টাঙ্গাইলে ২ হাজার ৫৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১


০৫:০৫ পিএম, ২৬ নভেম্বর ২০২৬
টাঙ্গাইলে ২ হাজার ৫৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ - Ekotar Kantho
গ্রেফতারকৃত মুহাম্মদ আলী (৪০)

আরমান কবীর: টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবেশে সিএনজিতে করে ইয়াবা পাচার কালে ২ হাজার ৫৩০ পিস ইয়াবাসহ মুহাম্মদ আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার কালিহাতী সদরের বিদ্যুৎ অফিস সংলগ্ন সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল এলেঙ্গা-ময়মনসিংহ অভিমুখী সড়কের সাতুটিয়া এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় এলেঙ্গা থেকে কালিহাতী বাসস্ট্যান্ডগামী একটি সিএনজি তল্লাশি করে সন্দেহভাজন যাত্রীদের মধ্যে মুহাম্মদ আলীকে শনাক্ত করা হয়।


পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার ডান পায়ে রাবারের অ্যাংলেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা আটটি প্যাকেটে ২ হাজার ৫৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এসআরবির দাবি, গ্রেপ্তার মুহাম্মদ আলী দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে যাত্রীবেশে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবাসহ তাকে কালিহাতী থানায় হস্তান্তর করাহয়েছে।

 


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।