আমি নির্বাচিত হলে চরাঞ্চলের ভাগ্যোন্নয়নে কাজ করবো – সুলতান সালাউদ্দিন টুকু


০৮:১২ পিএম, ১৫ নভেম্বর ২০২৫
আমি নির্বাচিত হলে চরাঞ্চলের ভাগ্যোন্নয়নে কাজ করবো – সুলতান সালাউদ্দিন টুকু - Ekotar Kantho
প্রধান অতিথির বক্তব্যে রাখছেন, কেন্দ্রীয় বিএনপি'র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু | ছবি - একতার কণ্ঠ

সাহান হাসানঃ কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সাথে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু কোন লাভ হবে না। আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে যদি আমি নির্বাচিত হতে পারি, তবে বৃহত্তর এই চরাঞ্চলের ভাগ্যোন্নয়নে আন্তরিকভাবে কাজ করবো, ইনশাল্লাহ।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর গোলচত্বর এলাকায় ১২নং মাহমুদনগর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আপনাদের ভোটে আমি যদি নির্বাচিত হতে পারি, সর্বপ্রথম আপনাদের বহুল কাঙ্ক্ষিত ধলেশ্বরী নদীর ওপর একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে, যাতে চরাঞ্চলবাসীকে আর ভোগান্তির শিকার হতে না হয়। পাশাপাশি নদীভাঙন প্রতিরোধে স্থায়ী একটি বেরিবাঁধ নির্মাণ করা হবে, যাতে মানুষ নিরাপদে বসবাস করতে পারে। টাঙ্গাইল সদরকে একটি আধুনিক মডেল টাউনে রূপান্তর করা হবে—যেখানে সন্ত্রাস ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। সন্ত্রাসমুক্ত আধুনিক টাঙ্গাইল গড়ে তুলতে কাজ করবো।


তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন তীব্র আন্দোলন-সংগ্রাম করেছেন, কারাবরণ করেছেন; তবুও কোনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। তাই তাকে আপসহীন নেত্রী বলা হয়।
আমরা আমাদের নেতা তারেক রহমানের কথাও গর্ব করে বলি, কারণ তিনি কখনোই জনগণের বিপক্ষে কোনো সিদ্ধান্ত নেননি। জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে—এমন কোনো পদক্ষেপও তিনি নেননি।

টাঙ্গাইল সদর উপজেলার ১২নং মাহমুদনগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রশিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলী, সিনিয়র যুগ্ন-সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজ করিম, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ প্রমুখ।

মতবিনিময় সভা শেষে কৃষকদের মাঝে বিনামূল্যে স্প্রে মেশিন বিতরণ করা হয়।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।