ফ্যাসিবাদী সরকার গুম-খুন করে বিদায় নিয়েছে: সুলতান সালাউদ্দিন টুকু


০৯:২৭ পিএম, ৬ জুলাই ২০২৫
ফ্যাসিবাদী সরকার গুম-খুন করে বিদায় নিয়েছে: সুলতান সালাউদ্দিন টুকু - Ekotar Kantho
রবিবার দিনব্যাপী টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ও বাঘিল ইউনিয়নের বিভিন্ন এলাকায় মতবিনিময় করেন কেন্দ্রীয় বিএনপি'র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু

আরমান কবীরঃ বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশ থেকে একটি ফ্যাসিবাদী সরকার গুম-খুন করে বিদায় হয়েছে। তাদেরকে জনগণ আর বাংলার মাটিতে দেখতে চায় না। বিএনপি যখন যে ওয়াদা করে আল্লাহর রহমতে সে ওয়াদা পূরণ করেছে।

রবিবার (৬ জুলাই) দিনব্যাপী টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ও বাঘিল ইউনিয়নের বিভিন্ন এলাকায় মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সালাউদ্দিন টুকু বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমান ৩১ দফা জাতির সামনে ইতোমধ্যেই উপস্থাপন করেছেন। সেই ৩১ দফাতে প্রত্যেক এলাকাতে প্রতিটি ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা চিন্তা করেছেন। বিএনপি যদি আল্লাহর রহমতে জনগণের ভোটে নির্বাচিত হয়, তাহলে প্রতিটি এলাকাতে প্রতিটি ঘরে ঘরে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।


এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলী, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহিদুল আলম টিটু, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিকসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


খবরটি শেয়ার করুন

কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।