ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাতপরিচয় নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার


০৮:২৫ পিএম, ৩০ অক্টোবর ২০২৬
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাতপরিচয় নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার - Ekotar Kantho
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে গোড়াই হাইওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে

আরমান কবীর: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কদিমধল্যা এলাকা থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় নারীর খণ্ডিত ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে গোড়াই হাইওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরের দিকে স্থানীয় লোকজন মহাসড়কের কদিমধল্যা এলাকায় ওই নারীর খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি দেখতে পেয়ে তারা দ্রুত পুলিশে খবর দেন। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।নিহত ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও গভীর ক্ষতচিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, রাতের কোনো এক সময়ে অজ্ঞাত কোনো দ্রুতগামী যানবাহনের চাপায় তার মৃত্যু হয়ে থাকতে পারে অথবা ঘটনাটির পেছনে অন্য কোনো রহস্য বা পরিকল্পিত হত্যাকাণ্ড থাকতে পারে।


এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, নিহত নারী মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তার নাম-পরিচয় শনাক্তে পুলিশ কাজ করে যাচ্ছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে ঘটনার আসল রহস্য পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।