ঘাটাইলে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ


০৭:০৩ পিএম, ২২ মার্চ ২০২১
ঘাটাইলে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ - Ekotar Kantho

একতার কণ্ঠ ডেস্কঃ টাঙ্গাইলের ঘাটাইলে পড়ালেখায় আগ্রহী ও জীবনমান উন্নয়নে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (২২ মার্চ) বিকালে প্রধানমন্ত্রী কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে গৃহীত ‘বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল গনি, ঘাটাইল উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, উপজেলা ক্ষুদ্র নৃগোষ্ঠীর চেয়ারম্যান অলিন চন্দ্র বর্মন প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে ২০টি বাইসাইকেল, স্কুল ব্যাগসহ বেশকিছু শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।



খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।