শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ, টাঙ্গাইলে পালিত হচ্ছে ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী


১১:৫৬ এএম , ১৭ নভেম্বর ২০২৬
শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ, টাঙ্গাইলে পালিত হচ্ছে ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী - Ekotar Kantho
দিনের কর্মসূচির উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলাম

আরমান কবীর: নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলে পালিত হচ্ছে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী।

দিনটি উপলক্ষে মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর থেকেই টাঙ্গাইলের সন্তোষে তাঁর মাজারে ভক্ত, অনুরাগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নেমেছে। ‘যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী’ স্লোগানে মুখর হয়ে উঠেছে মজলুম জননেতার সমাধিস্থল। ফুলে ফুলে সেজেছে তাঁর মাজার। শ্রদ্ধা ও ভালোবাসায় মহান এই নেতাকে স্মরণ করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মঙ্গলবার(১৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলাম।


এরপর হাসরত খান ভাসানীর নেতৃত্বে ভাসানী পরিবারের সদস্যরা এবং আতাউর রহমান আজাদ ও কাজী জাকেরুল মওলার নেতৃত্বে টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ ছাড়া ভাসানী বিশ্ববিদ্যালয় অফিসার্স ক্লাব এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।