আরমান কবীর:টাঙ্গাইলের মির্জাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার(২৮ নভেম্বর )দুপুরে উপজেলা সদরের মেইন রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মির্জাপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সুজন নামে এক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুজন আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে অজ্ঞাতনামা আসামি হিসেবে আলম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে পাঠানো হচ্ছে।
গ্রেফতারকৃত আলম মিয়া