একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পরকীয়ার সন্দেহ স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর তার স্বামী আবদুল লতিফ বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার(২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঘাটাইলের রসুলপুর ইউনিয়নের রসুলপুর তেঁতুলতলা গর্জনাপাড় গ্রামে ওই ঘটনা ঘটে। স্ত্রী পরকীয়ার সন্দেহের বহির্প্রকাশে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে ।
নিহতের নাম সবুরা বেগম (৪৫) বেগম। তিনি রসুলপুর তেঁতুলতলা গর্জনা গ্রামের মৃত ইব্রাহিম মিয়ার মেয়ে। এ ঘটনায় নিহতের ভাই কায়ছার হামিদ বাদী হয়ে রবিবার( ২৬ সেপ্টেম্বর) ঘাটাইল থানায় হত্যা মামলা দায়ের করেছেন,
মামলার বাদী কায়ছার হামিদ বলেন, তার বোনজামাই কাতার প্রবাসী। তিন মাস আগে দেশে ফেরেন। ফেরার পর থেকে মিথ্যা অপবাদে তার বোনের সঙ্গে ঝগড়া করত। তাকে ভয় দেখিয়ে বলত— ‘আমি যদি আজকে তোকে মেরে ফেলি তবে আজকেই বিদেশ চলে যাব’-এ রকম ভাবে বকাবকি ও নির্যাতন করত।
তিনি আরো বলেন, শনিবার সকাল ১০টার দিকে তার ভাগ্নে সাব্বির স্থানীয় একটি মাদ্রাসায় যায়। সেখান থেকে দুপুর ১২টার বাড়ি ফিরে ঘরের ভেতরে দেখতে পায় তার বোনের মুখে টেপ পেঁচানো অবস্থায় একখাটে আর বোনজামাই বিষপান করে অন্য খাটে পড়ে রয়েছে।পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার বোনের মুখে টেপ পেঁচানো লাশ দেখতে পাই। আর তার বোনস জামাইকে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। এটি একটি হত্যাকাণ্ড বলে তিনি দাবি করেন।
ঘাটাইল থানা অফিসার-ইন-চার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার জানান, প্রাথমিকভাবে এটিকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী বিষপানে আত্মহত্যা করার চেষ্টা করেছিল বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরো জানান, ঘটনার পর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কাজ চলছে।
একতার কন্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে প্রাইভেট কারের চাপায় শিউলি বেগম (৭৫) নামে বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল-গোপালপুর সড়কের পোড়াবাড়ি নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের মেয়ে কমলা বেগম জানান, নিহত শিউলী বেগম ঘাটাইল উপজেলার রৌহা গ্রামের মৃত কালু খানের স্ত্রী। পাঁচ দিন আগে তিনি তার বোনের ছেলে মান্নানের বাড়িতে বেড়াতে যান। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে প্রতিবেশীর বাড়ি যাওয়ার সময় রাস্তা পার হতে গেলে একটি দ্রুতগামী প্রাইভেট কার তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
একতার কন্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আরজিনা আক্তার (১২) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে নিজের শয়নকক্ষের বাঁশের ধরনার সাথে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। আরজিনা উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের আবেদালি গ্রামের নজরুল ইসলামের মেয়ে।
এ প্রসঙ্গে সাগরদিঘী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুজ্জামান জানান, আরজিনা তার মায়ের সাথে রাগ করে গলায় ফাঁশ দিয়ে আত্মহত্যা করে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের জোড়দীঘি হাজীগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল রাস্তার পাশে দাড়ানো একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে ওই দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় গুরুত্বর আহত এক জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত ব্যক্তি উপজেলার সাগরদীঘি ইউনিয়নের হাতিঁমারা গ্রামের সিদ্দীক আলীর ছেলে মুহাম্মদ আলী রাজু(২২) ও আহত আসাদুল ইসলাম (২০) সাগরদীঘি বেতুয়াপাড়া এলাকার বাহার উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,সোমবার (১৩ সেপ্টেম্বর)রাতে মুহাম্মদ আলী রাজু ও আসাদুল ইসলাম মোটরসাইকেল যোগে সাগরদীঘি থেকে সখীপুর যাওয়ার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক দেখে জরুরী বিভাগের চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুহাম্মদ আলী রাজুকে মৃত ঘোষনা করেন। গুরুত্বর আহত আসাদুল ইসলাম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মনিরুজ্জামান মনির জানান, দূর্ঘটনায় গুরুত্বর আহত মুহম্মদ আলী রাজূ( ২২) নামে এক যুবকের ঢাকা মেডিকেল হাসপাতালে মৃত্য হয়েছে।ঘাতক ট্রাকটি পালিয়েছে। তবে ট্রাকটি চিহ্নিত করার চেষ্টা চলছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নে বৃহস্পতিবার (৯ই সেপ্টম্বর) দুপুরে চকলেটের লোভ দেখিয়ে এক তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা ধর্ষক মোঃ শাকিলকে ধরে বেঁধে রাখে। পরে পুলিশ এসে শাকিলকে গ্রেপ্তার করে।
ধর্ষনের অভিযোগে গ্রেপ্তারকৃত মোঃশাকিল(২৫) লক্ষিন্দর ইউনিয়নে আকন্দের বাইদ(কাজীপাড়া) গ্রামের আব্দুল আলীর ছেলে।
শিশুটির মা জানায়, সকালে মেয়েকে হঠাৎ খুঁজে না পেয়ে ডাকা ডাকি করতে থাকলে পাশের বাড়িতে চিৎকারের আওয়াজ পান। পরে পাশের বাড়ির শাকিলের ঘর থেকে দৌড়ে আসে তার মেয়ে। জিজ্ঞাস করলে তার মেয়ে গোপন অঙ্গ দেখায়।
স্থানীয়রা জানান, বখাটে শাকিল একজন চিহ্নিত মাদকসেবী। এর আগেও মাদকসহ এলাকাবাসী আটক করে । শিশুকে চকলেটের লোভ দেখিয়ে কৌশলে ডেকে নিজ ঘরে ধর্ষণ করে।
স্থানীয় লক্ষিন্দর ইউপি সদস্য হাবিবুর রহমান খান জানান, ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে শাকিলকে অবরুদ্ধ দেখে থানায় খবর দেন। পরে পুলিশ এসে শাকিলকে আটক করে।
সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. আলাল মিয়া জানান, তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক শাকিলকে থানায় সোপর্দ করা হয়েছে। ধর্ষণের অভিযোগে আটক শাকিলকে আসামি করে থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
একতার কন্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে মেয়াদ উত্তীর্ণ ওষধ বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ঔষধ দোকান মালিককে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার( 8 সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হামিদপুর বাজারে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইয়াসমিন।
অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে শাহীনা মেডিকেলের মালিক শাহীন তালুকদারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমিন জানান, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির দায়ে শাহীনা মেডিকেল মালিককে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ঔষধ নিরাপত্তায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এ সময় ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার (পিপিএম) ও থানার একাধিক পুলিশ সদস্যসহ প্রায় দুইশতাধিক বিক্ষুব্ধ জনগণ সে সময় উপস্থিত ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, কালিহাতী উপজেলার উত্তর সালেংকা গ্রামের দুলাল হোসেনের নাতী আবিদ হাসান (নয় মাস) গত দুই দিন যাবত জ্বরে ভুগছিল। মঙ্গলবার(৭ সেপ্টেম্বর) বিকালে আবিদকে নিয়ে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য যান। এ সময় ডাক্তার আবিদকে দেখে ওষুধ লিখে দেয়। পরে প্রেসক্রিপশনটি দেখিয়ে ঘাটাইল উপজেলার হামিদপুর বাজারের শাহীনা মেডিকেল থেকে একটি নাকের ড্রপ কিনে আনা হয়।
শিশুটিকে বাড়ি নিয়ে যাওয়ার পরে নাকের ড্রপটি পুশ করলে রাতেই গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে শিশুটির মা আমিনা বেগম তার হাতের ড্রপটি মেয়াদ লক্ষ্য করে দেখেন, গত ২০২০ সালের আগস্ট মাসে নাকের ড্রপটি মেয়াদ শেষ হয়ে গেছে।
অসুস্থ আবিদকে আজ বুধবার সকালে পুনরায় কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হলে আবিদ কিছুটা সুস্থ হয়ে উঠে।
এ সময় স্থানীয় বিক্ষুব্ধ এলাকাবাসী আজ বুধবার দুপুরে শাহীনা মেডিকেল ওষধের দোকানটি অবরুদ্ধ করলে ঘাটাইল থানা ও কালিহাতী থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে শাহীনা মেডিকেল মালিক মো. শাহীন তালুকদারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ ১ বস্তা ঔষধ জব্দ করা হয়।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে ঘরের দরজা ভেঙ্গে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (২৩ আগস্ট) দিনগত রাত একটার দিকে পৌর এলাকার শান্তিনগর থেকে ওই লাশ উদ্ধার করা হয়।তার নাম সাইফুর রহমান বিপ্লব (৪৫)। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। গ্রামের বাড়ী ঘাটাইল ইউনিয়নের বীরহামপুর গ্রামে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বিপ্লব দীর্ঘদিন প্রবাসী ছিলেন। কিছুদিন পূর্বে দেশে ফিরে একটি সিএনজিচালিত অটোরিকশা কিনে নিজেই চালাচ্ছিলেন।কয়েকদিন আগে বিপ্লব সম্ভবত গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। সোমবার রাতে তালাবদ্ধ ওই ঘর থেকে দুর্গন্ধ বের হলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। ঘাটাইল থানা পুলিশের সদস্যরা স্থানীয়দের উপস্থিতিতে ঘরের তালা ভেঙ্গে বিপ্লবের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করে ।
সাইফুর রহমান বিপ্লবের স্ত্রী জানান, তাকে কয়েকদিন আগে বিপ্লব তার বাবার বাড়ী পাঠিয়ে দেয়। সর্বশেষ বৃহস্পতিবার বেলা তিনটার সময় তার সাথে মোবাইল ফোনে কথা হয়। তারপরে তার সাথে আর কোন কথা হয়নি এবং মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
পারিবারিক কোন দাম্পত্য কলহ বা কারও সাথে তার তেমন কোন শত্রুতা ছিল না বলে জানিয়ে বিপ্লবের স্ত্রী আরও বলেন, টেনশন থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা হচ্ছে।
ঘাটাইল থানা অফিসার-ইন-চার্জ আজহারুল ইসলাম সরকার (বিপিএম) জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি একটি আত্মহত্যার ঘটনা। বিপ্লব তার স্ত্রীকে বাবার বাড়ী পাঠিয়ে দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত তার সাথে স্ত্রীর যোগাযোগ ছিল। আত্মহত্যার ঘটনাটি কয়েকদিন আগে সম্পন্ন হওয়ায় নিহতের শরীর অনেকটা বিকৃত হয়ে যায়। এলাকাবাসী খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলে প্রেরণ করা হয়েছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে তিনি আরো জানান।
একতার কণ্ঠঃ টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে ঘাটাইল উপজেলার পোড়াবাড়ী নামকস্থানে রোববার(২২ আগস্ট) সকালে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে শামীম(৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ঘাটাইল থানার এসআই রাজিব হোসেন তালুকদার এ তথ্যটি নিশ্চিত করেছেন।
নিহত শামীম ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি গ্রামের নূরুল ইসলামের ছেলে ও ওই অটোরিকশার চালক।
পুলিশ ও স্থানীয়রা জানান, আঞ্চলিক মহাসড়কে ঘাটাইলের পোড়াবাড়ী নামকস্থানে ধনবাড়ী থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক শামীম ঘটনাস্থলেই মারা যান। এসময় অটোরিকশার এক যাত্রী আনারস ব্যবসায়ী আহত হন। আহত ওই আনারস ব্যবসায়ীকে উদ্ধার করে প্রথমে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘাটাইল থানার উপ-পরিদর্শক(এসআই) রাজিব হোসেন তালুকদার জানান, নিহত অটোরিকশা চালক শামীমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলের তিন গ্রামের চার কৃষকের ১২টি গরু চুরি হওয়ার পর দুইটি ষাঁড় চোরদের চোখ ফাঁকি দিয়ে এক গৃহস্তের গোয়ালে ফিরে আসার ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, ঘাটাইল উপজেলার মাকড়াই, সরিষাআটা ও বাঘাড়া গ্রামের চারজন কৃষকের ১২টি গরু গত মঙ্গলবার(১০ আগস্ট) দিনগত রাতে চুরি হয়।
এরমধ্যে মাকড়াই খালপাড়া গ্রামের আনোয়ার হোসেনের তিনটি, সরিষাআটা গ্রামের শহিদুল্লাহ সিকদারের চারটি, একই গ্রামের সোহেল মিয়ার একটি এবং বাঘারা গ্রামের জব্বার সিকদারের চারটি গরু রয়েছে।
চুরি হওয়া ১২টি গরুর মধ্যে দুইটি ষাঁড় বুধবার(১১ আগস্ট) সকালে সরিষাআটা গ্রামের শহিদুল্লাহর গোয়ালে ফিরে আসে।
কৃষক শহিদুল্লাহ সিকদার জানান, চোরের দল গোয়ালঘরের তালা ভেঙে বাছুর সহ একটি দুধেল গাভী ও দুটি ষাঁড় নিয়ে যায়। তার মধ্যে ষাঁড় দুটি চোরদের চোখ ফাঁকি দিয়ে বাড়ি ফিরে আসে। চুরি করা গরু গাড়িতে তোলার সময় ষাঁড় দুটি ভয় পেয়ে দৌঁড় দেওয়ায় চোরের দল আটকাতে পারেনি বলে তিনি ধারণা করছেন।
ধলাপাড়া ইউপি চেয়ারম্যান এজহারুল ইসলাম জানান, এলাকায় গরু চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। চুরি ঠেকাতে তিনি পুলিশের টহল জোরদার করা প্রয়োজন বলে মনে করেন।
ধলাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আরিফুল হাসান জানান, চুরির বিষয়টি কেউ তাকে অবগত করেনি। খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চান্দশী পশ্চিমপাড়ায় মঙ্গলবার(৩ আগস্ট) সকালে অভিযান চালিয়ে ২৯ গ্রাম হেরোইনসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। মঙ্গলবার র্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- ঘাটাইল উপজেলার চান্দশী গ্রামের ফজর আলীর ছেলে নজরুল ইসলাম(৩০), আজহার আলীর ছেলে হারুন(৩৮), একই উপজেলার পুরুলি মাইজবাড়ী গ্রামের আব্দুল মান্নানের ছেলে সজিব(২২) এবং টাঙ্গাইল সদর উপজেলার বেড়াবুচনা(সবুজবাগ) গ্রামের নেওয়াজ আলীর ছেলে ফরিদ হোসেন(৪০)।
এ সময় তাদের কাছ থেকে ২৯ গ্রাম হেরোইন(যার মূল্য প্রায় দুই লাখ ৯০ হাজার টাকা) ও নগদ ৭০ হাজার টাকা জব্দ করা হয়।
র্যাব কমান্ডার জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ হেরোইন সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রি করছিল। গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ঘাটাইল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ৬ নং দিঘলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম (৫২) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি—-রাজেউন)। শুক্রবার (১৮ জুন) সকাল ১১টার দিকে তিনি মারা যান। তার গ্রামের বাড়ি উপজেলার নাটশালা গ্রামে।
স্থানীয় প্রশাসন ও পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি তিনি করোনা উপসর্গ নিয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে। সেখান থেকে তিনি গত বুধবার বাড়িতে চলে আসেন। বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় থাকাকালে শুক্রবার সকালে তার অবস্থার অবনতি হলে তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান। তিনি দিঘলকান্দি ইউনিয়নের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
মৃত্যুকালে তিনি চার মেয়ে ও এক স্ত্রীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তার এক মেয়েও করোনায় আক্রান্ত। স্থানীয় প্রশাসনের নির্দেশক্রমে স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার বাদ আছর নাটশালা দক্ষিনপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে গ্রামের বাড়ি নাটশালা গ্রামের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে আওয়ামীলীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের শংকরপুর গ্রামে বিদ্যুতায়িত হয়ে মঙ্গলবার(১৫ জুন) বিকালে মারুফ তালুকদার( ১৫) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, মারুফ তালুকদার( ১৫) শংকরপুর গ্রামের রফেল তালুকদারে এক মাত্র ছেলে ও স্থানীয় ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক শাখার ছাত্র।
নিহতের চাচা মিজানুর রহমান জানান, মঙ্গলবার বিকালে মারুফ পানি দিয়ে গোয়াল ঘর(গরুর ঘর) পরিষ্কার করার জন্য বিদ্যুতের মটরের লাইন দিতে যায়। এ সময় নিজের অজান্তে বিদ্যুতের তারে জড়িয়ে যায়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।