস্থার ভারসাম্য নষ্ট হয়।

ভয়াবহ সংবাদ হলো, গোটা বিশ্বের মতো আমাদের দেশে মাদকাসক্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমাদের দেশে সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ১৮ বছরের বেশি ৩ দশমকি ৩০ শতাংশ, ১২-১৭ বছর বয়সী ১ দশমিক ৫০ ও ৭-১১ বছর বয়সীদের মধ্যে ০ দশমিক ২০ শতাংশ মানুষ মাদকাসক্ত। অর্থাৎ, ৭ বছরের শিশুও মাদকাসক্ত হয়েছে এমন প্রমাণ রয়েছে। সার্বিকভাবে দেখা যায়, পুরুষদের মধ্যে ৪ দশমিক ৮০ এবং নারীদের ০ দশমিক ৬০ শতাংশ মাদকাসক্ত।

মাদকাসক্তদের মধ্যে গাঁজায় আসক্ত ৪২ দশমিক ৭০, মদে ২৭ দশমিক ৫০, এমফেটামিন জাতীয় ওষুধে ১৫ দশমিক ২০, আফিম জাতীয় দ্রব্যে ৫ দশমিক ৩০ এবং ঘুমের বড়ি বা ট্যাবলেট খায় ৪ দশমিক ৩০ শতাংশ। এ জরিপ থেকে আমরা আমাদের দেশে মাদকাসক্তের সার্বিক একটা চিত্র বুঝতে পারি।

খুব ভয়ের ব্যাপার হলো, দেশের তরুণ-তরুণী কিংবা কিশোর-কিশোরীরা মাদকে বেশি আসক্ত হচ্ছে। দেশে মাদকাসক্তের প্রায় ৬৩ শতাংশ তরুণ-তরুণী। কিশোর বা তরুণদের ক্ষেত্রে সঙ্গত কারণেই আমরা বলে থাকি, ওদের আবেগ অনিয়ন্ত্রিত এবং বয়সটিতে বন্ধুদের প্রভাব অনেক বেশি থাকে। এদের মধ্যে অনেকেই নিছক কৌতূহলের বশে নেশা করে। অনেকের ক্ষেত্রে সামাজিক বা ব্যক্তিগত কোনো হতাশা থেকে শুরু হয়। মানসিক চাপ নিয়ন্ত্রণে ব্যস্ত হয়েও অনেকে কিন্তু মাদকে ঝুঁকে পড়ে। দেশে নানা জাতীয় মাদকের সহজলভ্যতাও মাদকাসক্তির অন্যতম কারণ।

এ ছাড়া মাদকাসক্তের পেছনে পারিবারিক অনেক কারণও আমরা উপেক্ষা করতে পারি না। যেমন, কোনো সংসার বা পরিবারে পারিবারিক কলহ দিনের পর দিন চলতে থাকে, মা-বাবা কিংবা বড় ভাই-বোনদের কেউ মাদকাসক্ত, মা-বাবার সাথে শিশু-কিশোর বয়সে সন্তানের স্নেহপূর্ণ সম্পর্কের ঘাটতির কারণেও মাদকে আসক্তির সম্ভাবনা বেড়ে যায়।

এখন আসা যাক তরুণ-তরুণীরা মূলত কোন কোন মাদকে আসক্ত হয়। সাম্প্রতিক ডিএসএম-৫ বা ডায়াগনোস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অব মেন্টাল ডিস-অর্ডারসের পঞ্চম সংস্করণে ১০টি দ্রব্যকে মাদক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো, অ্যালকোহল বা মদ, ক্যাফেইন, ক্যানাবিস বা গাঁজাজাতীয় দ্রব্য, হ্যাল্যুসিনোজেনস বা বিভ্রম সৃষ্টিকারী দ্রব্য (এলএসডি, বিভিন্ন ধরনের ইনহ্যাল্যান্টস অর্থাৎ যেগুলো শ্বাসের সাথে গ্রহণ করা হয়), অপিওয়েডস বা আফিম জাতীয় দ্রব্য, সিডেটিভ বা উত্তেজনা প্রশমনকারী দ্রব্য (ঘুমের ওষুধ, হিপনোটিকস বা সম্মোহক পদার্থ), অ্যানজিওলাইটিকস বা উদ্বেগ প্রশমক দ্রব্য, স্টিম্যুলেন্টস বা স্নায়ু উত্তেজক দ্রব্য (অ্যামফিটামিন জাতীয় দ্রব্য বা কোকেইন) এবং বিভিন্ন তামাকজাতীয় দ্রব্য।

সূত্র: ডক্টর টিভি

সর্বশেষ আপডেটঃ ১৫. অগাস্ট ২০২১ ০৫:০৯:এএম ৫ বছর আগে
স্নাতক পাস আর অভিজ্ঞতা ছাড়াই আরডিআরএসে চাকরি - Ekotar Kantho

স্নাতক পাস আর অভিজ্ঞতা ছাড়াই আরডিআরএসে চাকরি

আরডিআরএস বাংলাদেশ নেবে ক্ষুদ্র ঋণ সংগঠক। তবে পদের সংখ্যা নির্ধারিত নয়। কর্মস্থল হবে বাংলাদেশের যেকোনো জায়গায়।

আবেদনের যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস হতে হবে ক্ষুদ্র ঋণ সংগঠক পদে চাকরির আবেদন করতে চাইলে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশের যেকোনো জেলায় কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা

ক্ষুদ্র ঋণ সংগঠক পদে স্নাতক পাস আবেদনকারীদের ক্ষেত্রে সর্বসাকল্যে বেতন ১৮,০০০ টাকা। স্নাতকোত্তর পাস আবেদনকারীদের ক্ষেত্রে সর্বসাকল্যে বেতন ২০,০০০ টাকা। অন্যান্য সুযোগ-সুবিধা কোম্পানির নীতিমালা অনুসারে প্রদান করা হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীকে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, ২ কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি পাঠাতে হবে আরডিআরএস বাংলাদেশ, বাড়ি নং-৪৩, রোড নং-১০, সেক্টর নং-৬, উত্তরা, ঢাকা—এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ

১৬ আগস্ট, ২০২১

সর্বশেষ আপডেটঃ ১৫. অগাস্ট ২০২১ ০৫:৪৪:এএম ৫ বছর আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ে তিনটি পদে মোট তিনজনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ - Ekotar Kantho

জাতীয় বিশ্ববিদ্যালয়ে তিনটি পদে মোট তিনজনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

একতার কণ্ঠঃ জাতীয় বিশ্ববিদ্যালয় সম্প্রতি রাজস্ব খাতের তিনটি পদে মোট তিনজনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন করা যাবে আজ শনিবার (১৪ আগস্ট) পর্যন্ত।

পদের নামঃ
প্রধান প্রকৌশলী, পরিচালক (আঞ্চলিক কেন্দ্র) ও চিফ মেডিকেল অফিসার।

আবেদনের যোগ্যতাঃ
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

চাকরিতে আবেদনের বয়সঃ
প্রার্থীর বয়স ১৪-০৮-২০২১ তারিখে সর্বনিম্ন ৪৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়মঃ
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র আগামী ১৪-৮-২০২১ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

আবেদনের বিস্তারিত দেখুন এখানে

সর্বশেষ আপডেটঃ ১৫. অগাস্ট ২০২১ ০৫:১১:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে কুলি মজদুরদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা - Ekotar Kantho

টাঙ্গাইলে কুলি মজদুরদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা

একতার কণ্ঠঃ টাঙ্গাইল সদর উপজেলার কুলি মজদুর ও নির্মাণ শ্রমিকদের ২৫০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার(১৪ আগস্ট) সকালে টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে ওই খাদ্য সহায়তা প্রদান করেন।

টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে খাদ্য সহায়তা বিতরণকালে অন্যদের মধ্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আনসারী, সদর উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন, ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম, জেলা কুলি মজদুর ইউনিয়নের সভাপতি উদয় লাল গৌড় প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় ২০০টি কুলি মজদুর ও ৫০টি নির্মাণ শ্রমিক পরিবারের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়।

সর্বশেষ আপডেটঃ ১৪. অগাস্ট ২০২১ ০৯:১৪:পিএম ৫ বছর আগে
টাঙ্গাইলের সরকারি কুমুদিনী কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন - Ekotar Kantho

টাঙ্গাইলের সরকারি কুমুদিনী কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন

একতার কণ্ঠঃ টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী সরকারি কুমুদিনী কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ আগস্ট) দুপুরে স্থানীয় সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন ওই কর্ণারের উদ্বোধন করেন।

এ উপলক্ষে সরকারি কুমুদিনী কলেজের শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ প্রফেসর আলীম আল রাজী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ।

এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ১৪. অগাস্ট ২০২১ ০৯:৫৫:পিএম ৫ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।