/ হোম / ভূঞাপুর
ফ্যান পড়ে নয় সন্তানদের হত্যা করে আত্মহত্যার চেষ্টা করেন মা - Ekotar Kantho

ফ্যান পড়ে নয় সন্তানদের হত্যা করে আত্মহত্যার চেষ্টা করেন মা

একতার কণ্ঠঃ পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেন মা। চিকিৎসারত অবস্থায় পুলিশের কাছে তিনি হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

রোববার (২৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের ১ নং পূর্ণবাসন এলাকা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে মা সাহিদা বেগম।

জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে সাহিদা বেগম তাঁর দুই শিশু সন্তানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তিনি নিজে চলন্ত ফ্যানের সঙ্গে কাটা পড়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ জন্য নিহত দুই শিশুর শরীরের কোন আঘাতের চিহ্ন নেই।’

মোহাম্মদ কায়সার আরও বলেন, ‘সাহিদা বেগম হাসপাতালের পুলিশের কাছে নিজে হত্যা করার ঘটনা স্বীকার করেন। বর্তমানে তিনি পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সাহিদা বেগমের স্বামীর তেমন কোনো সম্পদ নেই। সাহিদা বেগমের স্বামীর ভাই ও ভাবি মানসিকভাবে যন্ত্রণা করতো। তাঁদের মধ্যে এক সপ্তাহ আগেও ঝগড়া হয়েছিলো। এর ফলে সাহিদা আশঙ্কা করছিলেন তাঁর ভাই ও ভাবি তাদের সন্তানকে মেরে ফেলবেন। এই আশঙ্কা থেকেই সাহিদা তাঁর দুই ছেলেকে হত্যা করে নিজে আত্মহত্যার চেষ্টা করে।’

এর আগে স্থানীয়রা জানান, রোববার (২৪ এপ্রিল) দুপুরে ঘরের ভেতরে দুই শিশু মৃত অবস্থায় ও তাদের মা আহত অবস্থায় পড়ে ছিলেন। ঘরের সিলিং ফ্যান পড়ে থাকায় ধারণা করা হয়, শিশুদের ওপর ফ্যান পড়ে মৃত্যু হয়ে থাকতে পারে।

সর্বশেষ আপডেটঃ ২৫. এপ্রিল ২০২২ ০২:৪৬:এএম ৪ বছর আগে
টাঙ্গাই‌লে চলন্ত সি‌লিং ফ্যান প‌ড়ে দুই ভাইয়ের মৃত্যু, মা আহত - Ekotar Kantho

টাঙ্গাই‌লে চলন্ত সি‌লিং ফ্যান প‌ড়ে দুই ভাইয়ের মৃত্যু, মা আহত

একতার কণ্ঠঃ টাঙ্গাই‌লের ভুঞাপু‌রে চলন্ত সি‌লিং ফ্যান প‌ড়ে দুই ভাই নিহত হয়েছে। এ সময় আহত হ‌য়ে‌ছেন তা‌দের মা। রোববার (২৪ এ‌প্রিল) দুপু‌রে উপ‌জেলার পুনর্বাসন এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হলো- সা‌জিম (০৬) ও তার ভাই সা‌নি (৪ মাস)। তারা উপ‌জেলার নিকরাইল ইউ‌নিয়‌নের ১ নং পুনর্বাসন এলাকার ভ্যানচালক ইউসুফের ছে‌লে। ওই শিশুর মা‌ সাহিদা বেগমকে উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফ‌রিদুল ইসলাম ব‌লেন, দুই শিশু নিহত হওয়ার খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে যা‌চ্ছে। কীভা‌বে ঘটনা ঘ‌টেছে সেটা জানা যায়‌নি।

সর্বশেষ আপডেটঃ ২৪. এপ্রিল ২০২২ ১০:০৩:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারি হিসেবে পরিচিত শাকিল ইয়াবাসহ গ্রেফতার - Ekotar Kantho

টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারি হিসেবে পরিচিত শাকিল ইয়াবাসহ গ্রেফতার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে অভিযান চালিয়ে শাকিল খান (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।বুধবার (১৩ এপ্রিল) রাতে উপজেলার অর্জুনা উপ-স্বাস্থ্যকেন্দ্রের সামনে থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আরো পড়ুনঃ টাঙ্গাইলে প্রবাসী স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

শাকিল উপজেলার অর্জুনা এলাকার অটোরিকশা চালক দুলাল খানের ছেলে। তিনি অর্জুনা ইউপি চেয়ারম্যান দিদারুল আলমের ব্যক্তিগত সহকারি হিসেবে এলাকায় পরিচিত।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে ভূঞাপুর থানা অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন

স্থানীয়রা জানান, চেয়ারম্যানের সাথে থেকে শাকিল দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করছিল। সম্প্রতি অর্জূনা উচ্চ বিদ্যালয়ে মাস্টার রোলে শাকিলের দপ্তরি চাকরি হয়। কিন্তু বিদ্যালয়ের বই বিক্রি ও সিমেন্ট চুরির দায়ে তাকে বহিস্কার করা হয়েছে। এছাড়া সে অর্জুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুবের ব্যক্তিগত সহকারী ছিল।

অর্জুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব জানান, ফারুক নামের এক ইয়াবা ব্যবসায়ী তাকে দুই হাজার টাকার বিনিময়ে ইয়াবাগুলো অন্য একজনকে দিতে বলেছিল বলে জানতে পেরেছি। পরে ইয়াবাসহ শাকিলকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। তবে সে আমার ব্যক্তিগত কোন সহকারি নয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এস.আই) মনির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ শাকিলকে গ্রেফতার করা হয়েছে। শাকিল অর্জুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের লোক বলে এলাকায় বিভিন্ন ধরণের অপকর্মকান্ডের সাথে জড়িত ছিল।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে ভূঞাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৬. এপ্রিল ২০২২ ০৪:৩৬:এএম ৪ বছর আগে
যমুনায় চায়না জালে জাটকা নিধন, ১০ জেলেকে জরিমানা - Ekotar Kantho

যমুনায় চায়না জালে জাটকা নিধন, ১০ জেলেকে জরিমানা

একতার কণ্ঠঃ উজান থেকে আসা পাহাড়ি ঢল আর বৃষ্টির পানিতে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে গত কয়েক সপ্তাহ ধরে পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে, অসাধু কিছু জেলে যমুনা নদীতে অবৈধ চায়না (আপা) জাল ব্যবহার করে জাটকা নিধন শুরু করেছেন।

আরো পড়ুনঃ টাঙ্গাইলে ঝড়ে ঘরের নিচে চাপা পড়ে নিহত ১

এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১১ এপ্রিল) সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলা মৎস্য কর্মকর্তা এটিএম শামসুজ্জামান জাটকা ধরা বন্ধে নদীতে অভিযান চালায়।

এ সময় অভিযান চালিয়ে ১০ জেলেকে আটকসহ অবৈধ চায়না জাল জব্দ করা হয়। অভিযানে সহযোগিতা করেন গোবিন্দাসী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।

এরপর গোবিন্দাসী নৌ পুলিশ ফাঁড়ির সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মো. আলাউল ইসলাম।

এ সময় আটককৃত ১০ জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া জব্দকৃত ৬টি চায়না জাল পুড়িয়ে ফেলা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মো. আলাউল ইসলাম জানান, নদীতে অবৈধ চায়না জাল দিয়ে জাটকা নিধন বন্ধে প্রশাসন তৎপর। জাটকা ধরা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ আপডেটঃ ১২. এপ্রিল ২০২২ ০৩:৫৯:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে যমুনা নদীতে মহাষ্টমীর স্নানে পুণ্যার্থীদের ঢল - Ekotar Kantho

টাঙ্গাইলে যমুনা নদীতে মহাষ্টমীর স্নানে পুণ্যার্থীদের ঢল

একতার কণ্ঠঃ পাপ-শাপ মোচনে ভোরে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে মহাষ্টমীতে স্নান করতে পূণ্যার্থীদের ঢল নেমেছে। মহান সৃষ্টিকর্তার কাছে দেশবাসীর জন্য শান্তি কামনায় প্রার্থনা করেছেন সনাতন হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ ভক্ত ও পূণ্যার্থীরা।

আরো পড়ুনঃ ইউএনওর বিরুদ্ধে ক‌লেজছাত্রী‌কে ধর্ষণের অভিযোগ

করোনার ভয়াবহতা কাটিয়ে শনিবার (৯ এপ্রিল) সকালে প্রতিবারের মতো এবারো যমুনা নদীর পাড়ে ৩০০ বছরের পুরোনো শ্রী শ্রী কালী মন্দিরে পূণ্যস্নান উৎসব এবং মেলার আয়োজন করেছেন উপজেলার খানুরবাড়ী, কষ্টাপাড়া, ভালকুটিয়া ও গোবিন্দাসী গ্রামের সনাতন ধর্মাবলম্বীরা।

মেলায় মিষ্টি জাতীয় খাবার, বাশঁ-বেতের আসবাবপত্র, মাটির তৈরি খেলনা, পুতুল, ঘোড়া, ট্রাক গাড়ি, হাড়ি-পাতিল, মাছের দোকান, চিড়া-মুড়ি, দইসহ দোকানিরা তাদের পণ্যের পসরা সাজিয়ে বসেন।

সরেজমিনে দেখা গেছে, ভোর থেকেই পূণ্যস্নানে টাঙ্গাইলের ভূঞাপুর ছাড়াও গোপালপুর, কালিহাতী, ঘাটাইলসহ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার নানা বয়সী হাজারো ভক্ত ও পূণ্যার্থীরা যমুনা নদীর পাড়ে আসছেন।

এ সময় তারা সৃষ্টিকর্তার কাছে বিভিন্ন মানত ও দেশবাসীর জন্য শান্তি কামনায় প্রার্থনা করেন। সব মিলিয়ে আনন্দ উৎসবে মেতেছে সনাতন ধর্মাবলম্বীরা।

স্নান করতে আসা ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজের সাবেক প্রভাষক সুহাষ চন্দ্র সরকার বলেন, ‘যমুনায় স্নান তীর্থস্থানে পরিণত হয়েছে। এখানে পুণ্যার্থীরা স্নান করছে তাদের মনবাসনা পুরণের জন্য।’

সাধন দাস, রঞ্জিত কর্মকর্তা, সুবীরসহ অনেকেই জানান, নদীর পাড়ে নতুন জলে পূণ্যস্নান করেছি ও পূজা দিয়েছেন। মহাষ্টমীতে এখানে স্থানীয় লোকজনসহ দূর-দূরান্ত থেকে অনেক মানুষ মেলা দেখতে আসেন।

পূণ্যস্নান ও মেলার আয়োজক কমিটির সাধারণ সম্পাদক অভিজিৎ ঘোষ বলেন, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকার সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা পাপ মোচনের আশায় যমুনা নদীতে স্নান করতে এসেছেন। প্রশাসনের সহযোগিতায় স্নান উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১০. এপ্রিল ২০২২ ০১:২১:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে বালুরঘাটে ট্রাক কেড় নিল কিশোর হেলপারের প্রাণ - Ekotar Kantho

টাঙ্গাইলে বালুরঘাটে ট্রাক কেড় নিল কিশোর হেলপারের প্রাণ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে উত্তোলন করা বালু নম্বরবিহীন হাইড্রোলিক ড্রাম ট্রাকে ভর্তি করতে গিয়ে ট্রাকের চাকার নিচে পড়ে আল-আমিন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আরো পড়ুনঃ টাঙ্গাইলে গৃহবধুকে গণধর্ষণের অভিযোগ

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর সড়কের উপজেলার নিকরাইল সিরাজকান্দি বাজারের নূহু মেম্বারের বালুঘাটে এ ঘটনা ঘটে।

আল-আমিন উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা গ্রামের রহিজ উদ্দিনের ছেলে। সে ওই হাইড্রোলিক ড্রাম ট্রাকের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, নূহু মেম্বারের বালুঘাটে দুপুরে বালু ভর্তি করা হচ্ছিল। বালু ভর্তি শেষে ট্রাকটি পেছন দিকে ঘুরাতে গেলে পেছনে থাকা হেলপার আল-আমিন ওই ট্রাকের চাকার নিচে পড়ে। এতে ঘটনাস্থলে তিনি মারা যায়।

এ ব্যাপারে ভূঞাপুর থানার এস.আই মাহমুদুল হাসান জানান, বালুঘাটে ট্রাক চাপায় নিহতের সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আল-আমিনের মরদেহ উদ্ধার করে থানার নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক ও ট্রাকটি জব্দ করা যায়নি। এ ঘটনায় নিহত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ০৮. এপ্রিল ২০২২ ০৩:০১:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে নেশার টাকার জন্য স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক - Ekotar Kantho

টাঙ্গাইলে নেশার টাকার জন্য স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে নেশার টাকার জন্য স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ।  বুধবার (৬ এপ্রিল) সকালে পৌর এলাকার তারা তালুকদারের বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুমাইয়া (২১) ভূঞাপুর পৌরসভার ঘাটান্দি এলাকার রুবেল হোসেনের স্ত্রী।

আটককৃত রুবেল ঘাটাইল উপজেলার গৌরিশ্বর গ্রামের শুক্কর আলীর ছেলে। সুমাইয়া গোপালপুর উপজেলার বরশিলা গ্রামের ইউসুফ আলীর মেয়ে।

স্থানীয়রা জানান, এক মাস আগে পৌর এলাকার ঘাটান্দির তারা তালুকদারের বাসা ভাড়া নেয় হোটেল শ্রমিক রুবেল হোসেন। স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। স্ত্রী সুমাইয়া বাসা বাড়িতে কাজ করতেন এবং রুবেল শ্রমিকের কাজ করতেন। তাঁদের দেড় বছরের একটি কন্যা শিশু সন্তান রয়েছে।

নিহত সুমাইয়ার মা শারমীন বেগম জানান, রুবেল বিভিন্ন হোটেলে শ্রমিকের কাজ করতেন। তবে তিনি শ্রমিকের কাজ করে যে টাকা উপার্জন করে সে টাকা দিয়ে নেশা করতেন। এটা নিয়ে প্রতিনিয়ত স্বামীর সঙ্গে স্ত্রীর ঝগড়া হতো। মঙ্গলবার রাতে নেশা করার টাকার জন্য সুমাইয়াকে চাপ দেন রুবেল। পরে সুমাইয়া টাকা দিতে অস্বীকার করলে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়।

বাসার মালিক তারা তালুকদার জানান, প্রতিনিয়ত তাঁদের দুজনের মধ্যে ঝগড়া লাগত। গভীর রাতে রুবেল ঘর থেকে বের হয়ে জানায় তাঁর স্ত্রী মারা গেছে। পরে আশপাশের লোকজনকে খবর দেওয়া হয়। সকালে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

ভূঞাপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, সুমাইয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানান তিনি।

সর্বশেষ আপডেটঃ ০৭. এপ্রিল ২০২২ ০২:৫৭:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ সময় নারীসহ আরো ৪ জন আহত হয়। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে জোকারচর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুনঃ মধুপুর বনের ১৫ হাজার ৩৮০ একর বনভূমি প্রভাবশালীদের অবৈধ দখলে

নিহত কলেজ ছাত্র ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি এলাকার আব্দুল কুদ্দুছ শেখের ছেলে শেখ শরিফুল ইসলাম (১৭)। সে উপজেলার যমুনা কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন।

পুলিশ জানায়, আহত নারী তার ছেলেকে নিয়ে জোকারচর এলাকায় মহাসড়ক পার হচ্ছিলো। এ সময় তারা বঙ্গবন্ধু সেতুর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সামনে পড়েন। পরে মোটরসাইলেটির সাথে বাড়ি খেয়ে ওই নারী, তার শিশু ছেলে ও তিন আরোহীসহ মোটরসাইকেলটি পড়ে যায়। সাথে সাথেই বঙ্গবন্ধু সেতু মুখী একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। পরে দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কলেজ ছাত্রের মৃত্যু হয়৷

এঘটনায় আহত পথচারী নারী হলেন সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার কদমতলী গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী তাহমিনা বেগম (৩৫) ও তাঁর শিশু ছেলে আব্দুল্লাহ (৪)।

আহত দুই কলেজ ছাত্রকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পঙ্গু হাসপাতালে প্রেরণ করেছেন চিকিৎসক।

অপরদিকে,আহত নারী ও শিশু টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০৬. এপ্রিল ২০২২ ০২:৪২:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় সিএনজি চা‌লিত অটোরিকশা চালক নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় সিএনজি চা‌লিত অটোরিকশা চালক নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাই‌লে ভূঞাপুরে ট্রেনের সঙ্গে সিএনজি চা‌লিত অ‌টো‌রিকশার সংঘ‌র্ষে অ‌টো‌রিকশা চা‌লক নিহত হ‌য়ে‌ছেন। এ‌তে সিএন‌জি‌তে থাকা আ‌রো দুইজন আহত হ‌য়ে‌ছেন। আহত‌দের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হয়েছে। শ‌নিবার (২৬ মার্চ) বি‌কে‌লে বঙ্গবন্ধু সেতুপূর্ব-জামালপুর রেললাই‌নের বিল আমুলা এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে।

আরো পড়ুন: টাঙ্গাইলে স্কুলছাত্র রাহাত হত্যার রহস্য উদঘাটন

নিহত সিএন‌জি চালক জা‌হিদুল ইসলাম (২৮) উপ‌জেলার গো‌বিন্দাসী ইউ‌নিয়‌নের খানুরবা‌ড়ি গ্রা‌মের আবজা‌লের ছে‌লে। আহতরা হ‌লেন, উপ‌জেলার কাগমারীপাড়া গ্রা‌মের শামছুর ছে‌লে বাদশা (৩৫) ও ধুব‌লিয়া গ্রা‌মের র‌হিজ উ‌দ্দি‌নের ছে‌লে র‌বিউল আলম (৩৫)।

স্থানীয়রা জানান, সিএন‌জি‌ অটোরিকশাযো‌গে  চালকসহ দুইজন যাত্রী  ভূঞাপুর থেকে বঙ্গবন্ধু সেতু‌তে যা‌চ্ছিল। অটোরিকশাটি বঙ্গবন্ধু সেতুপূর্ব-জামালপুর রেললাই‌নের বিল আমুলা এলাকার অর‌ক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় জামালপুর থে‌কে ছে‌ড়ে আসা বঙ্গবন্ধু সেতুগামী লোকাল ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় দুর্ঘটনায় অটোরিকশাটি খা‌দে প‌ড়ে যায়। এ‌তে সিএন‌জির চালক নিহত হয়।

এসময় গুরুত্বর আহত হয় আ‌রো দুইজন। আহত‌দের উদ্ধার করে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের নেয়া হ‌লে উন্নত চি‌কিৎসার জন্য দা‌য়িত্বরত চি‌কিৎসক তা‌দের টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠায়।

ভূঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. ফরিদুল ইসলাম ব‌লেন, ট্রেন দুর্ঘটনায় সিএন‌জি চালক নিহত হওয়ার খবর পাওয়া গে‌ছে। এছাড়া আ‌রো দুইজন আহত হ‌য়ে‌ছে।

সর্বশেষ আপডেটঃ ২৭. মার্চ ২০২২ ০২:১৫:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে দশম শ্রেণির স্কুলছাত্রীর আত্মহত্যা - Ekotar Kantho

টাঙ্গাইলে দশম শ্রেণির স্কুলছাত্রীর আত্মহত্যা

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে গলায় ফাঁস দিয়ে মিতানুর রহমান প্রভা (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) সন্ধ্যার দিকে উপজেলার অর্জুনা ইউনিয়নের কুঠিবয়ড়া গ্রামে ওই ঘটনা ঘটে।

নিহত মিতানুর রহমান প্রভা কুঠিবয়ড়া গ্রামের মো: খলিলুর রহমানের মেয়ে। সে স্থানীয় অর্জুনা মহসিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রভার চাচা আলীম মোল্লা বলেন, মেয়েটির মা টাঙ্গাইল শিক্ষকদের প্রশিক্ষণে ছিল। সে ঘরের নিজ রুমে একাই ছিল এবং ল্যাপটপ চালাচ্ছিল। পরে ডাকতে ডাকতে প্রভার খোঁজ নিতে গিয়ে তার কোন সাড়া শব্দ নেই। পরে ঘরে ঢুকে দেখি ঘরের ধরনার সাথে গলায় ওড়না পেঁছানো অবস্থায় ঝুলে আছে প্রভা।

অর্জুনা ইউপি চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব বলেন, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে হাসপাতালে নেয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

তিনি আরও বলেন- সে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল। ধারণা করা হচ্ছে, হয়তো প্রেমঘটিত কারণে আত্মহত্যা করতে পারে।

এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইন-চার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব জানান, মরদেহ হাসপাতাল থেকে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে মেয়ের মামার মৌখিক অভিযোগ পেয়েছি। আত্মহত্যার বিষয়ে তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তে রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

সর্বশেষ আপডেটঃ ২৪. ফেব্রুয়ারী ২০২২ ০১:৩৯:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ইউপি নির্বাচনে সহিংসতা: সাবেক চেয়ারম্যানসহ ৩৫ জন কারাগারে - Ekotar Kantho

টাঙ্গাইলে ইউপি নির্বাচনে সহিংসতা: সাবেক চেয়ারম্যানসহ ৩৫ জন কারাগারে

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে নির্বাচনী সহিংসতার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছন আদালত।

রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাউদ হাসান তাদের জামিন আবেদন না মঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করে। টাঙ্গাইল আদালতের পরিদর্শক তানবীর আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসামিরা হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অন্তবর্তীকালীন জামিনে ছিলেন। রোববার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, ইউপি নির্বাচনে উপজেলার ফলদা ইউনিয়নে গুজব ছড়িয়ে নির্বাচনে সহিংসতা, সরকারি কাজে বাঁধা, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপর হামলা চালানো হয়। এছাড়া কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, পুলিশ সদস্যদের অবরুদ্ধ রাখা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর অতিরিক্ত সদস্য তাদের উদ্ধার করে। পরে পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলার তদন্ত শেষে ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫০০-৩০০০ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় তদন্তকারী কর্মকর্তা। এতে ৪১ আসামীর মধ্যে ফলদা ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আকবর হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নানসহ ৩৫ জন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা  ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, নির্বাচনে সহিংসতার ঘটনায় মামলা করা হয়। তদন্ত শেষে ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫০০-৩০০০ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়া হয়। এরমধ্যে এজাহারনামীয় ৩৫ জন নিম্ন আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে আদালত তাদের জামিন না মঞ্জুর করেন।

সর্বশেষ আপডেটঃ ১২. ফেব্রুয়ারী ২০২৩ ০৯:২৩:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার ফলদা গ্রামের ঘোণাপাড়া রেলক্রসিংয়ের কাছে ওই দুর্ঘটনা ঘটে।ভূঞাপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মো. আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী জানায়, যুবকটি রেললাইন দিয়ে হাঁটছিলো। এসময় বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন থেকে ছেড়ে আসা জামালপুরগামী লোকাল ট্রেনে কাটা পড়ে দুই ভাগ হয়ে মারা যায়।

ভূঞাপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মো. আব্দুল ওহাব জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২০. ফেব্রুয়ারী ২০২২ ০২:৫৮:এএম ৪ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।