/ হোম / টাঙ্গাইল সদর
টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে সংসদ সদস্য টিটুর মতবিনিময় - Ekotar Kantho

টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে সংসদ সদস্য টিটুর মতবিনিময়

একতার কণ্ঠঃ: টাঙ্গাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর মতবিনিময় ও প্রেসক্লাব মিলনায়তনের তিনটি সাউন্ড সিস্টেমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৫ আগষ্ট) দুপুরে প্রেসক্লাবের বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতীক, সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ বীর বিক্রম, নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি )সাজ্জাদ হোসেন প্রমূখ।

পরে অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামালের ৭৪ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। কেক কাটা শেষে অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন।

এ সময় টাঙ্গাইল জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং নাগরপুর ও দেলদুয়ার উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ০৬. অগাস্ট ২০২৩ ১২:৩৫:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে সাংবাদিক শামীমের পিতার ইন্তেকাল - Ekotar Kantho

টাঙ্গাইলে সাংবাদিক শামীমের পিতার ইন্তেকাল

একতার কণ্ঠঃ দৈনিক আমাদের সময় পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি মো. শামীম আল মামুনের পিতা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাবেক কর্মকর্তা বিশিষ্ট সমাজসেবক মোঃ হাবিবুর রহমান বার্ধক্য জনিত কারনে মঙ্গলবার (১আগষ্ট) রাত ১১টা ৩০ মিনিটে টাঙ্গাইল পৌর এলাকার বেড়াডোমায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। সে ২পুত্র, এক কণ্যা ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার জানাজার নামাজ বুধবার (২ আগস্ট) সকাল ১০টায় বেড়াডোমায় অবস্থিত শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে টাঙ্গাইল বেবীস্ট্যন্ড কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।

বিশিষ্ট সমাজসেবক মোঃ হাবিবুর রহমানের আকষ্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ।

সর্বশেষ আপডেটঃ ০৩. অগাস্ট ২০২৩ ০৪:৫৬:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে আওয়ামী লীগের প্রতিরোধ সামাবেশ - Ekotar Kantho

টাঙ্গাইলে আওয়ামী লীগের প্রতিরোধ সামাবেশ

একতার কণ্ঠঃ বিএনপি-জামায়াত অশুভ শক্তির অগ্নিসন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ সমাবেশ ও মিছিল করেছে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার(১ আগষ্ট )দুপুরে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিরোধ সমাবেশের আয়োজন করা হয়।

পরে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের নেতৃত্বে প্রতিরোধ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর উদ্যানে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন, হাছান ইমাম খান সোহেল হাজারী, তানভীর হাসান ছোট মনির, খান আহমেদ শুভ, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশিদ মামুন, জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ সভাপতি আনিছুর রহমান আনিছ, খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, নাহার আহমেদ, শাহজাহান আনছারী, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র সাহা, দপ্তর সম্পাদক এডভোকেট খোরশেদ আলম প্রমুখ।

এসময় জেলা, উপজেলা, শহর ও বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ০২. অগাস্ট ২০২৩ ০২:২২:এএম ৩ বছর আগে
বিশ্ব স্কাউট জাম্বুরিতে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন টাঙ্গাইলের সোলায়মান - Ekotar Kantho

বিশ্ব স্কাউট জাম্বুরিতে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন টাঙ্গাইলের সোলায়মান

একতার কণ্ঠঃ ২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরি ইন্টারন্যাশনাল সার্ভিস টিমে অংশ নিতে দক্ষিণ কোরিয়ার স্যামানগুমে যাচ্ছেন টাঙ্গাইলের মো. সোলায়মান হোসেন।

বাংলাদেশের কন্টিনজেন্টের সদস্য হিসেবে শুক্রবার (২৮ জুলাই) রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন সোলায়মান হোসেন।
আগামী ১ থেকে ১২ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত বিশ্ব স্কাউট জাম্বুরির এই আসরে বিশ্বের ১৫৮টি দেশের ৪৩ হাজার ২৮১ জন স্কাউট এতে অংশ গ্রহণ করবেন। বাংলাদেশ কন্টিনজেন্ট থেকে মোট ৭১০ জন স্কাউট, রোভার স্কাউট, ইয়াং অ্যাডাল্ট ও অ্যাডাল্ট লিডার অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন যার মধ্যে ইন্টারন্যাশনাল সার্ভিস টিমের সদস্য রয়েছেন ২২০ জন।

জাম্বুরির ক্যাম্পের দৈর্ঘ্য ৮ কিলোমিটার এবং প্রস্থ ২ কিলোমিটার।

সোলায়মান বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ জেলা শাখার সভাপতি ও মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন স্কাউট ও টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র রোভার মেট।

মো. সোলায়মান হোসেনের সাফল্যে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ক্লাবের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম, ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল, ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, উপদেষ্টা ও একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া এবং মহাসচিব নুর মোহাম্মদ, ক্লাবের শিশু সদস্য লাবীব ইকবাল।

ক্লাবের চেয়ারম্যান দিদারুল ইকবাল বলেন, স্কাউটের বিশ্ব আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা অত্যন্ত সৌভাগ্যের ও গর্বের। সোলায়মানের এই সাফল্য ভবিষ্যতে ক্লাবের মুক্ত স্কাউট দলের সদস্যদের অনুপ্রাণিত করবে। ক্লাবের

প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম বলেন, যারা স্কাউটিং এর সাথে জড়িত শুধু তারা নয় স্কাউটে যুক্ত নয় তারাও এতে উদ্ধুদ্ধ হয়ে স্কাইটিংয়ে সম্পৃক্ত হবে।

মো. সোলায়মান হোসেন বলেন, এ ধরনের বিশ্ব আসরে বাংলাদেশের হয়ে যথাযথভাবে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে দেশের জন্য সুনাম বয়ে আনতে চাই।
প্রসঙ্গত, মো. সোলায়মান হোসেন এই নিয়ে তৃতীয়বার বিদেশে আন্তর্জাতিক ক্যাম্পে অংশ গ্রহনের সুযোগ পেলো। আগামী ১৪ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৮. জুলাই ২০২৩ ০৩:৫৩:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ট্রাক চাপায় শিক্ষক নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রাক চাপায় শিক্ষক নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ট্রাকচাপায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জুলাই) ভোর ৬টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার ঘারিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই স্কুলশিক্ষকের নাম আমিনুল ইসলাম (৫১)। তিনি বাসাইল উপজেলার জসিহাটি গ্রামের গনি মিয়ার ছেলে ও জসিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

আমিনুল ইসলামের মামাতো ভাই আব্দুল লতিফ মঞ্জু জানান, আমিনুল শহরের সাবালিয়া এলাকায় বসবাস করতেন। ভোরে মোটরসাইকেলযোগে তার গ্রামের বাড়ি জসিহাটি যাওয়ার সময় একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ প্রসঙ্গে এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান জানান, ঘটনার পর লাশটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান,এ ছাড়াও ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা

হবে।

সর্বশেষ আপডেটঃ ২৮. জুলাই ২০২৩ ০৩:১২:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় - Ekotar Kantho

টাঙ্গাইলে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার(২৬ জুলাই )বিকেলে জেলা প্রশাসকের সভা কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ ও আতাউর রহমান আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও ইফতেখারুল অনুপম প্রমুখ।

জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম বলেন, দেশের মধ্যে টাঙ্গাইল জেলা মুক্তিযুদ্ধসহ বিভিন্ন বিষয়ে এগিয়ে রয়েছে। এছাড়াও মোবাইল, ইন্টারনেটসহ বেশ কিছু বিষয়ে পিছিয়ে রয়েছে। এসব বিষয়ে কাজ করা হবে। এছাড়াও শহরের যানজট, সন্ত্রাস, মাদক ও বাল্য বিয়েসহ বিভিন্ন বিষয়ে কাজ করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে গুরুত্ব দিয়ে কাজ করা হবে। প্রতিটি ভালো কাজে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ২৭. জুলাই ২০২৩ ০৩:৩৩:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৭ জন - Ekotar Kantho

টাঙ্গাইলে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৭ জন

একতার কণ্ঠঃ টাঙ্গাইল জেলায় কমছেই না ডেঙ্গুর সংক্রমন। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। শহর থেকে গ্রাম সবর্ত্রই ছড়িয়ে পরছে এডিস মশা। জেলায় একদিনে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ২৭ জন।

মঙ্গলবার(২৫ জুলাই ) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া।

তিনি জানান, জেলায় নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৮ জন, নাগরপুর উপজেলায় ২ জন, মির্জাপুর উপজেলায় ৫ জন, দেলদুয়ার উপজেলায় ১ জন, গোপালপুর উপজেলায় ১জন রয়েছেন।

তিনি আরও জানান, জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ২৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। চলতি বছরের জানুয়ারী মাস হতে মঙ্গলবার পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০৫ জন। সুস্থ হয়েছেন ১৫৩ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫২ জন।

সর্বশেষ আপডেটঃ ২৫. জুলাই ২০২৩ ০৮:৫১:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলের ৫৪ জন আত্মসমর্পণকৃত চরমপন্থীদের পুনর্বাসনের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ - Ekotar Kantho

টাঙ্গাইলের ৫৪ জন আত্মসমর্পণকৃত চরমপন্থীদের পুনর্বাসনের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ৫৪ জন আত্মসমর্পণকৃত চরমপন্থীদের পুনর্বাসনের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার(২৪ জুলাই )দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দার।

স্থানীয় সরকারের উপপরিচালক শামীম আরা রিনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান, টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা( ইউএনও )মোহাম্মদ হাসান বিন আলী প্রমুখ।

এসময় জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

পরে অতিথিবৃন্দরা আত্মসমর্পণকৃত চরমপন্থী ৫৪ জন সদস্যের স্ত্রীদের হাতে সেলাই মেশিন তুলে দেন।

সর্বশেষ আপডেটঃ ২৫. জুলাই ২০২৩ ০৩:২৬:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে বেড়েই চলছে ডেঙ্গুর সংক্রমন; নতুন করে শনাক্ত ১০ জন - Ekotar Kantho

টাঙ্গাইলে বেড়েই চলছে ডেঙ্গুর সংক্রমন; নতুন করে শনাক্ত ১০ জন

একতার কণ্ঠঃ টাঙ্গাইল জেলায় বেড়েই চলেছে ডেঙ্গুর সংক্রমন। গ্রামাঞ্চলে ছড়িয়ে পরেছে এডিস মশা। এর ফলে গ্রামের মানুষগুলো এখন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছেন। একদিনে নতুন ১০জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

সোমবার(২৪ জুলাই ) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা: মো: মিনহাজ উদ্দিন মিয়া তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গেল ২৪ ঘন্টায় নতুন করে ১০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এরে মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ২ জন, নাগরপুর উপজেলায় ৬ জন, সখীপুর উপজেলায় ১জন এবং মধুপুর উপজেলায় ১ জন।

তিনি আরও জানান, আক্রান্তরা স্থানীয় হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭১ জন। সুস্থ হয়েছেন ১১৮ জন। এছাড়াও বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীণ আছেন ৫৩ জন।

সর্বশেষ আপডেটঃ ২৫. জুলাই ২০২৩ ০৩:৩৩:এএম ৩ বছর আগে
“দৈনিক ঢাকা প্রতিদিন” বন্ধের চক্রান্তের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন - Ekotar Kantho

“দৈনিক ঢাকা প্রতিদিন” বন্ধের চক্রান্তের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

একতার কণ্ঠঃ দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন বন্ধের চক্রান্তের প্রতিবাদে টাঙ্গাইলে সাংবাদিক সমাজের আয়োজনে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।

সোমবার (২৪ জুলাই) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এই কর্মসুচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, দৈনিক যায়যায় দিন পত্রিকার ষ্টাফ রির্পোটার মু. জোবায়েদ মল্লিক বুলবুল, দ্যা ডেইলি নিউ এইজ পত্রিকার জেলা প্রতিনিধি মো. হাবিব খান, এন টিভির স্টাফ রির্পোটার মোহাব্বদ হোসেন, মাই টিভির জেলা প্রতিনিধি মির্জা মাসুদ রুবল,সময় টিভির টাঙ্গাইল প্রতিনিধি কাদির তালুকদার, আমাদের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি বুলবুল হাসান।

বক্তারা বলেন, সরকারের উন্নয়নের সমর্থক দেশের বহুল প্রচারিত দৈনিক ঢাকা প্রতিদিন বন্ধের চক্রান্ত করছে প্রজাতন্ত্রের কর্মচারী কাস্টমস কর্মকর্তা ড.তাজুল ইসলাম। একজন সরকারী আমলা হয়ে একটি গণমাধ্যম বন্ধের চক্রান্তে লিপ্ত রয়েছেন তিনি। এছাড়াও পত্রিকাটির সম্পাদককে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছেন তিনি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই চক্রান্ত বন্ধ করে ঢাকা প্রতিদিনকে নির্বিগ্নে প্রকাশের জোর দাবি জানান তারা।

এই মানববন্ধনে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, দৈনিক যুগধারা পত্রিকার সম্পাদক হাবিব সরকার, টাঙ্গাইল প্রতিদিন পত্রিকার সম্পাদক মোস্তাক আহম্মেদ, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি আরমান কবীর, জাগো নিউজের জেলা প্রতিনিধি আরিফুর রহমান টগর, গাজী টিভির জেলা প্রতিনিধি মহি উদ্দিন সুমন, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি শফিকুজ্জামান খান মোস্তফা, সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল পত্রিকার জেলা প্রতিনিধি নওশাদ রানা সানভী,শোষিতের কষ্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আলমগীর হোসেন, আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি শামীম আল মামুন,বাংলাদেশ পোষ্ট পত্রিকার জেলা প্রতিনিধি রিমন খান, আনন্দ টিভির প্রতিনিধি মেহেদী হাসান চৌধুরী, নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি আতোয়ার রহমান, নিউজ মেইল পত্রিকার জেলা প্রতিনিধি সুমন ঘোষ, টাঙ্গাইল প্রতিদিন পত্রিকার ষ্টাফ রির্পোটার সোহেল রানা, সকালের বার্তার জেলা প্রতিনিধি আলমগীর হোসেন,কালের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি মুক্তার হোসেন, ডেইলি প্রেজেন্ট টাইমসের জেলা প্রতিনিধি তারেক রহমান, নাগরিক ভাবনা পত্রিকার জেলা প্রতিনিধি সুলতান কবীর প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি ইমরুল হাসান বাবু।

মানবন্ধনে ঢাকা প্রতিদিন প্রত্রিকার বিভিন্ন উপজেলা প্রতিনিধিসহ টাঙ্গাইল জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ২৫. জুলাই ২০২৩ ০৩:১৯:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে জেলা প্রশাসক কার্যালয়ের জেলা ব্র্যাডিং কর্নারের উদ্বোধন - Ekotar Kantho

টাঙ্গাইলে জেলা প্রশাসক কার্যালয়ের জেলা ব্র্যাডিং কর্নারের উদ্বোধন

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে জেলা প্রশাসক কার্যালয়ের জেলা ব্র্যাডিং কর্নারের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৩ জুলাই)সকালে ফিতা কেটে ব্র্যাডিং কর্নারের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

এ সময় স্থানীয় সরকারের উপ-পরিচালক শামীম আরা রিনি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ আব্দুর রহিম সুজন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাফিসা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, এ ব্র্যাডিং কর্নারের মাধ্যমে পুরো টাঙ্গাইল জেলার ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ আপডেটঃ ২৪. জুলাই ২০২৩ ০৩:০৫:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ২৪ ঘন্টায় ১৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত - Ekotar Kantho

টাঙ্গাইলে ২৪ ঘন্টায় ১৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত

একতার কণ্ঠঃ টাঙ্গাইল জেলায় ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই মারাত্মক আকার ধারন করছে। জেলায় গত ২৪ ঘন্টায় ১৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

রবিবার (২৩ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ১৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৭ জন, নাগরপুর উপজেলায় ৪ জন, দেলদুয়ার উপজেলায় ২ জন, সখীপুর উপজেলায় ২ জন এবং মধুপুর উপজেলায় ১ জন। তারা স্থানীয় হাসপাতালে ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

সিভিল সার্জন আরও জানান, জেলায় এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে ১৪২ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১০৭ জন। বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৩৫ জন।

ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় জেলার হাসপাতালগুলাতে ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ আপডেটঃ ২৪. জুলাই ২০২৩ ০২:৫৮:এএম ৩ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।