বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি, টাঙ্গাইলে ক্রিকেট উৎসব


০৮:৫৭ পিএম, ২৯ জুন ২০২৫
বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি, টাঙ্গাইলে ক্রিকেট উৎসব - Ekotar Kantho
২৫ বছরে পা রাখার এই মাহেন্দ্রক্ষণ স্মরণীয় করে রাখতে অনূর্ধ্ব-১২ ক্রিকেট টুর্নামেন্ট ও ক্রিকেট কার্নিভালসহ নানা আয়োজনে দিনব্যাপী মুখর ছিল টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়াম

আরমান কবীরঃ বাংলাদেশের টেস্ট ক্রিকেট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে সারা দেশের ন্যায় টাঙ্গাইলে দিনব্যাপী অনূর্ধ্ব-১২ বয়সী ক্রিকেটারদের নিয়ে সিক্স এ সাইড ক্রিকেট ম্যাচ, ক্যাসিং ও উইকেট থ্রো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

২০০০ সালের ২৬ জুন আইসিসির দশম সদস্য হিসেবে টেস্ট মর্যাদা লাভ করে বাংলাদেশ। ২৫ বছরে পা রাখার এই মাহেন্দ্রক্ষণ স্মরণীয় করে রাখতে অনূর্ধ্ব-১২ ক্রিকেট টুর্নামেন্ট ও ক্রিকেট কার্নিভালসহ নানা আয়োজনে দিনব্যাপী মুখর ছিল টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়াম।

রবিবার (২৯ জুন) সকালে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সার্বিক সহযোগিতায় টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে এই উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন।


এ সময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, টাঙ্গাইল ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আব্বাস উদ্দিন, ক্রিকেট কোচ ইসলাম খান, মহিলা ফুটবল কোচ কামরুন্নাহার মুন্নী, সিনিয়র ক্রিকেটার শাহানুর ইসলাম খান, আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক ও ধারাভাষ্যকার অনীক রহমান বুলবুল, সাবেক ক্রিকেটার কৌশিক চন্দ টোকন প্রমুখ।

এই উৎসবকে ঘিরে রবিবার সকাল থেকে শহীদ মারুফ স্টেডিয়ামে ভিড় করেন শতাধিক ক্ষুদে ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, কোচসহ সাবেক ক্রিকেটারগণ। এছাড়া এই উৎসবে অনেক অভিভাবকও অংশ নেয়। পরে সকলের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মারুফ স্টেডিয়ামে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন বলেন, তরুণ প্রজম্মের মধ্যে টেস্ট ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়াতে বিসিবি কাজ করে যাচ্ছে। সেই কাজের প্রথম ধাপে অনূর্ধ্ব-১২ বছর বয়সী ক্রিকেটারদের নিয়ে সিক্স এ সাইড ক্রিকেট ম্যাচ, ক্যাসিং ও উইকেট থ্রো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ২০০০ সালের ২৬ জুন আইসিসির দশম সদস্য হিসেবে টেস্ট মর্যাদা লাভ করে বাংলাদেশ। ২৫ বছরে পা রাখার এই মাহেন্দ্রক্ষণ স্মরণীয় করে রাখতে অনূর্ধ্ব-১২ ক্রিকেট টুর্নামেন্ট ও ক্রিকেট কার্নিভালসহ নানা আয়োজনে দিনব্যাপী মুখর ছিল টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়াম।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।