/ হোম / কালিহাতী
টাঙ্গাইলে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট খেলতে নেমে হিটস্ট্রোকে ছাত্রীর মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট খেলতে নেমে হিটস্ট্রোকে ছাত্রীর মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে খেলতে নেমে হিটস্ট্রোকে মাঠেই রিয়া আক্তার (১০) নামের এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার(২৯ মে) দুপুরে উপজেলার সহদেবপুর ইউনিয়নের দ্বীমুখা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।এদিকে মঙ্গলবারের (৩০ মে) খেলায় সদর উপজেলার এক ছাত্রী মাঠে অসুস্থ হয়ে পড়ে।

রিয়া আক্তার কালিহাতীর ছুনুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী এবং একই গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে।

ছুনুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, আমাদের বিদ্যালয়ের সঙ্গে দ্বীমুখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলা ছিল। রিয়া মাঠে খেলতে নেমে হঠাৎ মাটিতে পড়ে যায়। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোঘণা করেন।

প্রধান শিক্ষক আরো বলেন, মরদেহ সোমবারই দাফন করা হয়েছে।আমরা রিয়ার বাড়িতে গিয়ে সমবেদনা প্রকাশ করছি।

টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, প্রচণ্ড গরমে খেলতে গিয়ে মেয়েটি মারা গেছে। মঙ্গলবারের খেলায় সদর উপজেলার একটি মেয়ে মাঠে বমি করে অসুস্থ হয়ে পড়েছে। বঙ্গমাতা টুর্নামেন্টটি আগামী ১২ জুনের মধ্যে শেষ করার নির্দেশনা রয়েছে।

প্রচণ্ড রোদে ছাত্রীদের খেলতে অসুবিধার বিষয়টি আমরা ঊধ্বর্তন কর্মকর্তাকে অবগত করেছি।
রিয়া আক্তারকে খেলতে নামতে বাধ্য করা হয়েছে কি না এমন প্রশ্নে তিনি অস্বীকার করেছেন।

মেডিসিন বিশেষজ্ঞ ডা. সুজা উদ্দিন তালুকদার বলেন, এখনকার বাচ্চারা রোদের মধ্যে এ ধরনের খেলায় অভ্যস্ত নয়। প্রচণ্ড রোদে হঠাৎ করে মাঠে খেলতে নামলে তাদের জীবন ঝুঁকি থাকে। রোদের তাপে অতিরিক্ত ঘাম, ডিহাইড্রেশন এমনকি হিটস্ট্রোকে তাৎক্ষণিক মৃত্যু হতে পারে।

তাই রোদের মধ্যে এভাবে বাচ্চাদের দিয়ে খেলানো উচিত নয়। বিষয়টি নীতি নির্ধারকদের বিবেচনা করা দরকার।

সর্বশেষ আপডেটঃ ৩১. মে ২০২৩ ০৫:০৫:পিএম ৩ বছর আগে
কালিহাতীতে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন - Ekotar Kantho

কালিহাতীতে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) সকালে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যগুদামের ফিতা কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী এম.পি।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এন.এম রফিকুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক কোষাধ্যক্ষ ও কালিহাতী পৌরসভার কাউন্সিলর অজয় কুমার দে সরকার লিটন, কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার, সহ-সভাপতি মিন্টু সরকার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম সুমন ও কালিহাতী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ রব্বানী প্রমুখ।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৩০ টাকা কেজি দরে ১ হাজার ৫৬৩ মেট্রিকটন ধান ও ৪৪ টাকা কেজি দরে ১২ হাজার ৫৮৩ মেট্রিকটন চাল ক্রয় করা হবে।

সর্বশেষ আপডেটঃ ১২. মে ২০২৩ ০৩:৪২:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ভাইকে বিষ পানে হত্যা, পিতা-পুত্রসহ আটক তিন - Ekotar Kantho

টাঙ্গাইলে ভাইকে বিষ পানে হত্যা, পিতা-পুত্রসহ আটক তিন

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পালিমা এলাকায় চাঞ্চল্যকর আবুল হোসেন (৫৬) হত্যা মামলায় চাচাতো ভাই মকবুল হোসেন, ভাতিজা শরিফ ও মনিরকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩ এর সদস্যরা।

মঙ্গলবার (২ মে) ভোরে গাজীপুর জেলার বোর্ড বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলার পালিমা গ্রামের আবুল হোসেনকে জোরপূর্বক বিষপানে হত্যা মামলার আসামিদের ধরতে গাজীপুরে অভিযান চালায় র‌্যাব। মঙ্গলবার ভোরে জেলার বোর্ডবাজার এলাকা থেকে মকবুল, শরিফ ও মনিরকে আটক করা হয়। পরে তাদের কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, বসত বাড়ির জমি ও শ্যালো মেশিন পরিচালনা সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জেরে ১১-১২ জন মিলে গত ২৭ এপ্রিল রাতে আবুল হোসেনকে হাত-পা বেঁধে জোরপূর্বক মুখে বিষ ঢেলে দেয়। পরবর্তীতে তিনি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহত আবুল হোসেনের স্ত্রী মোছা. মনোয়ারা বেগম (৪৫) বাদী হয়ে কালিহাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ আপডেটঃ ০৩. মে ২০২৩ ০৩:৫৪:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে বালুবাহী ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে বালুবাহী ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গাতে বালুভর্তি ট্রাকচাপায় আবুল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ মে) দুপুরে উপজেলার এলেঙ্গা-বল্লা আঞ্চলিক সড়কের চেচুয়া নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন  স্থানীয় কাউন্সিলর হেলাল মিয়া।

নিহত আবুল হোসেন এলেঙ্গা পৌর এলাকার চিনামুড়া গ্রামের মৃত তফিল উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে আবুল হোসেন বাইসাইকেল যোগে ছেলের শশুরালয় থেকে চিনামুড়া নিজ বাড়ি ফিরছিলেন। ওই সময় চেচুয়া এলাকায় বল্লাগামী বালুবাহী একটি হাইড্রোলিক ট্রাক আবুল হোসেনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন জানান, অজ্ঞাত একটি হাইড্রোলিক ট্রাকের চাপায় ঘটনাস্থলেই আবুল হোসেনের মৃত্যু হয়। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০৩. মে ২০২৩ ০৩:০৯:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে কীটনাশক খাইয়ে ভাইকে হত্যার অভিযোগ - Ekotar Kantho

টাঙ্গাইলে কীটনাশক খাইয়ে ভাইকে হত্যার অভিযোগ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে আপন ভাইয়ের সাথে জমি সংক্রান্ত বিরোধের জেরে আবুল হোসেন ওরফে গাজী (৫৫) নামের এক ব্যাক্তিকে কীটনাশক খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ভোরে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পালিমা সীমাকাছরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন ওরফে গাজী পালিমা সীমাকাছরা গ্রামের মৃত রিয়াজ মন্ডলের ছেলে।

নিহত আবুল হোসেনের মেয়ে নার্গিস আক্তার জানান, আমার বাবা আবুল হোসেন ওরফে গাজী সীমাকাছরা এলাকার মৃত ইকবাল হোসেনের ছেলে বেলালের সেচ মেশিন লীজ নিয়ে জমিতে সেচ দিচ্ছিলেন। তারই ধারাবাহিকতায় আমার মা ও বড় ভাই সালমানের মাধ্যমে জানতে পারি বুধবার (২৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে আমার বাবাকে একজন ডেকে নিয়ে যায়। পরে ফজরের আযানের সময় ঘরের বারান্দায় বাবাকে ফেলে রেখে আমার মাকে ডাক দিয়ে চলে যায়। পরে আমার মা বাইরে এসে দেখে বাবার হাত মুখ গামছা দিয়ে বাঁধা এবং মুখ দিয়ে গোলটা বের হচ্ছে।

তিনি জানান, পরে আমার ভাইকে ডেকে এনে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার বলেন তাকে কীটনাশক খাওয়ানো হয়েছে। ওয়াশ করে সেগুলো বের করে প্রাথমিক চিকিৎসা শেষে ডাক্তার আমার বাবাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, তার আপন চাচা করিমের সাথে বাড়ির জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত তিনদিন আগেও চাচা করিম, তার ছেলে আশরাফুল ও তার উকিল বিয়াই মকবুল আমার বাবাকে মেরে ফেলার হুমকি দেয় এবং আমার চাচা বলে যে পর্যন্ত আবুল কে না মারমু সে পর্যন্ত ভাত খামুনা।

এসময় তিনি কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করে বলেন, আমার বাবাকে আমার চাচা করিম ও তার উকিল বিয়াই মকবুলরাই মেরে ফেলেছে।

এবিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান,নিহতের স্ত্রী মনোয়ারা বেগম কালিহাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হচ্ছে।

সর্বশেষ আপডেটঃ ২৮. এপ্রিল ২০২৩ ০৪:৪৭:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ৯০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার - Ekotar Kantho

টাঙ্গাইলে ৯০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে ৯০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে পলাশ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৬ এপ্রিল) ভোরের দিকে উপজেলার এলেঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত পলাশ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কদিমহামজানী গ্রামের শরিফ উদ্দিনের ছেলে।

এর আগে মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে পলাশকে আসামি করে ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে কালিহাতী থানায় মামলা করেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন বৃদ্ধা। তার তিন ছেলে আলাদা আলাদা ঘরে স্ত্রী-সন্তান নিয়ে থাকেন। বৃদ্ধার গোঙানির শব্দ পেয়ে পাশের ঘর থেকে ছেলের বউ এসে দেখেন দরজা বাইরে থেকে আটকানো। তখন ছেলের বউ চোর এসেছে বলে চিৎকার করেন। এরপর পরিবারের লোকজন ঘরে ঢুকে বৃদ্ধাকে খাটের নিচে পড়ে থাকতে দেখেন। ধর্ষণে বাঁধা দেওয়ার চেষ্টা করলে কিল ঘুষি দিয়ে বৃদ্ধের একটি দাঁত ভেঙে ফেলে অভিযুক্ত। পরে ভুক্তভোগী বৃদ্ধাকে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অভিযোগ পেয়ে অভিযুক্ত পলাশকে গ্রেপ্তার করে পুলিশ।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনী বিভাগের কনসালটেন্ট ডা. সালমা জাহান জানান, ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। ভুক্তভোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৭. এপ্রিল ২০২৩ ০২:২৫:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ৯০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ - Ekotar Kantho

টাঙ্গাইলে ৯০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নের পালপাড়া গ্রামে ৯০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ ওঠেছে মাদকাসক্ত এক যুবকের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তার শারীরিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. সালমা জাহান।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার দশকিয়া ইউনিয়নের পালপাড়া গ্রামের এক বৃদ্ধা স্বামীর মৃত্যুর পর বাড়ির একটি টিনসেড ঘরে একাই ঘুমাতেন। তার তিন ছেলে পৃথক ঘরে স্ত্রী-সন্তান নিয়ে থাকেন।

সোমবার(২৪ এপ্রিল) গভীর রাতে চুরির উদ্দেশ্যে ওই বৃদ্ধার ঘরে ঢুকে। পরে জোরপূর্বক ওই বৃদ্ধাকে ধর্ষণ করে। বৃদ্ধার চিৎকারে পাশের ঘরে থাকা বৃদ্ধার পুত্রবধু এগিয়ে আসলে ওই যুবক পালিয়ে যায়।

অভিযুক্ত পলাশ (২৫) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কদিম হামজানী গ্রামের শরিফ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, ওই যুবক মাদকাসক্ত। সে মাদকের টাকা জোগাড় করতে প্রায়ই চুরি- ছিনতাই করে থাকে। তাদের ধারণা মাদকের টাকার জন্য ওই যুবক বৃদ্ধার ঘরে ঢুকে। পরে বৃদ্ধাকে একা পেয়ে ধর্ষণ করে। এসময় বৃদ্ধার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

ধর্ষণের শিকার ওই বৃদ্ধার পুত্রবধূ জানান, শ্বাশুড়ির ডাক চিৎকার শুনতে পেয়ে ঘরে গিয়ে শ্বাশুড়িকে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে লক্ষ্য করি তার গোপনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে । প্রতিবেশীদের সহায়তায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করি।
তিনি আরো জানান, পলাশ নামের ওই যুবককে পালিয়ে যেতে দেখি।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. সালমা জাহান জানান, ওই নারীকে ডাক্তারী পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। তার গোপনাঙ্গে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে ওই নারী হাসপাতালের ৩নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ মালেক ভূঁইয়া জানান, ঘটনাটি অত্যান্ত দুঃখজনক ও নিন্দনীয়। তিনি ওই যুবকের শাস্তির দাবি জানান।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ২৬. এপ্রিল ২০২৩ ০৪:৩১:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে কোটি টাকার হেরোইনসহ ব্যবসায়ী আটক - Ekotar Kantho

টাঙ্গাইলে কোটি টাকার হেরোইনসহ ব্যবসায়ী আটক

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে ১ কোটি ১৫ লাখ টাকার (১১৫০ গ্রাম) হেরোইনসহ মানিক চান সওদাগর (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

রবিবার (২৩ (এপ্রিল) দুপুরে উপজেলার হামিদপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার গৌরীহারা গ্রামের স মৃত মকবুল হোসেনের ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের রবিবার (২৩ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, রবিবার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হামিদপুর বাজার এলাকা হতে ১১৫০ গ্রাম হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মানিক চান সওদাগরকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১৫ লক্ষ টাকা। আটককৃত ব্যক্তি রাজশাহী জেলা হতে মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে টাঙ্গাইল জেলার কালিহাতি নিয়ে এসেছিল। সে আন্ত:জেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য।
র‌্যাব আরো জানায়,সে দীর্ঘদিন যাবত অভিনব কায়দায় মাদকদ্রব্য টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালিহাতী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৪. এপ্রিল ২০২৩ ০৭:২৫:পিএম ৩ বছর আগে
ঈদে যানযটমুক্ত থাকবে মহাসড়ক: ঢাকা রেঞ্জের ডিআইজি - Ekotar Kantho

ঈদে যানযটমুক্ত থাকবে মহাসড়ক: ঢাকা রেঞ্জের ডিআইজি

একতার কণ্ঠঃ ঈদ উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম।

তিনি বলেন, যানযট মুক্ত থাকবে মহাসড়ক। পুলিশ যেভাবে তৎপর রয়েছে আশা করছি কোন প্রকার সমস্যা হবে না। মানুষ ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরবেন।

বুধবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ৫ টার দিকে মহাসড়কের টাঙ্গাইলের এলেঙ্গাতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি মাশরুকুর রহমান খালেদ, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার( অপরাধ) শরফুদ্দীন প্রমূখ ।

ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম আরো বলেন,মহাসড়কে যাতে করে সাধারণ মানুষ নির্বিঘ্নে তাদের গন্তব্য স্থানে পৌঁছাতে পারে সেজন্য পুলিশ সব সময় মহাসড়কে থাকবে।এই সময় যেন মহাসড়কে ডাকাতি, এক্সিডেন্ট ও যানযট না হয় সেজন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা রেঞ্জ পুলিশ।

পরে তিনি মহাসড়ক পরিদর্শনে সিরাজগঞ্জের উদ্দেশ্য রওনা হন।

এদিকে বুধবার সন্ধ্যা পর্যন্ত মহাসড়কের এই অংশে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট। মহাসড়কে স্বাভাবিকভাবেই যান চলাচল করছে। মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছেন।

সর্বশেষ আপডেটঃ ২০. এপ্রিল ২০২৩ ০৩:৫০:এএম ৩ বছর আগে
বঙ্গবন্ধু সেতু‌ পারাপা‌রে মোটরসাই‌কে‌লের দীর্ঘ সা‌রি - Ekotar Kantho

বঙ্গবন্ধু সেতু‌ পারাপা‌রে মোটরসাই‌কে‌লের দীর্ঘ সা‌রি

একতার কণ্ঠঃ ঈদে বা‌ড়ি ফির‌তে শুরু ক‌রে‌ছে ঘর মুখো মানুষ । এ‌তে উত্তরবঙ্গগামী মানুষ জীব‌নের ঝু‌ঁকি নি‌য়ে পরিবার-পরিজন নিয়ে বঙ্গবন্ধু সেতু পার হ‌চ্ছে মোটরসাই‌কে‌ল‌ যোগে।  বুধবার (১৯ এ‌প্রিল) ভোর থে‌কে বঙ্গবন্ধু সেতুপূর্ব এলাকায় আলাদা টোল বু‌থে শত শত মোটরসাই‌কেলের দীর্ঘ সা‌রি দেখা গে‌ছে।

স‌রেজ‌মি‌নে বুধবার দুপুরে বঙ্গবন্ধু সেতু‌তে গি‌য়ে দেখা গে‌ছে, শত শত মোটরসাইকেল বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজার পা‌শেই স্থা‌পিত আলাদা বু‌থে অ‌পেক্ষা কর‌ছে সেতু পার হওয়ার সময়। এসময় সেতু কর্তৃপ‌ক্ষের লোকজন অ‌পেক্ষারত মোটরসাই‌কেল আ‌রোহী‌দের নির্ধা‌রিত মোটরসাইকে‌লের টোলের টাকা হা‌তে রাখার জন‌্য মাই‌কিং কর‌ছে।
এ‌দি‌কে মহাসড়‌কে যাত্রীবা‌হি বা‌সের চে‌য়ে ব‌্যক্তিগত গা‌ড়ি বে‌শি দেখা গে‌ছে। এ‌রম‌ধ্যে মোটরসাই‌কে‌লের সংখ‌্যা বে‌শি।

নারায়নগঞ্জ থে‌কে উত্তরবঙ্গে রওনা হওয়া মোবারক হো‌সেন জানান, ‌ভোররা‌তে নারায়নগঞ্জ থে‌কে রওনা হ‌য়ে‌ছি মোটরসাই‌কেল‌যো‌গে ঈ‌দে বা‌ড়ি যাওয়ার জন‌্য। মহাসড়ক ফাঁকা ছিল বিধায় তারাতা‌ড়ি আস‌তে পে‌রে‌ছি।

স্ত্রী নি‌য়ে মোটরসাইকেল‌যো‌গে বা‌ড়ি যা‌চ্ছেন গ্রামীন ব‌্যাং‌কে কর্মরত আবুল কালাম। তি‌নি জানান, ঈ‌দের ছু‌টি‌তে বা‌ড়ি যা‌চ্ছি। সেতু পার হ‌লেই বা‌ড়ি। তাই স্ত্রী‌কে নি‌য়ে মোটরসাই‌কেল‌যো‌গে বা‌ড়ি যা‌চ্ছি। আমার মত শত শত মোটরসাই‌কেলের আ‌রোহীরা অ‌পেক্ষা কর‌ছে সেতু পার হ‌তে।

মোটরসাই‌কেল আ‌রোহীরা জানান, ছু‌টির প্রথম দি‌নে মহাসড়ক ফাঁকা ‌ছিল। ঝা‌মেলা ছাড়াই মোটরসাই‌কেলে বা‌ড়ি যাওয়া সহজ।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পা‌ভেল জানান, ভোররাত থে‌কেই সেতু‌তে মোটরসাই‌কেল পারাপা‌রে দীর্ঘ সা‌রি ছিল।মোটরসাই‌কেল পারাপা‌রের জন‌্য আলাদা বুথ করা হ‌য়ে‌ছে।

সর্বশেষ আপডেটঃ ১৯. এপ্রিল ২০২৩ ০৮:৩২:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা মেয়েসহ ৪ জন নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা মেয়েসহ ৪ জন নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মা মেয়েসহ ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। আজ বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মীরহামজানী এলাকায় একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভূঞাপুরের নিকরাইল দাসপাড়া এলাকার বাসন্তী, আরতী রানী দাস, শান্তি রানী ও শিল্পী রানী। শান্তি রানী ও শিল্পী রানী সম্পর্কে মা মেয়ে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সকাল সাড়ে ৫টার দিকে যাকাতের জন্য সল্লা যাচ্ছিলেন হতাহতরা। এসময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মা মেয়েসহ ৪ জনের মৃত্যু হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের উপ-প‌রিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান বলেন, ভোরে চারজন নারী রেললাই‌নের উপর দি‌য়ে হেঁটে যা‌চ্ছিলেন। এ সময় একতা এক‌প্রেস ট্রেনে কাটা প‌ড়ে ওই চারজনের মৃত্যু হয়। পু‌লিশ তাদের মর‌দেহ উদ্ধার করে‌ছে।

সর্বশেষ আপডেটঃ ১৯. এপ্রিল ২০২৩ ০৮:১৫:পিএম ৩ বছর আগে
বঙ্গবন্ধু সেতুতে বাড়ছে যানবাহন, একদিনে টোল আদায় ২ কোটি - Ekotar Kantho

বঙ্গবন্ধু সেতুতে বাড়ছে যানবাহন, একদিনে টোল আদায় ২ কোটি

একতার কণ্ঠঃ আসন্ন ঈদুল ফিতরের আর মাত্র কয়েক দিন বাকি। এই ঈদকে সামনে রেখে ঈদের ছুটির আগেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে মহাসড়কে অতিরিক্ত যানবাহন বৃদ্ধির ফলে বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার ও টোল আদায় স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, গত সোমবার (১৭ এপ্রিল) সকাল ৬ টাকা থেকে মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সেতুর উপর দিয়ে ছোট-বড় ২২ হাজার ৪৮৫টি যান পারাপার এবং ২ কোটি ৯ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়েছে।

তার মধ্যে বঙ্গবন্ধু সেতু-পূর্ব টাঙ্গাইল অংশে ১১ হাজার ৫৫৮টি যানবাহন পারাপার করেছে ও টোল আদায় হয়েছে ১ কোটি ৩ লাখ ১৬ হাজার টাকা এবং সেতু পশ্চিম সিরাজগঞ্জ অংশে ১০ হাজার ৯২৭টি যানবাহন পারাপার করেছে ও টোল আদায় হয়েছে ১ কোটি ৬ লাখ ৬২ হাজার ৯০০ হাজার টাকা।

এদিকে মঙ্গলবার ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইল রাবনা বাইপাস, এলেঙ্গা বাসস্ট্যান্ড ও বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন এলাকায় ঘুরে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বাড়তে দেখা গেছে। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়লেও স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল জানান, যানবাহনের চাপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সেতুতে ২২ হাজার ৪৮৫টি যানবাহন পারাপার এবং ২ কোটি ৯ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়েছে। ঈদে ঘরমুখো মানুষদের যাতে ভোগান্তিতে পড়তে না হয় সে লক্ষ্যে অতিরিক্ত টোল বুথ বসানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৯. এপ্রিল ২০২৩ ০৪:৪২:এএম ৩ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।