একতার কণ্ঠঃ লকডাউনে’ চাকরির নিযোগ পরীক্ষা নিতে না পারায় গতবছরের ন্যায় এবছরও চাকরিপ্রার্থীদের বয়সে ছাড় দিতে যাচ্ছে সরকার।জনপ্রশাসন মন্ত্রণালয় শিগগিরই বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলোকে বয়সে ছাড় দিয়ে বিজ্ঞপ্তি দিতে নির্দেশনা দেবে বলে বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গত ৫ এপ্রিল থেকে বিধিনিষেধ ঘোষণা করে সরকার। এরপর বিধিনিষেধ বাড়ানো হয় আগামী ১৬ মে পর্যন্ত।সংক্রমণ পরিস্থিতিতে চাকরির পরীক্ষা নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, করোনায় বিধিনিষেধের কারণে চাকরিপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।তাদের ক্ষতি পুষিয়ে দিতে চেষ্টা করবো। বয়সটা যাতে ছাড় দেওয়া হয় সেই পদক্ষেপ আমরা নেবো।
তিনি বলেন, যে সময়টা তাদের নস্ট হয়েছে, যখন যে সময় বিজ্ঞপ্তি হওয়ার কথা ছিল, আগের সময় ধরেই পরবর্তীকালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, আমরা মন্ত্রণালয় ও বিভাগগুলোকে বয়সে ছাড় দিয়ে সেই সময়টা পুষিয়ে দেওয়ার নির্দেশনা দেব। পরিস্থিতি স্বাভবিক হলে আমরা এ বিষয়ে নির্দেশনা দেবো।গত বছর করোনা মাহামারিতে সাধারণ ছুটির কারণে ক্ষতিগ্রস্ত চাকরি প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেয় সরকার।
ওই বছর ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছিল তাদের পরবর্তী ৫ মাস পর্যন্ত সরকারি চাকরিতে আবেদনের সুযোগ দেওয়া হয়। কিন্তু এ বছর কতদিন ছাড় দেওয়া হবে তা নির্দিষ্ট করেননি জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সন্তোষে খোদা-ই-খেদমতাগার এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৪ মে) ইসলামী বিশ্ববিদ্যালয় তালিমাতে কুরআন ও সুন্নাহ কেন্দ্রে এ দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোদা-ই-খেদমতাগার ও ন্যাপ ভাসানীর সভাপতি মো: হাসরত খান ভাসানী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ১০ নং হুগড়া ইউনিয়নের চেয়ারম্যান মো: তোফাজ্জল হোসেন খান তোফা।
প্রধান আলোচক হিসেবে মওলানা ভাসানী আদর্শ কলেজের অধ্যক্ষ মো: দেলোয়ার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে খোদা-ই-খেদমতাগার এর উপদেষ্টা অহেদুর রহমান মতি ও মওলানা ভাসানী মুসাফির খানার সাধারন সম্পাদক মো: আলিমুদ্দিন তালুকদার বক্তব্য রাখেন।
ইফতার ও দোয়ায় নাগরপুর জনতা কলেজের শিক্ষক মো: আব্দুর রহমান, ন্যাপ ভাসানীর যুগ্ম-মহাসচিব মো: আলাউদ্দিন, মাভাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো: মফিজুল ইসলাম মজনু, মুরিদান সংঘের সাধারন সম্পাদক মো: আবু সাইদ আজাদ, ইসলামী বিশ্ববিদ্যালয় তালিমাতে কুরআন ও সুন্নাহ কেন্দ্রের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দসহ ভক্ত-মুরিদানগণ অংশগ্রহণ করেন।
একতার কণ্ঠ ডেস্কঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যান ও পরামর্শ দান কেন্দ্রের উদ্যোগে ‘করোনা কালে স্বাস্থ্য সুরক্ষা’ শীর্ষক অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভাটি বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকাল ৩ টায় শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষার্থী কল্যান ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড এ, এস, এম সাইফুল্লাহ। সরকারী কর্মচারী হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ গোলাম মোর্শেদ করোনাকালে স্বাস্থ্য সমস্যা নিয়ে দীর্ঘ আলোচনা করেন এবং আলোচনায় অংশগ্রহনকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় বিশেষজ্ঞ চিকিৎসক সবাইকে সুষম খাবার গ্রহন এবং শারীরিক সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন।তিনি বলেন, হয়তো করোনাকে নিয়েই আমাদের দীর্ঘদিন বসবাস করতে হবে, তাই স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দিকে নজর দিতে হবে। আলোচনায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এবং প্রো-ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের সুস্থ্যতা কামনা করে বিভিন্ন পরামর্শ দেন।
আলোচনা থেকে সকলে একমত হন যে, স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সকল স্তরে পাঠদানের ব্যবস্থা থাকা উচিত। আলোচনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিষ্ট্রার, প্রক্টর, বিভিন্ন অফিসের প্রধান, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ শতাধিক অংশগ্রহনকারী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শিক্ষার্থী কল্যান ও পরামর্শদান কেন্দ্র ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা অর্জন বিষয়ক বিভিন্ন কর্মশালা ও পরামর্শ বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। কেন্দ্রের পরিচালক জানান, এমন আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক আওরঙ্গজেব আকন্দ।
একতার কণ্ঠ ডেস্কঃ টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার(২৬ মার্চ) সকাল ৮ টা ৩০ মিনিটে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বেলুন উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
এরপর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্যাম্পাসস্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, মজলুম জননেতা মওলানা ভাসানীর মাজার এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ভাষ্কর্য প্রত্যয়’ ৭১ এর পাদদেশে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মানে পুস্পস্তবক অর্পণ করেন।
এ সময় বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, চেয়ারম্যান, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া প্রত্যয়’ ৭১ এ অন্যান্য সংগঠনের মধ্যে পুস্পস্তবক অর্পণ করেন অফিসার্স এসোসিয়েশন, ৩য় ও ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, ভাসানী পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগ, বাঁধন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ বিভিন্ন সংগঠন। স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে সকাল ১০ টায় কেক কাটা ও আলোকচিত্র প্রদর্শন করা হয়।
বৃহস্পতিবার (২৫ মার্চ) রাত ৯.০১ মিনিটে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে ১ মিনিট বিদ্যুৎসহ সব ধরনের বাতি বন্ধ রেখে ‘ব্লাক-আউট’ করা হয়। পরে প্রত্যয়’ ৭১ এর পাদদেশে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
এছাড়া বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
একতার কণ্ঠ ডেস্কঃ স্কুল-কলেজ আগামী ২৩ মে খুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। চলমান মহামারি করোনা ভাইরাসের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা ছিল। তবে তা আর হচ্ছে না।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বঙ্গবন্ধু এভিনিউয়ে গণহত্যা দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এ সময় করোনা সংক্রমন বেড়ে যাওয়ায়, শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান দীপু মনি।
এর আগে, বুধবার (২৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, শবে বরাতের সরকারি ছুটি ২৯ মার্চের পরিবর্তে ৩০ মার্চ নির্ধারণ করার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান এদিন খুলছে না।
বিষয়টি নিয়ে দু-একদিনের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালকের সঙ্গে আলোচনা করা হবে। ৩০ মার্চ ছুটি ঘোষণা করে মাউশিকে বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হবে।
ছুটি বাড়ানোর বিষয়ে সচিব মো. মাহবুব হোসেন বলেন, শিক্ষার্থীদের সুরক্ষার বিষয়টি বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ড. দীপু মনি আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে জানিয়েছিলেন, আগামী ৩০ মার্চ দেশের সব স্কুল-কলেজ খুলে দেওয়া হবে।
সেদিন তিনি বলেন, দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান ২৪ মে থেকে শুরু হবে এবং হল খুলবে ১৭ মে। এর আগে সব ধরনের পাঠদান ও পরীক্ষা বন্ধ থাকবে। ১৭ মে এর আগে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের করোনা টিকা দেওয়া হবে। এছাড়া বিসিএস পরীক্ষার আবেদন ও পরীক্ষার তারিখ বিশ্ববিদ্যালয় খোলার সঙ্গে সঙ্গতি রেখে নির্ধারণ করা হবে।
গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। গত ২২ জানুয়ারি করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে গাইডলাইন প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।
এ গাইডলাইন অনুসরণ করে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে বলা হয়। স্কুল-কলেজগুলোতে ৩৯ পাতার গাইডলাইন পাঠিয়ে বলা হয়, ৪ ফেব্রুয়ারির মধ্যে স্কুলগুলো প্রস্তুত করে রাখতে, যাতে যে কোনো মুহূর্তে সেগুলো খুলে দেয়া যেতে পারে।
করোনাভাইরাস পরিস্থিতির কারণে গোটা বিশ্বকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। প্রাকৃতিক বিপর্যয়ের এই প্রতিকূল স্রোতের মুখোমুখি বাংলাদেশও। অর্থনৈতিক চ্যালেঞ্জের মতো বাংলাদেশের জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শিক্ষা খাত। প্রায় ১২ মাস ধরে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। কিছু ক্ষেত্রে অনলাইনে কার্যক্রম চলমান।
একতার কণ্ঠ ডেস্কঃ টাঙ্গাইলের ঘাটাইলে পড়ালেখায় আগ্রহী ও জীবনমান উন্নয়নে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (২২ মার্চ) বিকালে প্রধানমন্ত্রী কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে গৃহীত ‘বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল গনি, ঘাটাইল উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, উপজেলা ক্ষুদ্র নৃগোষ্ঠীর চেয়ারম্যান অলিন চন্দ্র বর্মন প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে ২০টি বাইসাইকেল, স্কুল ব্যাগসহ বেশকিছু শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
একতার কণ্ঠ ডেস্কঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উপলক্ষে বুধবার(১৭ মার্চ) বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সকালে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় পতাকা ও বেলুন উত্তোলন করে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন।
এরপর একটি আনন্দ র্যালী ক্যাম্পাস প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা ও আলোকচিত্র প্রদর্শন করা হয়। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, চেয়ারম্যান, হল প্রভোস্ট, অফিসার্স এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ, ৩য় ও ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া অন্যান্য সংগঠনের মধ্যে পুষ্পস্তবক অর্পণ করেন বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ভাসানী পরিষদসহ বিভিন্ন সংগঠন।
বেলা ১১ টায় স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে হিলিয়াম বেলুন উড্ডয়ন করা হয়। এছাড়া বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক পথ শিশুদের মাঝে খাবার বিতরণ ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ এবং মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়। সন্ধ্যায় বঙ্গবন্ধুর বায়োগ্রাফী, তথ্যচিত্র প্রদর্শন, আতশবাজী ও ফানুস উড়ানো হয়।
একতার কণ্ঠ ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবু ররহমান এর ম্যুরাল ও মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে সোমবার(১৫ মার্চ) সকালে পুস্পস্তবক অর্পণ করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ।
পুস্পস্তবক অর্পণ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার, মজলুম জন নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।
এরপর বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃআলাউদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ও পূর্ণাঙ্গ কমিটির অনুলিপি প্রদান করা হয়।
এ সময় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সভাপতি সরদার আতিকুর রহমান নিশান ও সাধারন সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম সহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
একতার কণ্ঠ ডেস্কঃ দেশের সকল প্রতিবন্ধী বিদ্যালয় জাতীয়করণের দাবীতে টাঙ্গাইলে শিক্ষক-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫মার্চ) সকালে পুরাতন আদালত সংলগ্ন টাঙ্গাইল হাইকেয়ার বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
টাঙ্গাইল হাইকেয়ার( বধির ) স্কুলের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব ইসরাত জাহানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, আইসড়া অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমি লিজা, প্রত্যাশা অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমা পারভীন ,সলিমাবাদ কমরেড আসলামউদ্দিন অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বাবুল হোসেন খান , জমিরউদ্দিন ফকির অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি মো: শহিদুজ্জামান প্রমুখ।
মতবিনিময় সভাটি পরিচালনা করেন বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল শাখার উপদেষ্টা মোঃ নূর আলম সিদ্দিকী।
মতবিনিময় সভায় টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
একতার কণ্ঠ ডেস্কঃ টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (৭মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন-এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস্থ বঙ্গবন্ধুর মুর্যালে পুস্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এ সময় অফিসার্স এসোসিয়েশন, তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতি, চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি,বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ভাসানী পরিষদের পক্ষ থেকেও পুস্পস্তবক অর্পণ করা হয়।
পুস্পস্তবক অর্পণ শেষে স্বাধীনতা সংগ্রাম-মুক্তিযুদ্ধে যারা জীবনকে উৎসর্গ করে শহীদ হয়েছেন তাঁদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।এরপর কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয়।
ঐতিহাসিক ৭ মার্চের এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার(২৩ ফেব্রয়ারী)সকালে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর বাংলা ভাষা ও সংস্কৃতি ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন এর সভাপতিত্বে সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবু মোঃ দেলোয়ার হোসেন।
মুল প্রবন্ধের উপর আলোচনা করেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ এর মহাপরিচালক জাফর ওয়াজেদ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. এ.এস.এম সাইফুল্লাহ। আলোচনা সভা পরিচালনা করেন ইএসআরএম বিভাগের সহযোগী অধ্যাপক ড. রোকসানা হক রিমি ও সিপিএস বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত ব্যানার্জী।
মুল প্রবন্ধের উপর আলোচনা করতে গিয়ে প্রধান আলোচক পিআইবি-এর মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, বাংলা ভাষা সর্বস্তরে প্রতিষ্ঠার জন্য স্বাধীনতার আগেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা দিয়েছিলেন।
তিনি বাংলায় সংবিধান প্রণয়ন করেছিলেন, বাংলায় জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন এবং পঞ্চাশের দশকে চীন সফরে গিয়েও বাংলায় ভাষণ দিয়েছিলেন। এছাড়া তিনি ছিলেন বিশ্বের একমাত্র নেতা যিনি ভাষাকে ভিত্তিতে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন।
একতার কণ্ঠ ডেস্কঃ টাঙ্গাইলের বাওয়ার কুমারজানী সহকারী শিক্ষক তানিয়া রহমান ব্যক্তিগত কারণে তিন মাসের ছুটি নিয়ে আমেরিকায় গিয়ে দেড় বছর পার করলেও কোন ব্যবস্থা নেয়নি জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
তার সাথে যোগাযোগ করা যায়নি বলে দায় এড়ানোর চেষ্টা করছেন মির্জাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেন।
জানাগেছে, মির্জাপুর উপজেলার বাওয়ার কুমারজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানিয়া রহমান ২০১৯ সালের ৩ জুলাই থেকে ২ অক্টোবর পর্যন্ত ব্যক্তিগত সমস্যা দেখিয়ে ছুটি নেন। ছুটি নিয়ে তিনি সপরিবারে আমেরিকায় চলে যান। এরপর থেকে বিদ্যালয়ের সঙ্গে তানিয়া রহমানের কোন যোগাযোগ নেই।
উপজেলা শিক্ষা অফিস থেকে তাকে একাধিকবার এ ব্যাপারে কৈফিয়ত চেয়ে চিঠি পাঠানো হলেও তিনি বা তার পরিবারের পক্ষে কেউ তা গ্রহণ করেনি।
মির্জাপুর উপজেলা শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেন জানান, সহকারী শিক্ষক তানিয়া রহমান তিন মাসের ছুটি নিয়ে আমেরিকা গিয়ে অদ্যাবদি দেশে ফেরেন নি।
জেলা ও উপজেলা শিক্ষা অফিস থেকে একাধিকবার চিঠি দিয়েও তার কোন জবাব পাওয়া যায়নি। বিলম্বে হলেও তার বিরুদ্ধে চূড়ান্ত বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
বাওয়ার কুমারজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানিয়া রহমান তার ফেসবুক অ্যাকাউণ্টে স্ট্যাটাস দিয়ে বলেন, ‘বৈশি^ক মহামারী করোনার কারণে আমি দেশে আসতে পারছি না’।
টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল আজিজ এ বিষয়ে জানান, ওই সহকারী শিক্ষক চিকিৎসাজনিত ছুটি নিয়েছেন। এরপর থেকে তার বেতন উত্তোলন বন্ধ রয়েছে। আগামি ২০ থেকে ২২ দিনের মধ্যে তাকে চাকুরি থেকে অব্যাহতি দেওয়ার ব্যবস্থা গ্রহন করা হবে।