টাঙ্গাইলের ধনবাড়ীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ, গ্রেপ্তার ১ 


০১:১৯ পিএম, ১০ নভেম্বর ২০২৬
টাঙ্গাইলের ধনবাড়ীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ, গ্রেপ্তার ১  - Ekotar Kantho
গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক

আরমান কবীর:টাঙ্গাইলের ধনবাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (২১) ধর্ষণের অভিযোগে আব্দুর রাজ্জাক (৪৮)নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধনবাড়ীতে ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী তরুণীর অভিযোগ, আব্দুর রাজ্জাক মাঝেমধ্যে তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে ঘরের কাজ করাতেন। সেই সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে গত *তিন মাস ধরে তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন তিনি।

একপর্যায়ে তরুণী তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে বিয়ের জন্য চাপ দিলে অভিযুক্ত ব্যক্তি নানা টালবাহানা শুরু করেন।


স্থানীয় সূত্র জানায়, ঘটনাটি ধামাচাপা দিতে অভিযুক্ত ব্যক্তি এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে দিয়ে অর্থের বিনিময়ে মীমাংসার চেষ্টা করেন। তবে বিষয়টি এলাকায় জানাজানি হলে তিনি আত্মগোপনে চলে যান।

ঘটনাটি প্রকাশ পাওয়ার পর সোমবার (৯ নভেম্বর) ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ধনবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী তরুণী বলেন, “আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

ধনবাড়ী থানার ওসি মো. নূরুস সালাম সিদ্দিক জানান, মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে।

তিনি আরও বলেন, “আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে গ্রেপ্তার ব্যক্তিকে টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।”


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।