মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর পার্ক বাজার পরিদর্শন


০৩:১০ পিএম, ২২ অক্টোবর ২০২৬
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর পার্ক বাজার পরিদর্শন - Ekotar Kantho
পার্ক বাজারের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করছেন সুলতান সালাউদ্দিন টুকু

আরমান কবীর: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বৃহস্পতিবার(২২ অক্টোবর) সকালে টাঙ্গাইল শহরের মেজর জেনারেল মাহমুদুল হাসান চাঁদ বাজার (পার্ক বাজার) পরিদর্শন করেছেন।

প্রতিমন্ত্রী পরিদর্শনকালে বাজারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ দেখেন এবং তা দ্রুত নির্মানের নির্দেশ দেন।

এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সহ-সভাপতি আজিম উদ্দিন বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সালে মোহাম্মদ সাফি ইথেন, পৌর মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোতালেব হোসেন রানা, মেজর জেনারেল মাহমুদুল হাসান চাঁদ বাজার (পার্ক বাজার) দোকান মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. বাবলু মিয়া ও সাধারণ সম্পাদক মো. আমীর হামজা রুবেল প্রমুখ।



খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।