/ হোম / আমাদের টাঙ্গাইল
টাঙ্গাইলে কলেজ ছাত্রীর মৃত্যু; স্বামীর রিমান্ড মুঞ্জুর - Ekotar Kantho

টাঙ্গাইলে কলেজ ছাত্রীর মৃত্যু; স্বামীর রিমান্ড মুঞ্জুর

একতার কণ্ঠ: টাঙ্গাইল শহরের দেওলা এলাকায় রিনা আক্তার মায়াকে আত্মহত্যা প্ররোচনা মামলায় স্বামী ওয়াহেদুল ইসলাম প্রান্তকে গ্রেফতার করেছে পুলিশ।  মঙ্গলবার(২৪ মে) দুপুরে তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে সপর্দ করলে টাঙ্গাইল সদর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট সামছুল আলম একদিনের রিমান্ড মঞ্জুর করন। তথ্যটি নিশ্চিত করেছে আদালত পরিদর্শক মা. তানভীর আহম্মদ।

এ ঘটনায় নিহত কলেজ ছাত্রীর পিতা কালিহাতী উপজলার মহেলা গ্রামের মো. হাবেল উদ্দিন বাদী হয়ে রোববার(২২ম) রাতে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করেন ।

প্রকাশ, নিহতের বাবা হাবিল উদ্দিন জানান,গত দেড় বছর আগে শহরের বিশ্বাসবেতকা মুন্সিপাড়া এলাকার সামাল খাঁনর ছেলে ওয়াহেদুল ইসলাম প্রান্তর সাথে রিনা আক্তার মায়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে শাররীক ও মানুষিকভাব নির্যাতন করত। এ বিষয়ে মেয়ের বাবা হাবিল উদ্দিন মেয়ের জামাতার বাবার কাছে অভিযাগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে দেওলার ভাড়াটিয়া বাসায় যায়। বাসা ফাঁকা পেয়ে মায়ার উপর চড়াও হয় শান্ত। ধস্তাধস্তির একপর্যায় মায়াকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মায়ার মরদেহ গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানর সাথে ঝুলিয়ে রেখে ডাকচিৎকার করেন স্বামী। প্রতিবশীরা পুলিশকে খবর দিলে মরদহ উদ্ধার করে এবং স্বামী প্রান্তকে আটক করে কোর্ট হাজতে প্রেরণ করে।

সর্বশেষ আপডেটঃ ২৪. মে ২০২২ ১০:০৯:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে র‌্যাবের পৃথক অভিযানে মাদকসহ আটক ৩ - Ekotar Kantho

টাঙ্গাইলে র‌্যাবের পৃথক অভিযানে মাদকসহ আটক ৩

‍একতার কণ্ঠ: টাঙ্গাইল ও কালিহাতীতে পৃথক অভিযানে ৩১০ গ্রাম হিরোইন ও ১৫২ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-১২)।

মঙ্গলবার (২৪ মে) সকালে টাঙ্গাইল সদর উপজেলার রুপসী যাত্রা এলাকা ও কালিহাতী উপজেলার রাজাবাড়ী সিএনজি স্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।র‌্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন,ঢাকা জেলার সাভার উপজেলার চান্দু শেখের ছেলে মো. নান্নু শেখ (৩৫) , টাঙ্গাইল সদর উপজেলার রুপসী গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. শফিকুল ইসলাম (৩৮),দেলদুয়ার উপজেলার বেতরাইল গ্রামের শহিদুল মিয়ার ছেলে লুৎফর মিয়া(৩৪)।

র‌্যাব-১২ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান জানান, আটককৃতদের কাছ থেকে ১৫২ পিস ইয়াবা, ২টি মোবাইল এবং নগদ দুই হাজার ৬০ টাকা এবং ৩১০ গ্রাম হেরোইন (মূল্য অনুমানিক ৩১,০০,০০০ , টাকা)সহ জব্দ করা হয়।

তিনি আরো জানান, আটককৃতরা ইয়াবা ও হিরোইন অবৈধভাবে সংগ্র করে জেলার বিভিন্ন জায়গায় সরবরাহ করত। এ ঘটনায় র‌্যাব বাদি হয়ে টাঙ্গাইল সদর ও কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৪. মে ২০২২ ০৭:০২:পিএম ৪ বছর আগে
মির্জাপুরের আজগানা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রফিক সিকদারের নির্বাচনী মতবিনিময় সভা  - Ekotar Kantho

মির্জাপুরের আজগানা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রফিক সিকদারের নির্বাচনী মতবিনিময় সভা 

একতার কণ্ঠ: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান রফিক সিকদারের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মে) বিকেলে ইউনিয়নের এম আর আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুল মাঠে ওই নির্বাচনী মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চেয়ারম্যান প্রার্থী রফিক সিকদার।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, খরশু খান, ছানোয়ার হোসেন, সাবেক ব্যাংক কর্মকর্তা ছিদ্দিকুর হোসেন মোল্লা, আবুল হোসেন প্রমুখ।

মতবিনিময় সভায় সহস্রাধিক কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ২৪. মে ২০২২ ০৫:৪৩:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে একই দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ইয়াসিনের বন্ধু শহীদুল - Ekotar Kantho

টাঙ্গাইলে একই দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ইয়াসিনের বন্ধু শহীদুল

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের চাপায় আহত শহীদুল ইসলাম (২৫) মারা গেছেন। সোমবার (২৩ মে) গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শহীদুলও টাঙ্গাইলের হাজী আবুল হোসেন টেকনোলজি ইনস্টিটিউটের শিক্ষার্থী। এর আগে একই দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হন শহীদুলের বন্ধু ইয়াসিন হোসেন কাকন।

সোমবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে ইয়াসিন হোসেন কানন বন্ধু শহীদুলকে নিয়ে মির্জাপুর থেকে মোটরসাইকেলে করে টাঙ্গাইল যাচ্ছিলেন। বাড়ি থেকে তিনশ গজ দূরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস আন্ডারপাসের ওপরে উঠলে পেছন থেকে একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই ইয়াসিনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন শহীদুল। পরে গুরুতর আহত অবস্থায় শহীদুলকে ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

ঘটনার পরপরই ট্রাকটি পুলিশ আটক করলেও চালক পালিয়ে যায়।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক বলেন, ঢাকায় নেওয়ার পথে শহীদুলের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২৪. মে ২০২২ ০৪:৩১:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু,স্বামী আটক - Ekotar Kantho

টাঙ্গাইলে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু,স্বামী আটক

একতার কণ্ঠঃ টাঙ্গাইল শহরের দেওলা এলাকায় রিনা আক্তার মায়া নামে এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার(২২ মে) সন্ধ্যায় ভাড়াটিয়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি সরকারি কুমুদিনী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ও কালিহাতী উপজেলা মহেলা গ্রামের হাবিল উদ্দিনের মেয়ে। এ ঘটনায় পুলিশ কলেজছাত্রীর স্বামী প্রান্তকে আটক করেছে।

জানাগেছে, গত দেড় বছর আগে শহরের বিশ্বাস বেতকা মুন্সিপাড়া এলাকার সামাল খাঁনের ছেলে ওয়াহেদুল ইসলাম প্রান্তর সাথে রিনা আক্তার মায়ার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাকে শাররিক ও মানুষিকভাবে নির্যাতন করতো। এ কারনে ছাত্রীর বাবা হাবিল উদ্দিন মেয়ের জামাতা প্রান্তর বাবার কাছে অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রান্ত দেওলার ভাড়াটিয়া বাসায় যায়।

হাবিল উদ্দিন জানান, বাসায় অন্যদের অনুুপস্থিতির সুযোগে কলেজছাত্রী রিনা আক্তার মায়ার উপর চড়াও হন। ধস্তাধস্তির একপর্যায়ে মায়াকে শ্বাসরোধে হত্যা করে। এরপর মায়ার মরদেহ গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে ডাকচিৎকার করে। প্রতিবেশিরা পুলিশকে খবরদিলে মরদেহ উদ্ধার করে এবং কলেজছাত্রীর স্বামী প্রান্তকে পুলিশ আটক করে।

প্রান্তর বাবা সামাল খাঁন জানান, স্বামী-স্ত্রীর ঝগড়ার একপর্যায়ে রীনা আক্তার মায়া গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। তার ছেলে প্রান্তকে অহেতুক দোষারোপ করা হচ্ছে।

টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর মোশারফ হোসেন জানান, এ বিষয়ে মেয়ের বাবা বাদী হয়ে প্রান্তকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত প্রান্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সর্বশেষ আপডেটঃ ২৩. মে ২০২২ ০৮:৩২:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাাইকেল আরোহী ইয়াছিন হোসেন কানন নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন নিহতের বন্ধু শহীদুল ইসলাম (২৫)।

আজ সোমবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলা সদরের বাইপাস আন্ডারপাসের উপরে এই দুর্ঘটনা ঘটে।

ইয়াছিন হোসেন কানন টাঙ্গাইলের হাজী আবুল হোসেন টেকনোলজি ইনস্টিটিউটের শিক্ষার্থী। মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী গ্রামের আমীর হোসেনের ছেলে কানন। এদিকে গুরুতর আহত শহীদুল ইসলামকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেছে।

জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ইয়াসিন হোসেন কানন বন্ধু শহীদুলকে নিয়ে মির্জাপুর থেকে টাঙ্গাইল যাচ্ছিলেন। বাড়ি থেকে তিনশ গজ দূরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস আন্ডারপাসের ওপরে আসলে পেছন থেকে একটি ট্রাক সজোরে মোটরসাাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইয়াসিনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন শহীদুল। পুলিশ ট্রাকটিকে আটক করেছে।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল হক বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। আইনী পক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ২৩. মে ২০২২ ০৭:৫৪:পিএম ৪ বছর আগে
মুখ থুবড়ে পড়েছে টাঙ্গাইল লৌহজং নদী উদ্ধার কার্যক্রম - Ekotar Kantho

মুখ থুবড়ে পড়েছে টাঙ্গাইল লৌহজং নদী উদ্ধার কার্যক্রম

একতার কণ্ঠঃ  মুখ থুবড়ে পড়েছে টাঙ্গাইল শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া লৌহজং নদীটির উদ্ধার ও দূষণমুক্ত কার্যক্রম। তৎকালীন জেলা প্রশাসক ২০১৬ সালে নদীর দুই পাশে অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান পরিচালনা করে আংশিক দখল মুক্ত করলেও পর্যাপ্ত বাজেট না থাকায় উদ্ধার অভিযান বন্ধ হয়ে যায়। দীর্ঘদিনেও কর্তৃপক্ষ আর এ ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না। ফলে হতাশায় টাঙ্গাইলবাসী। দ্রুত নদীটি দখল ও দূষণের কবল থেকে মুক্ত করার দাবি তাদের। এদিকে টাঙ্গাইল জেলা প্রশাসক দখল-দূষণের কথা স্বীকার করে আবারও কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন।

টাঙ্গাইল শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া লৌহজং নদীটি একসময়ে খরস্রোতা থাকলেও বর্তমানে অবৈধ দখলদারদের কবলে পরে নদীটি মৃত খালে পরিণত হয়েছে। একসময় টাঙ্গাইল শহরের পাশেই ছিল নৌবন্দর। দেশ-বিদেশে থেকে লঞ্চ, স্টিমার, জাহাজ ও বড় বড় নৌকা বাণিজ্যে আসত এ নৌবন্দরে। মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ ছিল এখানে। আর এখন এসব কিছুই যেন শুধুই রূপকথার গল্প। বিশ্বাস করতেও কষ্ট হয় একসময় এ নদী দিয়েই চলত এসব ভারী ভারী নৌযানগুলো।

দীর্ঘদিন ধরে নদীটি ড্রেজিং না করায় আর নদীর দু’পাশে অবৈধভাবে বাড়ি তৈরি করায় বর্তমানে এটি একটি মরা খালে পরিণত হয়েছে। অন্যদিকে বিভিন্ন মিল কারখানা, বাড়ি আর শহরের সব ময়লা আবর্জনা নদীতে গিয়ে দূষিত হচ্ছে পানি। বর্তমানে নদীর পানি আর ব্যবহার উপযোগী নেই। নদীর স্বাভাবিক গতি হারিয়ে সরু খালে পরিণত হয়েছে। এ ছাড়া অনেক জায়গায় পানিপ্রবাহ বন্ধ হয়ে আছে।

২০১৬ সালে তৎকালীন জেলা প্রশাসক নদীটি পুনঃখনন ও দূষণমুক্ত করতে কাজ শুরু করে। আংশিক অবৈধ দখলদার উচ্ছেদ করলেও পর্যাপ্ত বাজেট না থাকায় কাজটি বন্ধ হয়ে যায়। এরপর আর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। অতিদ্রুত নদীটি পুনঃখনন এবং অবৈধ দখলদারদের উচ্ছেদ না করা হলে মানচিত্র থেকে এই নদী হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় জনসাধারণ।

এদিকে টাঙ্গাইল পরিবেশ অধিদফতরের উপপরিচালক জমির উদ্দিন জানান, কারখানার বর্জ্যে নদী দূষণরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। ইতিমধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি দখল দূষণের কথা স্বীকার করে জানান, নদীরক্ষা করা আমাদের সবার দায়িত্ব। এ নদী রক্ষা করা না হলে টাঙ্গাইলবাসী ভয়াবহ সমস্যায় পড়বে। নদী উদ্ধার কার্যক্রমসহ বেশকিছু প্রকল্প দেওয়া আছে। অনুমোদনসাপেক্ষে বাজেট বরাদ্দ হলে আবারও কাজ শুরু করা হবে।

টাঙ্গাইল সদর উপজেলার জুগনী থেকে বুড়িগঙ্গা পর্যন্ত ৭৫ কিলোমিটার লৌহজং নদী প্রথম পর্যায়ে পৌর এলাকার ৩ কিলোমিটার এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনার কাজ শুরু করা হলেও পর্যাপ্ত বাজেট না থাকায় কাজটি দীর্ঘদিন ধরে মুখ থুবড়ে পড়ে আছে।

সর্বশেষ আপডেটঃ ২৩. মে ২০২২ ০৬:৪৩:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ - Ekotar Kantho

টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

একতার কণ্ঠ: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদারকে নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ইউনিয়নবাসী।

রোববার(২২ মে) দুপুরে সাগরদিঘী বাজারে সিকদার মার্কেটের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালন করেন তারা।

সভায় বক্তারা বলেন, সাগরদীঘি ইউনিয়নের হতদরিদ্রদের নিয়ে চল্লিশ দিনের কর্মসৃজন প্রকল্প নিয়ে গুটিকয়েক মেম্বার ও একটি কুচক্রী মহল সাগরদীঘির সফল চেয়ারম্যান হেকমত সিকদারের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রে মেতেছে। মহলটি একটি রাজনৈতিক পক্ষের ইন্ধনে চেয়ারম্যানের বিরুদ্ধে কতিপয় মানববন্ধনসহ নানা অপপ্রচারের মাধ্যমে জনগনের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। এ ধরনের অপপ্রচার বন্ধ না করা হলে ভবিষ্যৎ এ ইউনিয়নের মানুষ উপযুক্ত জবাব দিবে বলেও হুশিয়ারি প্রদান করেন বক্তারা। এসময় এই চক্র থেকে সাবধান থাকার জন্যও ইউনিয়নবাসীর প্রতি আহবান জানান তারা।

সাগরদীঘি ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক জিন্নত আলীর সভাপতিত্বে কর্মসূচীতে উপস্থিত ছিলেন, সাগরদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদার, ইউপি সদস্য মোজাম্মেল হোসেন, মো. লিয়াকত হোসেন, ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক কবীর হোসেন, শ্রমিকলীগের সভাপতি মো. টিটু মিয়া,ওয়ার্ড আ’লীগের সভাপতি সামসুল হক,যুগ্ম আহবায়ক আব্দুর রহমান মাস্টার,ছাত্রলীগ নেতা আলভিসহ আরও অনেকে।

সভাশেষে কুচক্রী মহলের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল করেন সহাস্রাধীক নারী-পুরুষ ।

 

সর্বশেষ আপডেটঃ ২৩. মে ২০২২ ০৫:৫৮:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে আইটি পার্ক স্থানান্তরের প্রতিবাদে ১৫ কিমি মানববন্ধন - Ekotar Kantho

টাঙ্গাইলে আইটি পার্ক স্থানান্তরের প্রতিবাদে ১৫ কিমি মানববন্ধন

একতার কণ্ঠ: টাঙ্গাইলের ঘাটাইলে সরকার নির্ধারিত ও প্রস্তাবিত ‘শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার’ মধুপুরে স্থানান্তরের প্রতিবাদে ১৫ কিমি এলাকাজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঘাটাইল শেখ কামাল আইটি পার্ক রক্ষা কমিটি।

রোববার (২২ মে) সকালে ঘাটাইল উপজেলার হামিদপুর থেকে দেওলাবাড়ি পর্যন্ত প্রায় ১৫ কিমি এলাকাজুড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে উপজেলার সর্বস্তরের জনগণ একযোগে অংশগ্রহণ করেন।

এসময় মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, ২০১৯ সালের ২৫ জুন ঘাটাইল উপজেলার গৌরিশ্বরে ১২ দশমিক ৭৭ একর জমিতে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের জন্য জমির লিজ হিসেবে এক লাখ টাকা নির্ধারণ করে ভূমি মন্ত্রণালয়। পরে ওই বছরের ২৯ ডিসেম্বর জমির নির্ধারিত প্রতীকী মূল্য পরিশোধ করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ১৪ ফেব্রুয়ারি সরকারের পক্ষে জেলা প্রশাসক ওই জমিটি হস্তান্তর করেন। লিজ দলিল সম্পাদন প্রক্রিয়ায় গ্রহীতা হাইটেক পার্ক কর্তৃপক্ষের প্রতিনিধি উপস্থিত থেকে দলিলে স্বাক্ষর করেন।

বক্তারা বলেন, এই উন্নয়নমূলক প্রতিষ্ঠানটি মুজিববর্ষে তাদের জন্য প্রধানমন্ত্রীর একটি উপহার। জেলা প্রশাসন যাচাই-বাছাই করে প্রতিষ্ঠানের জন্য ঘাটাইলের এই স্থানটি নির্ধারণ করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরাবর পাঠানো হয়।

‘পরবর্তীতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে তারা জানায় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের হস্তক্ষেপে আইটি সেন্টারটি ঘাটাইল থেকে মধুপুরে স্থানান্তর করা হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক।’

পুনরায় ঘাটাইলেই আইটি সেন্টারটি বাস্তবায়নের দাবি জানান বক্তারা। অতি দ্রুত পুনরায় আইটি সেন্টারটি ঘাটাইলে স্থানান্তর করা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

 

সর্বশেষ আপডেটঃ ২৩. মে ২০২২ ০৩:২১:এএম ৪ বছর আগে
‘ভাদাইমাখ্যাত’ কৌতুক অভিনেতা আহসান আলী আর নেই - Ekotar Kantho

‘ভাদাইমাখ্যাত’ কৌতুক অভিনেতা আহসান আলী আর নেই

একতার কন্ঠঃ টাঙ্গাইলের কৌতুক অভিনেতা ‘ভাদাইমাখ্যাত’ আহসান আলী (৫০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

রোববার (২২ মে) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।আহসান আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন।

মারা যাওয়ার সময় আহসান আলী দুই স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের দাইন্যা রামপাল গ্রামের বাসিন্দা ছিলেন।

কৌতুক এ অভিনেতার শ্যালক জজ আলী জানান, ‘দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্ত ছিলেন আহসান আলী। এছাড়া তার লিভারেও পানি জমা ছিল। রোববার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে শহরের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে থেকে পরে আহসান আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান আহসান আলী।

ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন জানান, লাশ হাসপাতালে আছে। বাড়িতে আনার প্রক্রিয়া চলছে।

মরহুমের পারিবার সূত্র জানা গেছে, আহসান আলী এক সময়ে কৃষি কাজ করে সংসার চালাতেন। প্রায় দুই বছর আগে তিনি কৌতুক অভিনয় শুরু করেন। ২০ বছর আগে ক্যাসেটের মাধ্যমে তিনি ‘ভাদাইমা’ হিসেবে পরিচিতি লাভ করেন।’

সর্বশেষ আপডেটঃ ২২. মে ২০২২ ১০:৩৯:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে দুই দিন ব্যাপি বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন - Ekotar Kantho

টাঙ্গাইলে দুই দিন ব্যাপি বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন

একতার কণ্ঠ: স্মার্টফোনে আসক্তি: পড়ালেখায় ক্ষতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে দুই দিন ব্যাপি বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে।

৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে শনিবার(২১ মে ) সকালে শহরের জেলা সদরে অবস্থিত কালেক্টর উচ্চ বিদ্যালয়ে মাঠে দুই দিন ব্যাপি এই মেলার উদ্বোধন করেন ,টাঙ্গাইলের জেলা প্রশাসক ডক্টর আতাউল গনি।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরিফুল ইসলাম এর সভাপতিত্বে, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হাসেম, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম প্রমুখ।
প্রকাশ, মেলায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করেন।

সর্বশেষ আপডেটঃ ২১. মে ২০২২ ০৯:১৭:পিএম ৪ বছর আগে
সাগরদিঘী ইউপি চেয়ারম্যান হেকমত সিকদারেরর বিরুদ্ধে মানববন্ধন - Ekotar Kantho

সাগরদিঘী ইউপি চেয়ারম্যান হেকমত সিকদারেরর বিরুদ্ধে মানববন্ধন

  • একতার কণ্ঠ: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেকমত সিকদারের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ-দুর্নীতির অভিযোগ এনে শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে ঘাটাইল উপজেলার সাগরদিঘী বাজার এলাকায় ঘণ্টা ব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- সাগরদিঘী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সামছ উদ্দিন, রিয়াজ উদ্দিন, হাবিবুল্লাহ বাহার, ইউপি সদস্য ওয়াজেদ সিকদার, মো. ফরহাদ আলী, গ্রাম পুলিশ লাল মিয়াসহ অন্যরা।

এ সময় বক্তারা জানান, ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের অর্থ আত্মসাৎ, সরকারি খাসজমি দখল করে সুবিধাভোগ, ভর্তুকি দিয়ে রেশনের কার্ড করে দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন।

এ সময় সাগরদিঘী ইউনিয়নের প্রায় সহস্রাধিক বিক্ষোভকারী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহণ করেন।

সর্বশেষ আপডেটঃ ২১. মে ২০২২ ০৭:৪১:পিএম ৪ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।