/ হোম / ঘাটাইল
ঘাটাইলে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ - Ekotar Kantho

ঘাটাইলে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

একতার কণ্ঠ ডেস্কঃ টাঙ্গাইলের ঘাটাইলে পড়ালেখায় আগ্রহী ও জীবনমান উন্নয়নে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (২২ মার্চ) বিকালে প্রধানমন্ত্রী কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে গৃহীত ‘বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল গনি, ঘাটাইল উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, উপজেলা ক্ষুদ্র নৃগোষ্ঠীর চেয়ারম্যান অলিন চন্দ্র বর্মন প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে ২০টি বাইসাইকেল, স্কুল ব্যাগসহ বেশকিছু শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

সর্বশেষ আপডেটঃ ২৩. মার্চ ২০২১ ০৩:৪৪:এএম ৬ বছর আগে
টাঙ্গাইলে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপিত - Ekotar Kantho

টাঙ্গাইলে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপিত

একতার কণ্ঠ ডেস্কঃ বর্ণাঢ্য আয়োজন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১৭ মার্চ) সকালে সেনাবাহিনীর ডিভিশন সদরের প্রশিক্ষণ মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সেনানিবাসের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনারায় ডিভিশন সদরের প্রশিক্ষণ মাঠে গিয়ে শেষ হয়।

পরে ঘাটাইল এরিয়া কমান্ডার ও ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বঙ্গবন্ধুর কর্মময় জীবনের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় সেনাবাহিনীর অন্যন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অপদিকে, বঙ্গবন্ধু সেতুপূর্বপারে বঙ্গবন্ধু সেনানিবাসেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়।

 

সর্বশেষ আপডেটঃ ১৮. মার্চ ২০২১ ০২:৩৭:এএম ৬ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।