একতার কন্ঠঃ টাঙ্গাইল পৌর এলাকার সি-এন্ড-বি রোড ( বটতলা) থেকে এক নবজাতক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ। সোমবার (৩১ মে) ১২ টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। কন্যা শিশুটির লাশ নাভি কাটা এবং পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল।
প্রত্যক্ষদর্শী মোঃ রফিকুল ইসলাম ও রেজাউল করিম জানান, সি-এন্ড-বি রোড দিয়ে যাবার সময় হঠাৎ দেখি পলিথিনে মোড়ানো একটি নবজাতকের লাশ। পরে ৯৯৯ এ কল দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। কোন পশু-পাখি যেন নবজাতকের লাশটি নিয়ে যেতে না পারে সেজন্য আমরা এখানেই দাড়িয়ে ছিলাম।
টাঙ্গাইল সদর মডেল থানার এসআই আব্দুল ওহাব জানায়, সাড়ে ১১ টার দিকে ৯৯৯ এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নাভি কাটা পলিথিনে মোড়ানো একটি নবজাতক কন্যা শিশুর লাশ দেখতে পাই। পরে লাশটি উদ্ধার করে সুরতহাল করার জন্য পাঠিয়ে দেই। তিনি আরো জানায়, ধারনা করা হচ্ছে সকালের দিকে কোন এক সময় চলন্ত অটো রিক্সা অথবা সিএনজি থেকে লাশটি এখানে ফেলে গেছে। নবজাতকের লাশটি সুরতহাল করে দাফনের ব্যবস্থা করা হবে।
একতার কন্ঠঃ টাঙ্গাইলে অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কাতুলী ইউনিয়ন ২-০ গোলে করটিয়া ইউনিয়নকে হারিয়ে নকআউট ভিত্তিক এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। রবিবার (৩০ মে) বিকালে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বরণে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।এই টুর্নামেন্টের আয়োজক হলো উপজেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা টাঙ্গাইল।
উপজেলা নির্বাহী কর্মকতা রানুয়ারা খাতুনের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন টাঙ্গাইল পৌর মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলার চেয়ারম্যান মোঃ শাহজাহান আনছারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেকুজ্জামান মজনু এবং কাতুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন।
কাতুলী বনাম করটিয়া মধ্যকার খেলায় ১৪ মিনিটের সময় করটিয়া ইউনিয়নের ডি-বক্স্রের জটলা থেকে কাতুলী ইউনিয়নের মধ্যমাঠের খেলোয়ার রিফাত হাসান প্লেসিং শটে গোল করে (১-০) দলকে এগিয়ে নেয়।করটিয়া ১ গোল খেয়ে খেলায় পিছিয়ে পড়ে বিক্ষিপ্ত ভাবে পাল্টা আক্রমণ করে খেলতে থাকে। ১৭ মিনিটের সময় পাল্টা আক্রমণে কাতুলী ইউনিয়নের লেফট উইংগার রিফাত মিয়া প্রায় ৩০ গজ দুর থেকে গোল বারে শট নিলে, বলটি বাঁক খেয়ে ক্রস বারে লেগে জালে ঢুকে যায়। ফলে কাতুলী ইউনিয়ন ২-০ গোলে এগিয়ে যায়।
দ্বিতীর্য়াধে করটিয়া ইউনিয়ন তুলনামূলক ভাল খেলেও কোন গোল না করায় খেলায় ফিরতে পারেনি। কাতুলী ইউনিয়ন পাল্টা আক্রমণ করে আর গোল করতে না পারলে করটিয়া ইউনিয়ন ২-০ গোলে পরাজিত হয়ে মাঠ ত্যাগ করে।কাতুলী ইউনিয়ন ম্যাচে জয়লাভ করে নকআউট ভিত্তিক এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছে।
আগামীকাল সোমবার (৩১ মে) দ্বিতীয় ম্যাচে কাকুয়া ইউনিয়ন ও সিলিমপুর ইউনিয়ন মুখোমুখি হবে।
একতার কণ্ঠঃ স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে টাঙ্গাইলে বৃষ্টিতে ভিজে সমাবেশ করেছে সাধারন শিক্ষার্থীরা রবিবার( ৩০ মে) দুপুরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ সমাবেশ ও গণস্বাক্ষর গ্রহন অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থী রিসা হায়দারের নেতৃত্বে সমাবেশে বক্তব্য রাখে, ইভানা জামান খান ঐশী,নওরীন নুসরাত,তাওহিদা ইসলাম স্বপ্নীল,ইফতি হাসান প্রমুখ।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, তাদের দাবী একটাই, শিক্ষা প্রতিষ্ঠান খোলা চাই। দেশে সব কিছু খোলা থাকলেও শুধুম মাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। সমাবেশে শিক্ষার্থীরা আরো বলেন ‘শিক্ষা একটি জাতির মস্তিষ্কের খোরাক। অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জোর দাবি জানান তারা। অন্যথায়, সারা দেশের সাধারন শিক্ষার্থীরা একত্রিত হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন।
একাতার কণ্ঠঃ টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের দক্ষিণ মগড়ায় সেচ পাম্পের মালিকদের ধান ভাগাভাগি নিয়ে চরম উত্তেজনা দেখা দিয়েছে। যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষে ঘটার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে দক্ষিণ মগড়ার ধানু মন্ডলের ছেলে টাঙ্গাইল জুডিসিয়াল ম্যাজিঃ সদর আলমী আদালতে একটি মামলা দায়ের করেছে।
মামলা সূত্রে জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলা দক্ষিন মগড়া মৌজায় ৫০ বিঘা জমি নিয়ে প্রায় ১৫ বছর পূর্ব হইতে ইরি স্ক্রীম আমির হামজা ও মোজাফর আলী পরিচালনা করিয়া আসিতেছে। পরবর্তীতে একই এলাকার আবুল কাশেম, মজনু, আঃ রহিম কে অংশিদার হিসেবে নিয়ে এই ইরি স্ক্রীম পরিচালনা করেন। উক্ত স্ক্রীম পরিচালনায় সকলে সমান হারে বিদ্যুৎ বিলসহ যাবতীয় খরচাদি পরিশোধ করিবে বলে চুক্তি নামা স্বাক্ষর করে। পরবর্তীতে আবুল কাশেম, মজনু, আঃ রহিম,আমীর হামজার নামে ইরি স্ক্রীমের যাবতীয় বিদ্যুৎ বিল না দিয়া উপরন্তু উৎপাদিত ফসলাদি জোরপূর্বক ভাগ-বাটোয়ারা করে নেয়ার পাঁয়তারা করে। এতে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। পরে আমীর হামজা আরও একটি অভিযোগ টাঙ্গাইল সদর থানায় দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উৎপাদিত ধান জমিতেই রাখতে বলে। কিন্তু পুলিশের কথায় কোন কর্ণপাত না করে আবুল কাশেম, মজনু, আঃ রহিম জোরবলে ধান নিয়ে যায়।
এ বিষয়ে আমীর হামজা বলেন, তিনি দীর্ঘ ১৫ বছর যাবৎ এই স্ক্রীম চালিয়ে আসছেন। উক্ত স্ক্রীমের ব্যবহৃত বিদ্যুৎ বিল তার নামে হওয়ায় অন্য ভাগিরা বিদ্যুৎ বিল পরিশোধ না করিলে বিদ্যুৎ বিভাগ হতে তার নামে মামলা হয়। বহু কষ্টে নিজ উপার্জিত অর্থ জরিমানা দিয়ে মামলা নিষ্পত্তি করি। অংশিদারগণ প্রভাবশালী হওয়ায় এ বছরও ক্ষমতার দাপট দেখিয়ে আমার ভাগের হিস্যা বুঝিয়ে না দিয়ে তিন ভাগি মিলে জোরপূর্বক স্ক্রীমে উৎপাদিত ধান নিয়ে যায়। বুধবার (২৬ মে) তার নিজ দখলীয় ৯০ শতাংশ জমির উৎপাদিত ধান কেটে বাড়ি নেয়ার পথে রাস্তা থেকে তাও ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে পুলিশের নিকট অভিযোগ করেও কোন ফল পাইনি তিনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সালাউদ্দিন বলেন, এ ঘটনা তদন্তাধীন রয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় মগড়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে আমি ইতিপূর্বে কয়েকবার সালিশ করেছি। মামলার তদন্তকারী কর্মকর্তা সালিশের তারিখ নির্ধারণ করেও ওই তারিখে বিবাদীগণ উপস্থিত হননি। এ কারণেএলাকায় উত্তেজনা বিরাজ করছে।
একাতার কণ্ঠঃ ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ভাতকুড়া নামকস্থানে বাসের ধাক্কায় লরি চালক ও তার সহকারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ মে) দিনগত রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন- টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা সদরের লরি চালক আব্দুল মোমিন (২৮) ও সহকারী বাঁধন মিয়া (২৪)।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন অফিসার রেজাউল করিম জানান, টাঙ্গাইল সদর উপজেলার ভাতকুড়া নামক স্থানে টাঙ্গাইলগামী যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৬০৩৪) নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পেছনে ধাক্কা দেয়। এতে লরিটি মহাসড়কের মাঝের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এসময় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান লরি চালক ও তার সহকারী।
খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মাদ ইদ্রিসের নেতৃত্বে উদ্ধারকারী টিম নিহতদের উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. আফজাল হোসেন জানান, নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাস ও লরিটি আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
একতার কণ্ঠঃ চাকুরী স্থায়ী করণের দাবীতে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে এডহক ভিত্তিতে নিয়োগ প্রাপ্ত তৃতীয় শ্রেণীর কর্মচারীবৃন্দ। সোমবার( ২৪ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এ অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন মোঃআব্দুল্লাহ আল মামুন ও এস এম মাহফুজুর রহমান। এ সময় বক্তাগণ বলেন, দীর্ঘ ২২ মাস যাবৎ এডহক ভিত্তিতে চাকুরীতে কর্মরত আছি। বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমাদের চাকুরী স্থায়ী করণের দাবী জানিয়ে আসলেও বিশ্ববিদ্যলয় প্রশাসন বারবার আমাদের শুধু আশস্থ করেছেন, কিন্তু উল্লেখ্যযোগ্য কোন পদক্ষেপ নেন নি। তাই অনেকটা বাধ্য হয়েই এই অবস্থান কর্মসূচি নিয়েছি।
উল্লেখ্য, ২০১৯ সালে আগস্ট ও সেপ্টেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অফিসের জনবলের চাহিদার উপর ভিত্তিকরে বিভিন্ন পদে এডহক ভিত্তিতে ২২ জনকে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
একতার কণ্ঠঃ স্বাস্থ্যবিধি মেনে মে মাসের মধ্যে অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার( ২৪ মে) সকালে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থী রিসা হায়দার সহ মানববন্ধনে বক্তব্য রাখেন নাফিস আরা রাফি, সানজিদা ইসলাম মীম, ইভানা জামান খান ঐশী, বজলুর রহমান, কাওছার আহমেদ, ফাতেমা রহমান বিথি, মো. ফাহাদুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে রিসা হায়দার বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বলেই শিক্ষার্থীরা মাদক সহ বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত হচ্ছে। উপরের চেয়ারে যারা বসে আছে আমাদের নিয়ে তারা ভাবছে না ।সরকারের কাছে আমার অনুরোধ দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হোক।অন্ধকার থেকে আমাদের আলোর পথে নিয়ে আসা হোক।
ইভানা জামান খান ঐশী বলেন, বার বার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার কথা বললেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছেনা। আমরা কি মূর্খ আমরা কি নিজেদের স্বাস্থ্য নিয়ে সচেতন না, আমরা কি স্বাস্থ্য বিধি মানবো না। সব চলতে পারে কিন্তু শিক্ষা নিয়ে কেন এতো তালবাহানা । আমাদের নিয়ে কারো কোন মাথা ব্যথা নেই ।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দেশে আজ সব কিছু চালু, শুধু বন্ধ দেশের শিক্ষা প্রতিষ্ঠান। ‘শিক্ষা একটি জাতির মস্তিষ্কের খোরাক। এভাবে আর কত দিন বসে থাকব। মে মাসের মধ্যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জোর দাবি জানান তারা।
অন্যথায়, সারা দেশের শিক্ষার্থীরা একত্রিত হয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা বক্তারা।
একতার কণ্ঠঃ টাঙ্গাইল জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৩ মে) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নব-নির্মিত এ তথ্য কেন্দ্রের উদ্বোধন করেন।
টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পৌর মেয়র এস.এম. সিরাজুল হক আলমগীরসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
একতার কণ্ঠ : অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রির অপরাধে টাঙ্গাইল শহরের কলেজ পাড়ায় অবস্থিত গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলামের নেতৃত্বে শনিবার( ২২ মে) বিকেলে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় ।
এ প্রসঙ্গে টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলাম জানান, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে মিষ্টি ও দধি তৈরি ও বিক্রি করায় গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারকে মোবাইল কোর্ট আইন ২০০৯ তফসিলভুক্ত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় গৌর চন্দ্র ঘোষকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো জানান, ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যহত থাকবে।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বাঘিল বাজারের উত্তর পাশের একটি পুকুর থেকে শনিবার( ২২মে) দুপুরে সহোদর ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলো, টাঙ্গাইল পৌর এলাকার পশ্চিম আকুরটাকুর পাড়ার আদম মন্ডলের মেয়ে আবিদা (১২) ও ছেলে রিফাত (১০)।
এ প্রসঙ্গে দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাভলু মিয়া জানান, শিশু দুইটি বাবার সাথে আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। শনিবার দুপুরে বাড়ীর পাশের একটি পুকুরে তাদের মরদেহ ভেসে উঠে। পরে স্থানীয় লোকজন পুকুর থেকে শিশু দু’টির মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে টাঙ্গাইল মডেল থানার পুলিশ লাশ দুটি নিয়ে গেছে।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
একতার কণ্ঠঃ আল-আকসা মসজিদে নামাজরত মুসল্লিদের উপর হামলা ও ফিলিস্তিনে মুসলিম গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।শুক্রবার(২১ মে) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে খেলাফত মজলিস এ কর্মসূচির আয়োজন করে।
এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. ফরহাদ ইকবাল, জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, সহ-সভাপতি হাফেজ নুর হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ খান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ইমরান আসাদ প্রমুখ।
এ সময় আল-আকসা মসজিদে নামাজরত মুসল্লিদের উপর হামলার তীব্র নিন্দা ও ফিলিস্তিন মুসলিম গণহত্যা বন্ধের দাবি জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়।মানববন্ধনে জেলা খেলাফত মজলিসের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আপদকালীন সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার(২০ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষকদের হাতে অনুদানের টাকা তুলে দেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আমিনুল ইসলাম।
ইসলামিক ফাউন্ডেশন টাঙ্গাইলের উপ-পরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় ৪৬ জন শিক্ষককে ২৫ হাজার করে টাকা মোট ১১ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।