/ হোম / সদর
ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - Ekotar Kantho

ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

একতার কণ্ঠঃ: টাঙ্গাইলে মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৭ এপ্রিল) শহরের ভিক্টোরিয়া রোডের টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।দোয়া ও ইফতার মাহফিলের পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে মহাসচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মওলানা ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব।

আরো উপস্থিত ছিলেন,মওলানা ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্ঠা হারুন-অর-রশিদ, সহ-সভাপতি এডভোকেট নিহার সরকার, কবি মাহমুদ কামালসহ মওলানা ভাসানী ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরে ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দসহ দেশের বরেন্য ব্যক্তিবর্গের সুস্বাস্থ্য কামনা ও ডা. জাফরুল্লাহ চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

এসময় জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ১৮. এপ্রিল ২০২৩ ০২:৩৩:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ৩টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - Ekotar Kantho

টাঙ্গাইলে ৩টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

একতার কণ্ঠঃ টাঙ্গাইল সদর, বাসাইল ও ধনবাড়ী উপজেলার ৩টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৭ এপ্রিল) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত এসব মডেল মসজিদের উদ্বোধন করেন তিনি।

টাঙ্গাইল অংশে জেলা সদর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ সরোয়ার আলম, টাঙ্গাইল পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ১৮. এপ্রিল ২০২৩ ০১:২৪:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে মহিলা ভাইস-চেয়ারম্যানের ঈদ সামগ্রী বিতরণ - Ekotar Kantho

টাঙ্গাইলে মহিলা ভাইস-চেয়ারম্যানের ঈদ সামগ্রী বিতরণ

একতার কণ্ঠঃ টাঙ্গাইল সদর উপজেলার ১২টি ইউনিয়নে তৃণমূলের আওয়ামী লীগের নেতা-কর্মী, ইউপি সদস্য ও দরিদ্রদের মাঝে মহিলা ভাইস-চেয়ারম্যান শামিমা আক্তারের নিজস্ব অর্থায়নে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

এরই অংশ হিসেবে রবিবার ( ১৬ এপ্রিল) সকালে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন পরিষদে তৃণমূল নেতা-কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন তিনি। পরে দুপুরে একই ইউনিয়নের গোসাইজোয়াইর বাজারে ৫ শতাধিক দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।

নেতাকর্মীদের ঈদ উপহারের মধ্যে ছিলো পুরুষদের জন্য পাঞ্জাবি ও মহিলাদের জন্য শাড়ী।

দরিদ্রদের জন্য ঈদ সামগ্রীর মধ্যে ছিলো ৫ কেজি চাউল, ১কেজি ডাল, ১ কেজি চিনি, এক প্যাকেট সেমাই ও ১ কেজি মুড়ি।

জানা গেছে, তৃণমূল নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশে সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ইউনিয়নের সকল ইউপি সদস্যদের মাঝে পাঞ্জাবি ও শাড়ি উপহার দিচ্ছেন তিনি ।

এ ছাড়া প্রতিটি ইউনিয়নে ৫ শতাধিক দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে আসছে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার।
ইতোমধ্যে সদর উপজেলার হুগড়া, ঘারিন্দা, গালা , দাইন্যা ও বাঘিল ইউনিয়নের নেতাকর্মীদের জন্য পাঞ্জাবি ও শাড়ি এবং দরিদ্রদের জন্য ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

গোসাইজোয়াইর বাজারে কথা হয় ঈদ সামগ্রী উপহার পাওয়া রহিমা বেগম, করিমন বেওয়া, ফজল আলীসহ বেশ কয়েক জনের সাথে। তারা জানায়, প্রতি বছর মহিলা ভাইস চেয়ারম্যান তাদের জন্য উপহার হিসেবে ঈদ সামগ্রী দিয়ে থাকেন। এ বছর এই ঈদ সামগ্রী পেয়ে তারা খুব খুশি।

এ প্রসঙ্গে সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় টাঙ্গাইল সদর উপজেলার আওয়ামী লীগের তৃনমূল নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এছাড়া সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে আমি তৃণমূল কর্মীদের মাঝে যাচ্ছি। কারণ তৃণমূলের কর্মীরাই আওয়ামীলীগের প্রাণ। প্রধানমন্ত্রী আমাদের বলার মতো দেশব্যাপী উন্নয়নমুলক কাজ করেছেন। এখন আমাদের কাজ হচ্ছে এই উন্নয়নের চিত্র সাধারণ মানুষের মাঝে তুলে ধরা। এই কাজটাই তৃণমূলের কর্মীদের, তাই আমি ঈদকে সামনে রেখে তৃণমূলের কর্মীদের দ্বারে-দ্বারে যাচ্ছি।

তিনি আরো জানান, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে নৌকাকে জয়যুক্ত করতে হলে সকল ধরনের ভেদাভেদ ভুলে আওয়ামী লীগকে একযোগে কাজ করতে হবে।

সর্বশেষ আপডেটঃ ১৬. এপ্রিল ২০২৩ ০৯:৩২:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে নারী উদ্যোক্তাদের উই হাটবাজার মেলা - Ekotar Kantho

টাঙ্গাইলে নারী উদ্যোক্তাদের উই হাটবাজার মেলা

একতার কণ্ঠঃ ঈদ উপলক্ষে টাঙ্গাইলে নারী উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী উই হাটবাজার মেলা বসেছিলো।

শনিবার (১৫ এপ্রিল) টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স (উই) ট্রাস্টের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত একটানা চলে এ মেলা।

মেলায় ১৩টি স্টল বসেছিলো। যেখানে টাঙ্গাইলের সফল নারী উদ্যোক্তাদের পণ্য সরাসরি পরখ করে কেনার সুযোগ মিলে ক্রেতাদের।

এখানে নারী উদ্যোক্তাদের হাতে তৈরি নানা ধরনের পণ্যে সাজানো হয়েছিল একেকটি স্টলে। কোনোটিতে দেশীয় তৈরি পোষাক, দেশীয় অলংকার, দেশীয় হস্তশিল্প, কোনো স্টলে বাহারি সাজসজ্জার উপকরণ। হাতে বানানো শীতল পাটির ব্যাগসহ বিভিন্ন পণ্য এ মেলায় উঠেছিলো।

মেলায় আসা তানজিন তালুকদার জানান, উই হাটবাজারে ঘুরে ভীষণ ভালো লাগলো। দেশি পণ্যের একসাথে সব সমাহার দেখে মন ভরে উঠে। সেই সাথে দামটাও আমার কাছে কম মনে হয়েছে মার্কেটের তুলনায়। সব ধরণের দেশি পণ্যই মোটামোটি ছিলো হাটবাজারের স্টলগুলোতে।

আয়োজকরা জানান, উই’র এ ধরনের উদ্যোগে স্থানীয় পর্যায়ে নারী উদ্যোক্তারা আরও উদ্বুদ্ধ হবে। দেশীয় পণ্য উৎপাদন ও প্রসারে ভূমিকা রাখবে। ছোট ছোট পরিসরে এমন মেলা স্থানীয় উদ্যোক্তাদের সম্ভাবনার খাত তৈরি করবে। নারীদের স্বাবলম্বী করে তোলা, কর্মসংস্থান তৈরি করা, দেশীয় পণ্যের প্রসার এবং তৃণমূল পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যেই উই হাটবাজার মেলার আয়োজন।

তারা আরও জানান, ঢাকাসহ দেশের ৬৪ জেলায় উই হাটবাজার মেলা শনিবার থেকে শুরু হয়েছে। তারই অংশ হিসেবে টাঙ্গাইলের নারী উদ্যোক্তাদের নিয়ে এ মেলার আয়োজন করা হয়। আশা করি, বিভিন্ন উৎসবে এ রকম আয়োজন করা হবে।

সর্বশেষ আপডেটঃ ১৬. এপ্রিল ২০২৩ ০৩:৫৮:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন - Ekotar Kantho

টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান ও উন্নত মানের খাবার বিতরণের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ১৪৩০ উদযাপন করা হয়েছে ।

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়।

সেখান থেকে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। মঙ্গল শোভাযাত্রাটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।

আলোচনা সভায় শুভেচ্ছা বিনিময় করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারিসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেষে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে টাঙ্গাইলের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দল বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে।

সর্বশেষ আপডেটঃ ১৫. এপ্রিল ২০২৩ ০৩:০৪:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন - Ekotar Kantho

টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান ও উন্নত মানের খাবার বিতরণের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ১৪৩০ উদযাপন করা হয়েছে ।

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়।

সেখান থেকে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। মঙ্গল শোভাযাত্রাটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।

আলোচনা সভায় শুভেচ্ছা বিনিময় করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারিসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেষে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে টাঙ্গাইলের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দল বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে।

সর্বশেষ আপডেটঃ ১৫. এপ্রিল ২০২৩ ০৩:২১:এএম ৩ বছর আগে
করটিয়ায় হামিদুল হক স্মৃতি সংসদের ইফতার ও দোয়া মাহফিল - Ekotar Kantho

করটিয়ায় হামিদুল হক স্মৃতি সংসদের ইফতার ও দোয়া মাহফিল

একতার কণ্ঠঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ায় জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম হামিদুল হক তালুকদার স্মৃতি সংসদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) করটিয়া সা’দত বাজার সংলগ্ন খান প্লাজায় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলের পূর্বে আয়োজিত আলোচনা সভায় অধ্যাপক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এস এম মেজবাহ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, বিএনপি নেতা মমিনুল হক খান নিক্সন, যুবদল নেতা সেলিমউজ্জামান বাবুল, বিএনপি নেতা আমিনুল হক, থানা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার খালেদ সাইফুজ্জান জুরান, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রেজাউল খান বাবু, করটিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মীর তানভীর হাসান তুষার, সদস্য সচিব টিপু তালুকদার প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা প্রয়াত বিএনপি নেতা হামিদুল হক তালুকদারের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের আলোচনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। মোনাজাতে মরহুমের জন্য দোয়া প্রার্থনা করেন হাফেজ মো. মাসুদুর রহমান।

এসময় করটিয়া ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ১৫. এপ্রিল ২০২৩ ০৩:০২:এএম ৩ বছর আগে
আব্দুস সবুর খান বীরবিক্রমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত - Ekotar Kantho

আব্দুস সবুর খান বীরবিক্রমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে বিশিষ্ট শ্রমিক নেতা মরহুম আব্দুস সবুর খান বীরবিক্রমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) বিকেলে দিবসটি পালন উপলক্ষে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া মাজার প্রাঙ্গণে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন- বিশিষ্ট রাজনীতিবিদ মুরাদ সিদ্দিকী, মুক্তিযোদ্ধা কমান্ডার টাঙ্গাইল জেলা ইউনিটের সাবেক কমান্ডার ফজলুল হক বীরপ্রতীক প্রমুখ।

সভা পরিচালনা করেন শ্রমিক নেতা উদয় লাল গৌড়।

এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শ্রমিক সংগঠণ, সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও মরহুমের পরিবারবর্গের সদস্যরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন ঢেলী করটিয়া জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হাসেম।

সর্বশেষ আপডেটঃ ১৩. এপ্রিল ২০২৩ ০৪:০৭:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচমের জিআই আবেদন - Ekotar Kantho

টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচমের জিআই আবেদন

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচমের জিআই নিবন্ধন পেতে আবেদন করেছে জেলা প্রশাসক। বুধবার (১২ এপ্রিল) বেলা ১২টায় নিজ কার্যালয়ে হলফনামা স্বাক্ষর করে শিল্পমন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) বরাবর টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচমের আবেদন করেছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার, শামীম আরা রিনি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবুল হাসেম, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস, ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি) সদস্য প্রতাপ পলাশ ও মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

জানা যায়, ২০০ বছরের ঐতিহ্য টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচমের। এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে টাঙ্গাইলের ইতিহাস ও সংস্কৃতি। ধলেশ্বরী নদীর অববাহিকায় পোড়াবাড়ি গ্রামে দশরথ গৌড়ের হাতে চমচমের যাত্রা শুরু হয় ব্রিটিশ আমলে। পোড়াবাড়ির সন্নিকটে যমুনা নদীর পানি, চারণভূমির বিচরণ করা গরুর খাঁটি দুধের কারণে স্বাদ ও মানের কারণে হয়েছে অনন্য। তৎকালীন পোড়াবাড়ি ঘাটের লঞ্চ, স্টিমারের যাত্রীদের মাধ্যমে চমচমের সুনাম ছড়িয়ে পড়ে চারদিকে। একই ধারা বয়ে চলছে যুগযুগ ধরে। পোড়াবাড়ি চমচমের রপ্তানি পথ সুগম করতে এবং দেশ বিদেশে আরও প্রচার বাড়াতে জিআই নিবন্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার জানান, ২০০ বছরের ঐতিহ্য বহনকারী পোড়াবাড়ির চমচম দেশে-বিদেশে টাঙ্গাইলের ব্র্যান্ডিং শক্তিশালী করেছে। এর সাথে জড়িত আছে জেলার হাজার হাজার মানুষের কর্মসংস্থান। অদূর ভবিষ্যতে টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম যেন বিদেশেও রপ্তানি হয় এবং দেশ বিদেশে আরও বেশি প্রচার হয় তাই আমরা জিআই নিবন্ধনের উদ্যোগ গ্রহণ করেছি।

তিনি আরো জানান, আশাকরি শীঘ্রই জিআই স্বীকৃতি মিলবে চমচমের। জেলা ব্র্যান্ডিংকে গুরুত্ব দিয়ে সামনের দিনে টাঙ্গাইলের শাড়ি, মধুপুরের আনারসসহ সম্ভাব্য সকল পণ্য জিআই তালিকাভুক্ত করতে আমরা কাজ করব। চমচমের জিআই ডকুমেন্টেশনে সহযোগিতা করায় আমি ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি)-কে আন্তরিক ধন্যবাদ জানাই।

সর্বশেষ আপডেটঃ ১৩. এপ্রিল ২০২৩ ০২:০৩:এএম ৩ বছর আগে
ভাসানী বিশ্ববিদ্যালয়ে পথ শিশুদের মাঝে সিআরসির ঈদ উপহার বিতরণ - Ekotar Kantho

ভাসানী বিশ্ববিদ্যালয়ে পথ শিশুদের মাঝে সিআরসির ঈদ উপহার বিতরণ

একতার কণ্ঠঃ: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১১০ জন পথ শিশুর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে কাম ফর রোড চাইল্ড (সিআরসি)।

সোমবার(১০ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের পাশে ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন।

উদ্বোধনকালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন বলেন, ঈদ মানে আনন্দ, নিজেরা কষ্ট করে টাকা তুলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়া সিআরসির এমন উদ্যোগ প্রশংসনীয়। একাডেমিক পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম একটিভিটির প্রয়োজন রয়েছে, পড়াশোনার পরবর্তী চাকুরী জীবনে এর গুরুত্ব রয়েছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য প্রফেসর ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ ইকবাল মাহমুদ, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মাহবুবুল হক, শেখ রাসেল হল প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ ইদ্রিস আলী, মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের পরিচালক প্রফেসর ড. মোঃ আজিজুল হক, প্রক্টর প্রফেসর ড. মীর মোঃ মোজাম্মেল হক, সিআরসি এর উপদেষ্টা প্রফেসর ড. মোঃ মাসুদার রহমান, ড. মোঃ খাইরুল ইসলাম, শাকিল মাহমুদ শাওন ও মুনমুন বিনতে আজিজ, সভাপতি মোঃ নাঈম উল জান্নাত, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাকিলসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ১০. এপ্রিল ২০২৩ ১০:১২:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে অটোরিক্সা চালক জুলহাসের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন - Ekotar Kantho

টাঙ্গাইলে অটোরিক্সা চালক জুলহাসের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে জেলা অটোরিক্সা-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে অটোরিক্সা চালক জুলহাস মিয়া হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (৯ এপ্রিল) সকালে জেলা সদর রোডের টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা অটোরিক্সা-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ মিয়া, সাধারণ সম্পাদক লুৎফুল কবির, সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন উল্লাস, নিহত জুলহাস মিয়ার স্ত্রী শিল্পী বেগম, মেয়ে জুলিয়া আক্তার, বোন রেজিয়া বেগম ও ভাগিনা সবুজ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত মঙ্গলবার (১৪ মার্চ) দিবাগত রাতে টাঙ্গাইল জেলা অটোরিক্সা- ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সদস্য অটোরিক্সা চালক জুলহাস মিয়াকে বাসাইল পৌর এলাকার কুমারজানীতে যাত্রীবেশে দুর্বৃত্তরা হত্যা করে অটোরিক্সা ছিনতাই করে নিয়ে যায়।

বক্তারা আরো বলেন, অবিলম্বে অটোরিক্সা চালক জুলহাস মিয়ার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি করছি। এছাড়াও জনস্বার্থে রাস্তায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানান তারা।

সর্বশেষ আপডেটঃ ১০. এপ্রিল ২০২৩ ০৩:৪১:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে আ.লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল - Ekotar Kantho

টাঙ্গাইলে আ.লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

একতার কণ্ঠঃ টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি, জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব ও জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড়মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ধর্ষণ মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

রবিবার (৯ এপ্রিল) দুপুরে শহরের নিরালা মোড় থেকে টাঙ্গাইলের সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ে এসে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর আমিনুর রহমান আমিন বলেন, আওয়ামী লীগ নেতা বড় মনির বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক ধর্ষণের মামলা করা হয়েছে। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ফারুক হত্যা মামলার বিচারকার্য বিলম্ব করতে এবং বড় মনি ও তার পরিবারের লোকজন যাতে এই মামলার তদারকি করতে না পারে তার জন্য ধর্ষণ মামলা দিয়ে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে টাঙ্গাইলে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজ হটিয়ে দীর্ঘদিন ধরে একটা সুন্দর সুষ্ঠ পরিবেশ বিরাজ করছিলো। এই ধর্ষণ মামলার মধ্য দিয়ে সন্ত্রাসীরা আবারো মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। যেকোন মূল্যেই ওই সন্ত্রাসী ও চাঁদাবাজদের রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এছাড়াও এই ষড়যন্ত্রমূলক মামলা সুষ্ঠ তদন্তের দাবি জানান।

এ সময় আরো বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর কামরুল হাসান মামুন, সংরক্ষিত কাউন্সিলর উলকা বেগম, জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শফিউল আলম তুষারসহ ট্রাক, সিএনজি, আটোরিকশার শ্রমিক সমিতি নেতৃবৃন্দ।

প্রকাশ,টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বড় ভাই গোলাম কিবরিয়া বড়মনির বিরুদ্ধে ধর্ষণ ও মারপিটের অভিযোগ এনে গত ৫ এপ্রিল এক কিশোরী বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় বড়মনির স্ত্রী নিগার আফতাবকেও আসামী করা হয়। মামলার পরদিন ওই কিশোরী আদালতে ২২ ধারা জবানবন্দি দেন। এছাড়াও ওই কিশোরী প্রায় ২৫ সপ্তাহের অন্ত:সত্ত্বা বিষয়টি ডাক্তারি পরীক্ষায় উঠে আসে।

সর্বশেষ আপডেটঃ ১০. এপ্রিল ২০২৩ ০৩:৪৯:এএম ৩ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।