টাঙ্গাইলে ক্রিকেটারদের পাওয়ার হিটিং দক্ষতা বৃদ্ধিতে গলফ প্রশিক্ষণ


০৮:৫১ পিএম, ৬ জুলাই ২০২৫
টাঙ্গাইলে ক্রিকেটারদের পাওয়ার হিটিং দক্ষতা বৃদ্ধিতে গলফ প্রশিক্ষণ - Ekotar Kantho
রবিবার সকালে শহীদ মারুফ স্টেডিয়ামে উদীয়মান ক্রিকেটারদের পাওয়ার হিটিং দক্ষতা বৃদ্ধিতে গলফ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়

আরমান কবীরঃ টাঙ্গাইলে উদীয়মান ক্রিকেটারদের পাওয়ার হিটিং দক্ষতা বৃদ্ধিতে গলফ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ জুলাই) সকালে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অর্ধদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার
এ্যাডহক কমিটির অন্যতম সদস্য ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হোসেন সামি।


এ সময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা ক্রীড়া অফিসার মোঃ রফিকুল ইসলাম, এ্যাডহক কমিটির সদস্য ও সাবেক জাতীয় ক্রিকেটার সাজ্জাদ কাদির, ক্রিকেট কোচ ইসলাম খান, মহিলা ফুটবল কোচ কামরুন্নাহার খান মুন্নী, আব্দুল্লাহ আল মামুন ও জেলা সমন্বয়ক রাসেল খান প্রমূখ।

এই অর্ধদিনব্যাপী প্রশিক্ষণে জেলার প্রায় ৫০জন উদীয়মান ক্রিকেটার অংশগ্রহণ করেন।

পরে স্কাইবাই এর পক্ষ থেকে টাঙ্গাইলের উদীয়মান ক্রিকেটারদের জন্য জেলা ক্রীড়া সংস্থাকে ৫০টি ক্রিকেট বল উপহার হিসেবে প্রদান করা হয়।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।