টাঙ্গাইল জাসাস এর সাবেক সম্পাদক মিলনের দাফন সম্পন্ন


০৮:৪৯ পিএম, ২৪ অগাস্ট ২০২৫
টাঙ্গাইল জাসাস এর সাবেক সম্পাদক মিলনের দাফন সম্পন্ন - Ekotar Kantho
রবিবার যোহরের নামাজের পর পাড়দিঘুলিয়া জামে মসজিদ প্রাঙ্গণে শাহারুল ইসলাম মিলনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়

আরমান কবীরঃ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এর টাঙ্গাইল জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও প্রগতি লাইফ ইন্সুরেন্সের কাশফুল প্রজেক্টের ব্রাঞ্চ ম্যানেজার (বিএম) শাহারুল ইসলাম মিলনের দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) বাদ যোহর পাড়দিঘুলিয়া জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে বেবিস্ট্যান্ড কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

এর আগে রবিবার ভোর ৬টার দিকে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন মিলন (৪৮)। তিনি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যু কালে তিনি বাবা-মা, ভাই বোন, স্ত্রী ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


মিলনের জানাজা নামাজে জেলা বিএনপি সাধারণ সম্পাদক এড.ফরহাদ ইকবাল, শহর বিএনপি’র সভাপতি মেহেদী হাসান আলিমসহ জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।