/ হোম / আমাদের টাঙ্গাইল
টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়িতে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের হামলা, গ্রেপ্তার ৩ - Ekotar Kantho

টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়িতে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের হামলা, গ্রেপ্তার ৩

একতার কণ্ঠঃ কন্যাসন্তানসহ এক তৃতীয়লিঙ্গের ব্যক্তিকে আটকের প্রতিবাদে টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়েছে তৃতীয়লিঙ্গের লোকজন।এ সময় তাদের আক্রমণে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।বুধবার (১৬ ফেব্রয়ারি) রাতে টাঙ্গাইল পৌর এলাকার এলজিইডি মোড়ে অবস্থিত সদর পুলিশ ফাঁড়িতে ওই হামলার ঘটনা ঘটে। এঘটনায় তিন তৃতীয়লিঙ্গের ব্যক্তিকে আটক করা হয়েছে।

আরো পড়ুনঃ টাঙ্গাইলে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মনিকা নামের এক তৃতীয় লিঙ্গের ব্যক্তি কন্যাসন্তান নিয়ে সন্ধায় জামালপুর থেকে বাসযোগে ঢাকা যাচ্ছিলেন। এসময় বাসে থাকা অন্যান্য যাত্রীদের সন্দেহ হলে এক যাত্রী ‘৯৯৯’ এ ফোন নিয়ে বিষয়টি অবগত করেন। পরে টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির পুলিশ গিয়ে তাকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসে। আটকের খবরটি ছড়িয়ে পড়লে শহরের অন্যান্য তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা একত্রি হয়ে ফাঁড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় এক পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় জড়িত তৃতীয় লিঙ্গের তিন ব্যক্তিকে আটক করে পুলিশ। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আটককৃত মনিকা জানান, তার বাড়ি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার শেহরীপূর্বপাড়া গ্রামে। তিনি আগে কামরুজ্জামান হিসেবে পরিচিত ছিলেন। ২০১০ সালে পারিবারিক ভাবে একই উপজেলার পপি খাতুন নামের এক নারীর সাথে তার বিয়ে হয়। বিয়ের দুই বছর পর তাদের ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয়। এরপর থেকেই তার শারীরিক পরিবর্তন হতে থাকে। এ কারণে তার স্ত্রী পপি খাতুন তাকে ছেড়ে তার চাচাতো ভাইকে বিয়ে করে অন্যত্র চলে যান। ২০১৮ সালে তিনি তৃতীয় লিঙ্গে পরিণত হয়ে তার নাম রাখেন মনিকা। এরপর থেকেই তিনি তার কন্যা সন্তানানকে লালন-পালন করছেন। তিনি গ্রামের বাড়ি জামালপুর থেকে তার মেয়েকে নিয়ে ঢাকায় ফিরছিলেন। এসময় টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

Ekotar Kantho

টাঙ্গাইল সদর ফাঁড়ির পুলিশ পরিদর্শক শামীম হোসেন বলেন, ‘মনিকা তার মেয়েকে নিয়ে ঢাকায় ফিরছিলেন। তার কোলে সন্তান দেখে বাসে থাকা অন্যান্য যাত্রীদের সন্দেহ হয়।এরপর এক নারী যাত্রী ৯৯৯এ ফোন করে জানায়। পরে তাকে শহরের রাবনা বাইপাস মোড় থেকে সন্দেহভাজন হিসেবে আটক করে ফাঁড়িতে নিয়ে আসা হয়। এ খবর পেয়ে অন্যান্য তৃতীয়লিঙ্গের ব্যক্তিরা একত্রিত হয়ে ফাঁড়িতে হামলা চালিয়ে ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালায়। এ সময় তিনজন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে আটক করলে পরিস্থিতি নিয়ন্ত্রেনে আসে।’

Ekotar Kantho

তিনি আরও জানান, মনিকা ওরফে কামরুজ্জামানের সাবেক স্ত্রী পপি খাতুনকে খবর দেয়া হয়েছিল। তিনি এসেছেন এবং তার সাথে কথা বলে জানা গেছে, এই সন্তান তাদেরই ঔরসজাত। তার স্বামীর শারীরিক পরিবর্তন হওয়ায় তিনি তাকে তালাক দিয়েছেন। এ কারণে তার সন্তানটি স্বামী মনিকা ওরফে কামরুজ্জামানের কাছেই থাকে। এজন্য মনিকাকে ছেড়ে দেয়া হয়েছে। আর আটককৃতদের বিরুদ্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ আপডেটঃ ১৭. ফেব্রুয়ারী ২০২২ ০৬:০১:পিএম ৫ বছর আগে
টাঙ্গাইলে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের বাসাইলে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় হারাধন মন্ডল(৩৫) নামের এক যুবক নিহত হয়েছে।

আরো পড়ুনঃ টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়িতে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের হামলা, গ্রেপ্তার ৩

বুধবার(১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাসাইল-ভাতকুড়া সড়কের ছাপড়া ব্রিজ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত হারাধন মন্ডল উপজেলার ভাটপাড়া এলাকার খিরত মন্ডলের ছেলে। তিনি টাঙ্গাইলে আইনজীবী সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাসাইল-ভাতকুড়া সড়কের ছাপড়া ব্রিজ এলাকায় পারাপার হওয়ার সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হারাধনের পাঁচ মাসের এক কন্যা সন্তান রয়েছে।

নিহতের স্ত্রী লাভনী বলেন,আমার মেয়ে কারে বাবা বলে ডাকবোরে।এই বলে কান্নায় ভেঙ্গে পড়েন হারাধনের স্ত্রী লাভনী।

বাসাইল থানার অফিসার- ইন-চার্জ(ওসি) হারুনুর রশিদ জানান,দুর্ঘটনার বিষয়টি জানাতে পেরেছি।এখনো কোনো অভিযোগ পাইনি।অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

সর্বশেষ আপডেটঃ ১৭. ফেব্রুয়ারী ২০২২ ০৭:১৭:পিএম ৫ বছর আগে
টাঙ্গাইলে ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত - Ekotar Kantho

টাঙ্গাইলে ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি মিলনায়তনে সম্মাননা স্মারক প্রদান, কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে।

এ ছাড়া ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে করোনাকালীন সমাজসেবায় অবদান রাখায় স্বেচ্ছাসেবী সংগঠন শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসানের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা পোস্টের টাঙ্গাইল প্রতিনিধি অভিজিৎ ঘোষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের দফতর ও পাঠাগার সম্পাদক অরন্য ইমতিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, এনটিভির স্টাফ রিপোর্টার মহ্ববত হোসেন, নিউ এজের প্রতিনিধি হাবিব খান, সময় টিভির প্রতিনিধি কাদির তালুকদার, এশিয়ান টিভির শফিকুজ্জামান মোস্তফা, বাংলা নিউজের প্রতিনিধি সুমন কুমার রায়, আনন্দবাজার পত্রিকার প্রতিনিধি রেজাউল করিম।

দৈ‌নিক জাগরণের প্রতি‌নি‌ধি কাজল আর্য‌্য, দৈনিক ব‌ণিক বার্তার প্রতি‌নি‌ধি মো. পার‌ভেজ হাসান, আইঅন টি‌ভি ও সাম্প্রতিক দেশকা‌লের প্রতি‌নি‌ধি নওশাদ রানা সানভী, আমা‌দের নতুন সময়ের প্রতি‌নি‌ধি আরমান কবীর, বাংলা ট্রিবিউনের প্রতিনিধি এনায়েত করিম বিজয়, রাইজিংবিডির প্রতিনিধি কাওছার আহমেদ, সংবাদ প্রতিদিনের প্রতিনিধি তোফায়েল আহম্মেদ রনি।

ঢাকা ট্রিবিউনের প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান, সময়ের কণ্ঠস্বরের প্রতিনিধি তোফাজ্জল হোসেন, বাংলাদেশ পোস্টের তানজিনুল হক রোমান, বাংলাদেশ খবর পত্রিকার প্রতিনিধি আব্দুল লতিফ তালুকদার, ঢাকা প্রকাশের প্রতিনিধি ফরমান শেখ, কলকাতা টিভির প্রতিনিধি মনিরুজ্জামান মনির প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ১৭. ফেব্রুয়ারী ২০২২ ০১:৪১:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান - Ekotar Kantho

টাঙ্গাইলে নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

একতার কণ্ঠঃ মহান মুক্তিযুদ্ধে কৃতিত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ টাঙ্গাইলের নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক।

আরো পড়ুনঃ টাঙ্গাইলের অগ্নি দগ্ধ গৃহবধূর মৃত্যু

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে টাঙ্গাইল প্রান্তে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পৌরসভার মেয়র এস. এম. সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট, উপহার ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এর আগে নারী বীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়।

সর্বশেষ আপডেটঃ ১৬. ফেব্রুয়ারী ২০২২ ০২:৫২:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলের অগ্নি দগ্ধ গৃহবধূর মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলের অগ্নি দগ্ধ গৃহবধূর মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে আগুনে পুড়ে হাছিনা আক্তার (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রয়ারি) ভোর সাড়ে চারটায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার অফিসার-ইন-চার্জ ওসি (তদন্ত) আব্দুল হক।

এর আগে সোমবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের গারট্ট গ্রামে আগুনে দগ্ধ হন ওই গৃহবধূ। হাছিনা আক্তার ওই এলাকার আব্দুল বারেক মিয়ার স্ত্রী। ওই দম্পতির ২ ছেলে ও ২ মেয়ে সন্তান রয়েছে।

ওসি (তদন্ত) আব্দুল হক জানান, গৃহবধূ হাছিনা আক্তার সোমবার সন্ধ্যায় রান্না ঘরের চুলায় আগুন জ্বালিয়ে রাতের খাবার রান্না করছিলেন। এ সময় হঠাৎ অসাবধানতা বশত তাঁর শরীরে আগুন লেগে যায়। আগুনে ওই গৃহবধূ ৮৫ ভাগ দগ্ধ হয়। গুরুতর দগ্ধ অবস্থায় হাছিনা বেগমকে প্রথমে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মৃত্যু বরণ করেন তিনি।

সর্বশেষ আপডেটঃ ১৬. ফেব্রুয়ারী ২০২২ ০১:৫৮:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৪ - Ekotar Kantho

টাঙ্গাইলে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৪

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে অপহরণ হওয়া ব্যবসায়ী মো. মশিউর রহমান খান মুরাদকে (৩৫) উদ্ধার করেছে র‌্যাব। এ সময় অপহরণকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল কালেক্টরেট উচ্চ বালিকা বিদ্যালয় এন্ড কলেজ সংলগ্ন জেলা সদর মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২-এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।

গ্রেপ্তারকৃতরা হলেন টাঙ্গাইল পৌর শহরের দেওলা এলাকার মজিদ খানের ছেলে ওয়াসীম খান (৪৫), মৃত. আ. ছালামের ছেলে মো. হাবিবুল কবির জনি (৪৮), মো. শাহজাহান ফারুকের ছেলে মেহেদী হাসান শিশির (৩০) ও কোদালিয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে মো. জুয়েল (৩৫)।

এর আগে সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে মশিউর রহমানকে অপহরণ করা হয়।

আরো পড়ুনঃ টাঙ্গাইলে চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার

র‌্যাব-১২-এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, সোমবার রাতে শহরের কোদালিয়া এলাকা থেকে অস্ত্রের মুখে একদল সন্ত্রাসী মশিউর রহমাকে অপহরণ করে। পরে অপরহণকারীরা ব্যবসায়ীর পরিবারের কাছে মুক্তিপন হিসেবে দুই লাখ টাকা দাবি করে। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই টাঙ্গাইল র‌্যাব অফিসে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান কার্যক্রম শুরু করে র‌্যাব। পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে টাঙ্গাইল কালেক্টরেট উচ্চ বালিকা বিদ্যালয় এন্ড কলেজ সংলগ্ন জেলা সদর মাঠ থেকে অপহৃতকে উদ্ধার করা হয়। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় অপহরণ চক্রের ৪ সদস্যকে।

তিনি আরো জানান, এ ঘটনায় মশিউর রহমান টাঙ্গাইল সদর মডেল থানায় একটি মামলা করেছেন।

সর্বশেষ আপডেটঃ ১৬. ফেব্রুয়ারী ২০২২ ০১:০২:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে পাচারকালে বিপুল পরিমাণ গজারি কাঠ জব্দ - Ekotar Kantho

টাঙ্গাইলে পাচারকালে বিপুল পরিমাণ গজারি কাঠ জব্দ

একতার কণ্ঠঃ সিনেমাটিক স্টাইলে অবৈধ পথে পাচারকালে বিপুল পরিমাণ অবৈধ গজারি কাঠ জব্দ করেছে টাঙ্গাইল বন বিভাগ।রোববার (১৩ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাওইখোলা এলাকা থেকে ১৮০ পিস গজারি কাঠ জব্দ করে বন বিভাগ।

এ ব্যাপারে বন বিভাগের টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া স্টেশন অফিসার সোলাইমান হোসেন জানান, দিবাগত রাত ৩ টার দিকে মহাসড়ক দিয়ে ট্রাক ভর্তি কাঠ ঢাকার দিকে যাচ্ছিলো। এ সময় ট্রাকটিকে সিগনাল দিলে তারা না থামিয়ে পালানোর চেষ্টা করে। পরে তাদেরকে ধাওয়া করে  মহাসড়কের বাওইখোলা এলাকা থেকে ট্রাকটিকে আটক করা হয়।

তিনি আরো জানান,  এ সময় ঢাকা মেট্রো-ট ২২-২৮৪২ নাম্বার ট্রাকের চালক পালিয়ে যায়। পরে ট্রাকটি আটক করে বন বিভাগের প্র্রধান কার্যলয়ে নিয়ে আসা হয়। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে ।

সর্বশেষ আপডেটঃ ১৪. ফেব্রুয়ারী ২০২২ ১০:১৩:পিএম ৫ বছর আগে
টাঙ্গাইলে চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার - Ekotar Kantho

টাঙ্গাইলে চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ৭৫ লিটার দেশীয় চোলাই মদসহ এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার(১৩ ফেব্রয়ারি) রাতে টাঙ্গাইল সদর উপজেলার  করটিয়া  ইউনিয়নের করটিয়া গরুর হাটের উত্তর পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতনারী উপজেলার করটিয়া এলাকার নরেশ রবিদাসের স্ত্রী জ্যোৎস্না রাণী দাস (৪০)।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জ্যোস্না রাণী দাসকে ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ৭৫ লিটার দেশীয় চোলাই মদ, একটি মোবাইল, একটি সিম কার্ডসহ হাতেনাতে আটক করে র‌্যাব।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানান হয়, সে  দীর্ঘদিন যাবৎ দেশীয় চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল  সদর থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রি করে আসছিলো। আটককৃত নারীর বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৪. ফেব্রুয়ারী ২০২২ ০৯:৩২:পিএম ৫ বছর আগে
টাঙ্গাইলে বিএনপির ৪৯ নেতাকর্মী কারাগারে - Ekotar Kantho

টাঙ্গাইলে বিএনপির ৪৯ নেতাকর্মী কারাগারে

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় সখীপুর উপজেলা বিএনপির ৪৯ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সখীপুর) আমলী আদালতে ৫৯ নেতাকর্মী আত্মসমর্পণ করেন। এ সময় বিচারক ফারজানা হাছানাত ১০ জনের জামিন আবেদন মঞ্জুর করেন এবং ৪৯ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আটককৃতরা হলেন— উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে বিএনপির নেতৃত্বাধীন জোট থেকে ধানের শীষ প্রতীক নিয়ে অংশ নেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর মেয়ে কুঁড়ি সিদ্দিকী। ওই নির্বাচনের আগে ২০ ডিসেম্বর রাতে সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের বড়চওনা এলাকায় টহলরত পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এ সময় সখীপুর থানা পুলিশ বাদী হয়ে ১৯৬ জনের নামে মামলা দায়ের করে। পরে তদন্ত শেষে ওই মামলায় ১২৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

আসামিপক্ষের আইনজীবী এসএম ফায়জুর রহমান বলেন, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা ঠেকাতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পরিকল্পিত, হয়রানিমূলক, গায়েবি ও মিথ্যা মামলাটি দায়ের করা হয়।

সর্বশেষ আপডেটঃ ১৪. ফেব্রুয়ারী ২০২২ ০২:৩৯:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ - Ekotar Kantho

টাঙ্গাইলে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থানপা উচ্ছেদ করেছে। রবিবার(১৩ ফেব্রয়ারি) বিকালে টাঙ্গাইল শহরের জেলা সদর রোডে ওই অবৈধ উচ্ছেদ অভিযান চালানো হয়।  এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান জানান,  টাঙ্গাইল পৌর শহরে গড়ে উঠেছে বিভিন্ন ধরণের অবৈধ স্থাপনা ও দোকানপাট। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে টাঙ্গাইল জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ। জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক ইতিপূর্বে অবৈধ দখলকারীদের চূড়ান্ত নোটিশ দেয়া হয়।  রবিবার বিকেলে ওইসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ সময়  টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর,সহকারী পুলিশ সুপার (এসএএফ) আবদুল্লাহ আল ইমরান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ১৪. ফেব্রুয়ারী ২০২২ ০২:০৮:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে “দৈনিক আমার সংবাদ” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - Ekotar Kantho

টাঙ্গাইলে “দৈনিক আমার সংবাদ” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

একতার কণ্ঠঃ ‘সত্যের সন্ধানে প্রতিদিন’ এই শ্লোগ্রানকে সামনে রেখে টাঙ্গাইলে কেক কাটার মধ্য দিয়ে দৈনিক ‘আমার সংবাদ’ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পত্রিকার ৯ম বর্ষপূর্তি ও ১০ বছরে পদার্পণ উপলক্ষে বটতলা প্রিমিও প্রপার্টিজ হাউজের নিচতলায় দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা অফিসে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল ইউনিটের সভাপতি ও দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার মু. জোবায়েদ মল্লিক বুলবুল।

দৈনিক আমার সংবাদে জেলা প্রতিনিধি রাইসুল ইসলাম লিটনের সভাপতিত্বে ও দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার প্রতিনিধি ইমরুল হাসান বাবুর সঞ্চলনায় এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোমিও বোর্ডের সদস্য ও টাঙ্গাইল হোমিও মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক এবং সবুজ পৃথিবীর সভাপতি ডা. কায়েম উদ্দিন, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি রঞ্জণ কৃষ্ণ পন্ডিত, দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি মোঃআরমান কবীর সৈকত, বিজয় টিভি ও দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি আবু জুবায়ের উজ্জল, আনন্দ টিভির প্রতিনিধি মেহেদী হাসান চৌধুরী মৃদুল প্রমুখ।

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,  দৈনিক আমার বার্তা পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক বাংলা ৭১ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ সিরাজ আল মাসুদ, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলা টিভির উত্তর প্রতিনিধি দাস পবিত্র, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাংবাদিক মীর আনোয়ার হোসেন, ভোরে পাতা পত্রিকার প্রতিনিধি আব্দুস সাত্তার, সাংবাদিক সোহেল রানা, আমার সংবাদ পত্রিকার কালিহাতী প্রতিনিধি শরীফুল ইসলাম, গোপালপুর প্রতিনিধি সোহেল রানা, সবুজ সরকার, মনির হোসেন, নুরনবী রবিন প্রমূখ।

সর্বশেষ আপডেটঃ ১৪. ফেব্রুয়ারী ২০২২ ০১:৩১:এএম ৫ বছর আগে
টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে পিঠা উৎসব - Ekotar Kantho

টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে পিঠা উৎসব

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে পিঠা উৎসব করেছে স্বেচ্ছাসেবী তরুণদের সংগঠন দশমিক। শুক্রবার (১১ ফেব্রয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের কাগমারী কলেজ মাঠ প্রাঙ্গনে বস্তি এলাকার ভাসমান ছিন্নমূল ও পথশিশুদের নিয়ে ওই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী তরুণ ছাত্র-ছাত্রীদের হাত খরচের জমানো টাকায় ওই উৎসবের আয়োজন করা হয়।

আয়োজকরা বলেন “দশমিক সংগঠনটি মূলত অসহায় শিশুদের স্বপ্ন পূরণের প্রচেষ্টায় কাজ করে যাচ্ছে”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি” টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল), “মানুষের কল্যানে মানুষ” ফাউন্ডেশনের এর সভাপতি পারুল মাহাবুব খান, দশমিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মিনারুল ইসলাম, সহ-সভাপতি আশিকুর রহমান, মহাসচিব আমেনা আক্তার তিলোত্তমা, সাংগঠনিক সম্পাদক প্রাপ্ত সাহা, কোষাধ্যক্ষ নিলয় সাহা, চিকিৎসা বিষয়ক সম্পাদক ত্রিজান চৌহান, জয় সাহা, মুশফিক আহমেদ রোমান, রিনা, হ্যাপি, ওলি,শুভ  প্রমুখ ।

আয়োজকরা বলেন, দশমিক ফাউন্ডেশনের অতিথি ভোজনের অংশ হচ্ছে এই পিঠা উৎসব। এই ছিন্নমূল শিশুরাই আমাদের বিশেষ অতিথি। সুবিধা বঞ্চিত ছিন্নমূল শিশুরা এসব কিছু মুখোরোচক পিঠা থেকে হয়তো বঞ্চিত থাকে। এই শিশুদের জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস, দশমিক পাঠশালাতে যেমন শিশুদের বিনামূল্যে শিক্ষাদানে সময় দেয়া হয়, ঠিক তেমনি শিশুদের জন্য বিভিন্ন আয়োজন করা হয়। আমরা ভিন্ন স্বাদে শীতের বিভিন্ন মুখোরোচক পিঠার আয়োজন করেছি তাদের জন্যে।

আয়োজকরা আরো বলেন,  পিঠা বাঙালি জীবন ও সংস্কৃতির এক অপরিহার্য উপাদান। অনেক বছর ধরে নানা রকমের পিঠার আয়োজন চলে বাংলার ঘরে ঘরে। তবে পিঠার আসল সময় শুরু হয় শরৎকাল থেকে, নবান্নে তৈরি শিরনি ও পিঠা দিয়ে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে তা ধীরে ধীরে বাড়তে থাকে। অগ্রহায়ণে অর্থাৎ হেমন্তে নতুন ধান কাটার পর থেকেই মূলত পিঠা তৈরির ধুম পড়ে যায়।

সর্বশেষ আপডেটঃ ১৫. ফেব্রুয়ারী ২০২২ ০৭:৫৩:পিএম ৫ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।