মোস্তাফিজুর রহমান মারুফ (প্রকাশক)

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ - Ekotar Kantho

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মো. জাহিদুল ইসলাম (৩০) নামে এক ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মে) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই মো. লিটন বিষয়টি নিশ্চিত করেছেন।

জাহিদুল ইসলামের বাড়ি টাঙ্গাইল পৌরসভার ভাল্লুককান্দি এলাকায়। তার বাবার নাম মো. সিরাজুল ইসলাম।

জাহিদুল ইসলামের খালাতো ভাই হাবিবুর রহমান জানান, জাহিদুল এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত ফোর লেনের কাজ দেখাশোনা করতেন। সকালে বগুড়া থেকে টাঙ্গাইলের দিকে মোটরসাইকেলে করে আসার সময় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার এসআই লিটন জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকলটি উদ্ধার করা হয়েছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মোটরসাইকেলে তিনি একাই ছিলেন। তবে কোন গাড়ির সাথে দুর্ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি।

সর্বশেষ আপডেটঃ ১২. মে ২০২২ ০৫:১৭:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে মাটি চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে মাটি চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইল শহরের আশেকপুর এলাকায় বহুতল ভবণ নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ করার সময় মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১০ মে) দুপুরে আশেকপুর এলাকার মো. নজরুলের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন, বাসাইল উপজেলার কাশিল গ্রামের ঝটু পালের ছেলে আনন্দ পাল (৫৫) ও আন্নাত পালের ছেলে নিধন পাল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পাঁচজন শ্রমিক নজরুলের বাড়ির নির্মাণাধীন নতুন ভবনের পিলার নির্মাণের জন্য মাটি খুঁড়ছিলেন। এদের মধ্যে আনন্দ এবং নিধন মাটি খুড়তে খুড়তে অনেক গভীরে চলে যান। এক পর্যায়ে নরম মাটি তাদের ওপর ভেঙে পড়ে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ভেকু দিয়ে মাটি সরিয়ে ওই দুই শ্রমিকের লাশ উদ্ধার করে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ করার সময় মাটি চাপা পরে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।। লাশ দুইটি উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

টাঙ্গাইল সদর থানার পুলিশ পরিদর্শক শামীম জানান, আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ১০. মে ২০২২ ০৯:০১:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ঘাস কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ৬ - Ekotar Kantho

টাঙ্গাইলে ঘাস কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ৬

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের ঝাটিবাড়ী গ্রামে।

স্থানীয়রা জানান, গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে তিন দিন আগে ঝাটিবাড়ী গ্রামের আঃ করিম ও একই গ্রামের স্বপেনের ছেলে ইকবাল ও মিলনের সাথে বিরোধ সৃষ্টি হয়।

ওই বিরোধকে কেন্দ্র করে গত সোমবার (২ মে) রাত ৮টার দিকে স্বপেন ও তার ছেলেরা পার্শ্ববর্তী ধুনাইল গ্রামের শাজাহানের নেতৃত্বে ঝাটিবাড়ী গ্রামের আঃ করিমের বাড়ীতে হামলা চালায়। হামলায় আঃ করিম, তাজিম উদ্দিন,কাজিম উদ্দিন, ফজলুল হক,রুস্তম, শাজাহান ও দেলোয়ার সহ উভয় পক্ষের ৭ জন আহত হয়।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৫ জনকে ভর্তি করে এবং রুস্তম ও শাজাহানকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। পরে মঙ্গলবার (৩ মে) রাত সাড়ে ৭ টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুস্তমের মৃত্যু হয়।

কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, এঘটনায় সোমবার রাতেই থানায় মামলা হয়েছে । নিহতের লাশ ময়নাতদন্ত করার পর স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ০৪. মে ২০২২ ০৮:২৮:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে মোটরসাইকেল সংঘর্ষে ২ কিশোরের মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে মোটরসাইকেল সংঘর্ষে ২ কিশোরের মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে মোটরসাইকেল সংঘর্ষে ২ কিশোরের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত ১ কিশোরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেকে) প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ মে) বিকালে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের কুইচামারা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা- উপজেলার যদুরনাথপুর ইউনিয়নের শ্রীহরিপুর পাতলাচড়ার গ্রামের আব্দুর রহিমের ছেলে আল-আমিন (১৫), অপরজন আছর আলীর ছেলে রিপন (১৫)। আহত কিশোর একই গ্রামের হবিবুর রহমান হবির ছেলে আমিনুর ইসলাম (১৩)।

প্রতক্ষ্যদর্শীরা জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় কুইচামারা ব্রিজের কাছে এসে তাদের নিজেদের মধ্যেই দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। পরে গতি নিয়ন্ত্রণ না করতে পেরে ব্রিজের সতর্কতা খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনা স্থলেই মারা যায় চালক রিপন মিয়া। অপর দুইজনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে আল-আমিনও মারা যায়। আমিনুর ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রেরণ কর্তব্যরত চিকিৎসক।

আল-আমিনের বন্ধু কবির হোসেন জানান, ওরা তিনজন মিলে মোটরসাইকেল ভাড়া করে আরেক বন্ধুর বাড়িতে গিয়েছিল। বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) চান মিয়া বলেন, ঈদে বন্ধুরা মিলে মোটরসাইকেল নিয়ে বেড়াতে গিয়ে তাদের দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। নিহতদের পরিবার লাশ নিয়ে গেছে।

সর্বশেষ আপডেটঃ ০৪. মে ২০২২ ০১:৪৬:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে গোসল করার সময় বজ্রপাতে তিন কিশোর নিহত হয়েছে। এতে আহত হয়েছে নদীর পাড়ে থাকা আরও দুজন। মঙ্গলবার (৩ মে) সকালে উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া এলাকায় নদীর পাড়ে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মালেক ভুইয়া।

নিহতরা হলো- উপজেলার হাতিয়া এলাকার রবিউলের ছেলে আরিফ (১৫) ও আব্দুর রাজ্জাকের ছেলে রফিক (১৪) এবং দশকিয়া পূর্ব পাড়া গ্রামের জুলহাসের ছেলে ফয়সাল (১৬)।

দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মালেক ভুইয়া জানান, ঈদের নামাজ পড়ার আগে সকালে তারা নদীতে গোসল করতে গিয়েছিল। এ সময় সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলে একজন মারা যায়। এ সময় আরও চারজন আহত হয়। আহত রফিক ও ফয়সালকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যায়। নিহতদের মরদেহ বাড়িতে আনা হয়েছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, যে দুইজন আহত হয়েছিল, তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০৩. মে ২০২২ ০৯:৪৮:পিএম ৪ বছর আগে
যে কারণে সৌদি আরবের পরদিনই বাংলাদেশে ঈদ হয় - Ekotar Kantho

যে কারণে সৌদি আরবের পরদিনই বাংলাদেশে ঈদ হয়

একতার কণ্ঠঃ সৌদি আরবের চাঁদ দেখা না দেখার বিষয়টি বাংলাদেশের জন্য বেশ আগ্রহের। সাধারণত সৌদি আরবের পর দিনই বাংলাদেশ-ভারতে ঈদ পালিত হয়ে থাকে।

সে হিসেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও এশিয়ার অন্যান্য দেশে মঙ্গলবার (৩ মে ) পবিত্র ঈদুল-ফিতর উদযাপিত হবে। তবে অনেকের কাছে কৌতুহল কেনো সৌদি আরবের পরদিনই বাংলাদেশে রমজান শুরু ও ঈদ উদযাপন হয়। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকে নানা ধরণের প্রশ্ন তুলেছেন।

সৌদি আরবের পরদিন কেন বাংলাদেশে ঈদ হয়?

এমন প্রশ্নের জবাবে, ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস ও গাওসুল আজম জামে মসজিদ উত্তরার খতিব ড. ওয়ালীউর রহমান খান বলেন, শুধু পর দিন নয়, কোনো বছর হয়তো এক সঙ্গেও হতে পারে। তবে বেশিরভাগ সময় পরে হওয়ার কারণ হচ্ছে, চাঁদের হিসেবে সৌদি আরব বাংলাদেশের চেয়ে ২১ ঘণ্টা আগে। আর সূর্যের দিক থেকে আমরা ৩ ঘন্টা আগে। তাই সৌদি আরবের ৩ ঘন্টা আগে আমরা নামাজ পড়ি। নামাজ সূর্যের সঙ্গে যুক্ত। আর রোজা ও ঈদ চাঁদের সাথে যুক্ত।

সূত্রঃ যুগান্তর নিউজ

সর্বশেষ আপডেটঃ ০১. মে ২০২২ ০৯:৩৮:পিএম ৪ বছর আগে
মেয়ের নাম জানালেন তাসকিন - Ekotar Kantho

মেয়ের নাম জানালেন তাসকিন

একতার কণ্ঠঃ সম্প্রতি মেয়ের বাবা হয়েছেন বাংলাদেশ দলের তারকা পেসার তাসকিন আহমেদ। ২৯ এপ্রিল নিজের অফিসিয়াল ফেইসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে মেয়ের বাবা হওয়ার খবরটি তাসকিন নিজেই জানিয়েছেন।

তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত ও আপনারদের সবার দোয়ায় আমি সুন্দর কন্যা সন্তানের বাবা হলাম।

শনিবার এক টেলিভিশন প্রোগ্রামে প্রথমবারের মতো মেয়ের নাম প্রকাশ করেন তাসকিন। মেয়ের নাম ফাতেমা আহমেদ তাইবা। তাসকিন জানান, সদ্য ভূমিষ্ঠ শিশু এবং স্ত্রী নাঈমা দুজনই সুস্থ আছেন।

এর আগে ২০১৮ সালে প্রথম পুত্র সন্তানের বাবা হন তাসকিন। ছেলের নাম রাখেন তাসফিন আহমেদ।

সর্বশেষ আপডেটঃ ০১. মে ২০২২ ০৯:৪০:পিএম ৪ বছর আগে
আল-আকসায় আক্রমণ হলে ইহুদি উপাসনালয়ে হামলা: হামাস - Ekotar Kantho

আল-আকসায় আক্রমণ হলে ইহুদি উপাসনালয়ে হামলা: হামাস

একতার কণ্ঠঃ পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরাইলি বাহিনী আরেকটি হামলা চালালে ইহুদিদের উপাসনালয়ে (সিনাগগ) হামলার হুশিয়ারি দিয়েছে ফিলিস্তিনি আন্দোলন হামাস। খবর আল আরাবিয়্যার।

গাজা উপত্যকায় হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার এক বক্তৃতায় বলেছেন, কেউ এমন দৃশ্যের পুনরাবৃত্তি ঘটালে সারা বিশ্বের হাজার হাজার সিনাগগ ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসরাইলি পুলিশ গত দুই সপ্তাহ ধরে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে বারবার সংঘর্ষে লিপ্ত হয়েছে। ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, তারা মসজিদের ভেতরে টিয়ারগ্যাস নিক্ষেপ করছে, যা মুসলিম বিশ্বে নিন্দার জন্ম দিয়েছে।

সিনওয়ার বলেন, যদি ইসরাইলি দখলদারিত্ব আল-আকসা মসজিদে হামলা বন্ধ না করে তাহলে তাদের একটি মহান যুদ্ধের জন্য প্রস্তুত থাকা উচিত।

তিনি বলেন, মে মাসের শেষ দিকে আল-আকসায় ‘আগ্রাসন’ চালালে হামাস ইসরাইলে শত শত রকেট নিক্ষেপ করবে। ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নিয়েছিল মে মাসের শেষ দিকে।

পূর্ব জেরুজালেমে চলমান সহিংসতা গত বছর ইসরাইল এবং হামাসের মধ্যে ১১ দিনের যুদ্ধের মতো আরেকটি সশস্ত্র সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। ওই যুদ্ধটিও আল-আকসায় অস্থিরতার প্রেক্ষিতে শুরু হয়েছিল।

সূত্রঃ যুগান্তর নিউজ পোর্টাল

সর্বশেষ আপডেটঃ ০১. মে ২০২২ ০৯:২১:পিএম ৪ বছর আগে
টাঙ্গাই‌লে চলন্ত সি‌লিং ফ্যান প‌ড়ে দুই ভাইয়ের মৃত্যু, মা আহত - Ekotar Kantho

টাঙ্গাই‌লে চলন্ত সি‌লিং ফ্যান প‌ড়ে দুই ভাইয়ের মৃত্যু, মা আহত

একতার কণ্ঠঃ টাঙ্গাই‌লের ভুঞাপু‌রে চলন্ত সি‌লিং ফ্যান প‌ড়ে দুই ভাই নিহত হয়েছে। এ সময় আহত হ‌য়ে‌ছেন তা‌দের মা। রোববার (২৪ এ‌প্রিল) দুপু‌রে উপ‌জেলার পুনর্বাসন এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হলো- সা‌জিম (০৬) ও তার ভাই সা‌নি (৪ মাস)। তারা উপ‌জেলার নিকরাইল ইউ‌নিয়‌নের ১ নং পুনর্বাসন এলাকার ভ্যানচালক ইউসুফের ছে‌লে। ওই শিশুর মা‌ সাহিদা বেগমকে উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফ‌রিদুল ইসলাম ব‌লেন, দুই শিশু নিহত হওয়ার খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে যা‌চ্ছে। কীভা‌বে ঘটনা ঘ‌টেছে সেটা জানা যায়‌নি।

সর্বশেষ আপডেটঃ ২৪. এপ্রিল ২০২২ ১০:০৩:পিএম ৪ বছর আগে
সেন্টমার্টিনে ধরা পড়লো ১৭০ কেজির বোল মাছ - Ekotar Kantho

সেন্টমার্টিনে ধরা পড়লো ১৭০ কেজির বোল মাছ

একতার কণ্ঠঃ কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন দ্বীপে আবদুর রশিদ নামের এক জেলের জালে ১৭০ কেজি ওজনের একটি বোল মাছ ধরা পড়েছে। মাছটি সেন্টমার্টিন থেকে ১ লাখ ৫০ হাজার টাকায় কিনে নেন একক্রেতা। পরে সেটি টেকনাফ শহরে নিয়ে দুই লাখ টাকায় বিক্রি করা হয়।

শনিবার (২৩ এপ্রিল) সকালে সেন্টমার্টিনের ডেইলপাড়া ঠোঁড়ার মাথা এলাকায় মাছটি ধরা পড়ে।সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হাবিব খান বিষয়টি নিশ্চিত করেছেন।

হাবিব খান জানান, রশিদ মাঝি ভাগ্যবান। তিনি পরিশ্রমী জেলে। সাগরে সমসময় জাল নিয়ে মাছ ধরেন তিনি। আল্লাহ তাকে কখনো খালি হাতে ফেরায় না। তার জালে বোল মাছটি ধরা পড়ার পর প্রথমে ১ লাখ ২০ টাকা থেকে দাম শুরু হয়। ইসমাইল নামের এক সওদাগর মাছটি দেড় লাখ টাকায় কিনে নেন।

স্থানীয় জেলে আজিম উল্লাহ বলেন, ‘এখানকার ইসমাইল মাছটি কিনেন। মাছটি কিনতে তার সর্বমোট খরচ হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। এরপর সেন্টমার্টিন থেকে টেকনাফ শহরে নিয়ে ২ লাখ ১০ হাজার টাকায় মাছটি বিক্রি করে ইসমাইল। সেখান থেকে ১০ হাজার টাকা বাদ দিয়ে তাকে ২ লাখ টাকা দেন তৃতীয় পক্ষের ব্যবসায়ীরা।’

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘সেন্টমার্টিন অঞ্চলে মাঝে মাঝে বড় প্রজাতির মাছ ধরা পড়ে। এরমধ্যে লাল পোয়া, কোরাল ও বোল মাছ উল্লেখযোগ্য। শনিবার সকালে আবদুর রশিদ নামের এক জেলের জালে বড় আকারে বোল মাছ ধরা পড়ার বিষয়টি জেনেছি। সাধারণত সাগরের পরিস্থিতি ভেদে বড় মাছগুলো উপকূলের দিকে চলে আসছে। যার কারণে জেলেদের জালে আটকা পড়ছে।’

সর্বশেষ আপডেটঃ ২৩. এপ্রিল ২০২২ ০৮:২৫:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ট্রাকচাপায় রেজাউল (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ২ মোটরসাইকেল আরোহী। আহতদের উদ্ধার টাঙ্গাইল জেনালে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রোববার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কালিহাতী উপজেলার ঢাকা-টাঙ্গাইল-মহসড়কের পৌলী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী টাঙ্গাইলে ভূঞাপুর উপজেলার গানসাড়া ইউনিয়নের মেঘার পটল গ্রামের আবুল হোসেনের ছেলে।

আহতরা হলেন: একই উপজেলার চন্ডীপুর গ্রামের বাছেদ তালুকদারের ছেলে শামীম (২৭) ও পুংলীপাড়ার খালেকের ছেলে নাজমুল (২৬)।

জানা যায়, সকালে ভূঞাপুর উপজেলার গাবসাড়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান শাহ্ আলম আকন্দ শাপলার শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে একটি মোটরসাইকেল বহর নিজ এলাকায় ফিরছিলেন। ঢাকা-টাঙ্গাইল-মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলী আলিফ স্টীল মিলস্ এলাকায় পৌঁছলে মহাসড়কের পূর্ব পাশ থেকে একটি ট্রামট্রাক ট্রার্নিং নিয়ে পশ্চিম পাশে যাওয়ার সময় বহরটির উপর দিয়ে তুলে দেয়। এসময় ঘটনাস্থলেই রেজাউল নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। অপর দুই মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এসময় ট্রাকটি পালিয়ে যায়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান বলেন, ভূঞাপুর এক ইউনিয়ন চেয়ারম্যানের শপথ গ্রহণ শেষে একটি মোটরসাইকেল বহর ভূঞাপুর ফেরার পথে মহাসড়কের পৌলী স্টীল মিলের সামনে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই রেজাউল নামের এক যুবকের মৃত্যু হয়। আহত দুজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি। লাশটি উদ্ধার ফাঁড়িতে আনা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৮. এপ্রিল ২০২২ ০৯:০৪:পিএম ৪ বছর আগে
২০৩০ সালে দুইবার আসবে পবিত্র রমজান - Ekotar Kantho

২০৩০ সালে দুইবার আসবে পবিত্র রমজান

একতার কণ্ঠঃ মুসলিমদের অন্যতম বরকতময় মাস পবিত্র মাহে রমজান ২০৩০ সালে দুইবার আসবে বলে ভবিষ্যতবাণী করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

জ্যোতির্বিজ্ঞানীরা জানান, ২০৩০ সালে রমজান মাস দুইবার আসবে। প্রথমবার জানুয়ারিতে, পরের বার ডিসেম্বরের শেষের দিকে। এই ঘটনা ১৯৯৭ সালে সর্বশেষ ঘটেছিল। ওই বছরও দুইবার পবিত্র রমজান মাস পালন করেছিল মুসলিম বিশ্ব।

প্রতিবছর রমজান মাস পরিবর্তিত হওয়ার কারণ মুসলমানরা রোজা রাখে হিজরি বর্ষের ওপর ভিত্তি করে। হিজরি বর্ষ চন্দ্র চক্রের ওপর নির্ভর করে নির্ধারণ করা হয়। ফলে প্রতিবছরই এই সময় পরিবর্তিত হয়।

সাধারণত প্রতি ৩০ বছরে একবার বছরে দুইটা রমজান মাস আসে। কারণ চন্দ্র ক্যালেন্ডার সৌর ক্যালেন্ডারের চেয়ে ১১ দিন ছোট হয় বলে সৌদি আরবের জ্যোতির্বিজ্ঞানী খালেদ আল-জাকাক টুইটারে ব্যাখ্যা করেছেন।

সর্বশেষ আপডেটঃ ১৫. এপ্রিল ২০২২ ০৫:২৪:পিএম ৪ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।