মোঃ আরমান কবীর সৈকত (সম্পাদক)

ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - Ekotar Kantho

ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

একতার কণ্ঠঃ: টাঙ্গাইলে মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৭ এপ্রিল) শহরের ভিক্টোরিয়া রোডের টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।দোয়া ও ইফতার মাহফিলের পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে মহাসচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মওলানা ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব।

আরো উপস্থিত ছিলেন,মওলানা ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্ঠা হারুন-অর-রশিদ, সহ-সভাপতি এডভোকেট নিহার সরকার, কবি মাহমুদ কামালসহ মওলানা ভাসানী ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরে ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দসহ দেশের বরেন্য ব্যক্তিবর্গের সুস্বাস্থ্য কামনা ও ডা. জাফরুল্লাহ চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

এসময় জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ১৮. এপ্রিল ২০২৩ ০২:৩৩:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ৩টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - Ekotar Kantho

টাঙ্গাইলে ৩টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

একতার কণ্ঠঃ টাঙ্গাইল সদর, বাসাইল ও ধনবাড়ী উপজেলার ৩টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৭ এপ্রিল) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত এসব মডেল মসজিদের উদ্বোধন করেন তিনি।

টাঙ্গাইল অংশে জেলা সদর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ সরোয়ার আলম, টাঙ্গাইল পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ১৮. এপ্রিল ২০২৩ ০১:২৪:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড - Ekotar Kantho

টাঙ্গাইলে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুরে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার অলোয়া ইউনিয়নের অলোয়া মিঞা বাড়ি মোড় এলাকায় মাংস বিক্রি করার সময় ওই ব্যবসায়ীকে কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার।

এরআগে ১শ ৫০ কেজি ওজনের মরা গরু কেটে বিক্রি করছিল ওই মাংস ব্যবসায়ী।

দণ্ডপ্রাপ্ত মাংস ব্যবসায়ী হাসমত (৪৪) উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের হামিদ মন্ডলের ছেলে ।

জানা গেছে, মাংস ব্যবসায়ী হাসমত দীর্ঘদিন যাবদ অসুস্থ্য মরা গরু সংগ্রহ পূর্বক জবাই করে বিভিন্নস্থানে বিক্রি করে আসছিলেন। শনিবার রাতে অলোয়ার মিঞা বাড়ি মোড় এলাকায় বাজার দরের চেয়ে কম দামে গরুর মাংস বিক্রি করায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে মরা গরু বিক্রির বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়। খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে মাংস ব্যবসায়ীকে হাতে- নাতে আটক করে। এসময় মাংস ব্যবসায়ী হাসমত মরা গরুর বিক্রির কথা স্বীকার করে।

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলাল হোসেন জানান, মরা গরুর মাংস বিক্রির খবর পেয়ে ভেটেনারী সার্জনসহ ঘটনাস্থলে গিয়ে মাংস ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ওই মাংস ব্যবসায়ী মরা গরু বিক্রির কথা স্বীকার করায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

তিনি আরো জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ আপডেটঃ ১৭. এপ্রিল ২০২৩ ০৩:৪১:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে ভাগ্নের ছুরিকাঘাতে মামা নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে ভাগ্নের ছুরিকাঘাতে মামা নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুরে ভাগ্নের ছুরিকাঘাতে মামা আব্দুল জলিল (৪২) খুন হয়েছেন। কেরাম খেলা নিয়ে পুরনো দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।

ঘটনাটি ঘটেছে শনিবার (১৫ এপ্রিল) ইফতারের আগমুহুর্তে মধুপুর উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের হরিণধরা বাজারে।

স্থানীয় বাসিন্দারা জানান, শোলাকুড়ি ইউনিয়নের গিলগাইছা বাজারে কেরাম খেলার সময় শিহাব উদ্দিন ও নোমান মিয়ার সাথে তাদের মামা আব্দুল জলিলের বিরোধ বাধে। এই ঘটনার জের ধরে হাতাহাতি থেকে মারামারিতে পরিণত হয়। এ সময় ভাগ্নে পক্ষের লোক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনও ছিলেন। বিষয়টি আপোস মীমাংসার জন্য আলোচনা চলমান।

তারা আরো জানায়,শনিবার ইফতারের পূর্বমুহুর্তে আব্দুল জলিল হরিণধরা বাজারে মোটরসাইকেলে পেট্রল তুলছিলেন। এ সময় তার দুই ভাগ্নে শিহাব ও নোমান অতর্কিতভাবে আব্দুল জলিলের উপর হামলা চালায়। তাদের ছুরিকাঘাতে আব্দুল জলিল তাৎক্ষণাত মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন জানান, আব্দুল জলিল খুন হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৭. এপ্রিল ২০২৩ ০২:০২:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে মহিলা ভাইস-চেয়ারম্যানের ঈদ সামগ্রী বিতরণ - Ekotar Kantho

টাঙ্গাইলে মহিলা ভাইস-চেয়ারম্যানের ঈদ সামগ্রী বিতরণ

একতার কণ্ঠঃ টাঙ্গাইল সদর উপজেলার ১২টি ইউনিয়নে তৃণমূলের আওয়ামী লীগের নেতা-কর্মী, ইউপি সদস্য ও দরিদ্রদের মাঝে মহিলা ভাইস-চেয়ারম্যান শামিমা আক্তারের নিজস্ব অর্থায়নে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

এরই অংশ হিসেবে রবিবার ( ১৬ এপ্রিল) সকালে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন পরিষদে তৃণমূল নেতা-কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন তিনি। পরে দুপুরে একই ইউনিয়নের গোসাইজোয়াইর বাজারে ৫ শতাধিক দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।

নেতাকর্মীদের ঈদ উপহারের মধ্যে ছিলো পুরুষদের জন্য পাঞ্জাবি ও মহিলাদের জন্য শাড়ী।

দরিদ্রদের জন্য ঈদ সামগ্রীর মধ্যে ছিলো ৫ কেজি চাউল, ১কেজি ডাল, ১ কেজি চিনি, এক প্যাকেট সেমাই ও ১ কেজি মুড়ি।

জানা গেছে, তৃণমূল নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশে সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ইউনিয়নের সকল ইউপি সদস্যদের মাঝে পাঞ্জাবি ও শাড়ি উপহার দিচ্ছেন তিনি ।

এ ছাড়া প্রতিটি ইউনিয়নে ৫ শতাধিক দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে আসছে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার।
ইতোমধ্যে সদর উপজেলার হুগড়া, ঘারিন্দা, গালা , দাইন্যা ও বাঘিল ইউনিয়নের নেতাকর্মীদের জন্য পাঞ্জাবি ও শাড়ি এবং দরিদ্রদের জন্য ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

গোসাইজোয়াইর বাজারে কথা হয় ঈদ সামগ্রী উপহার পাওয়া রহিমা বেগম, করিমন বেওয়া, ফজল আলীসহ বেশ কয়েক জনের সাথে। তারা জানায়, প্রতি বছর মহিলা ভাইস চেয়ারম্যান তাদের জন্য উপহার হিসেবে ঈদ সামগ্রী দিয়ে থাকেন। এ বছর এই ঈদ সামগ্রী পেয়ে তারা খুব খুশি।

এ প্রসঙ্গে সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় টাঙ্গাইল সদর উপজেলার আওয়ামী লীগের তৃনমূল নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এছাড়া সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে আমি তৃণমূল কর্মীদের মাঝে যাচ্ছি। কারণ তৃণমূলের কর্মীরাই আওয়ামীলীগের প্রাণ। প্রধানমন্ত্রী আমাদের বলার মতো দেশব্যাপী উন্নয়নমুলক কাজ করেছেন। এখন আমাদের কাজ হচ্ছে এই উন্নয়নের চিত্র সাধারণ মানুষের মাঝে তুলে ধরা। এই কাজটাই তৃণমূলের কর্মীদের, তাই আমি ঈদকে সামনে রেখে তৃণমূলের কর্মীদের দ্বারে-দ্বারে যাচ্ছি।

তিনি আরো জানান, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে নৌকাকে জয়যুক্ত করতে হলে সকল ধরনের ভেদাভেদ ভুলে আওয়ামী লীগকে একযোগে কাজ করতে হবে।

সর্বশেষ আপডেটঃ ১৬. এপ্রিল ২০২৩ ০৯:৩২:পিএম ৩ বছর আগে
টাঙ্গাইলে নারী উদ্যোক্তাদের উই হাটবাজার মেলা - Ekotar Kantho

টাঙ্গাইলে নারী উদ্যোক্তাদের উই হাটবাজার মেলা

একতার কণ্ঠঃ ঈদ উপলক্ষে টাঙ্গাইলে নারী উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী উই হাটবাজার মেলা বসেছিলো।

শনিবার (১৫ এপ্রিল) টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স (উই) ট্রাস্টের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত একটানা চলে এ মেলা।

মেলায় ১৩টি স্টল বসেছিলো। যেখানে টাঙ্গাইলের সফল নারী উদ্যোক্তাদের পণ্য সরাসরি পরখ করে কেনার সুযোগ মিলে ক্রেতাদের।

এখানে নারী উদ্যোক্তাদের হাতে তৈরি নানা ধরনের পণ্যে সাজানো হয়েছিল একেকটি স্টলে। কোনোটিতে দেশীয় তৈরি পোষাক, দেশীয় অলংকার, দেশীয় হস্তশিল্প, কোনো স্টলে বাহারি সাজসজ্জার উপকরণ। হাতে বানানো শীতল পাটির ব্যাগসহ বিভিন্ন পণ্য এ মেলায় উঠেছিলো।

মেলায় আসা তানজিন তালুকদার জানান, উই হাটবাজারে ঘুরে ভীষণ ভালো লাগলো। দেশি পণ্যের একসাথে সব সমাহার দেখে মন ভরে উঠে। সেই সাথে দামটাও আমার কাছে কম মনে হয়েছে মার্কেটের তুলনায়। সব ধরণের দেশি পণ্যই মোটামোটি ছিলো হাটবাজারের স্টলগুলোতে।

আয়োজকরা জানান, উই’র এ ধরনের উদ্যোগে স্থানীয় পর্যায়ে নারী উদ্যোক্তারা আরও উদ্বুদ্ধ হবে। দেশীয় পণ্য উৎপাদন ও প্রসারে ভূমিকা রাখবে। ছোট ছোট পরিসরে এমন মেলা স্থানীয় উদ্যোক্তাদের সম্ভাবনার খাত তৈরি করবে। নারীদের স্বাবলম্বী করে তোলা, কর্মসংস্থান তৈরি করা, দেশীয় পণ্যের প্রসার এবং তৃণমূল পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যেই উই হাটবাজার মেলার আয়োজন।

তারা আরও জানান, ঢাকাসহ দেশের ৬৪ জেলায় উই হাটবাজার মেলা শনিবার থেকে শুরু হয়েছে। তারই অংশ হিসেবে টাঙ্গাইলের নারী উদ্যোক্তাদের নিয়ে এ মেলার আয়োজন করা হয়। আশা করি, বিভিন্ন উৎসবে এ রকম আয়োজন করা হবে।

সর্বশেষ আপডেটঃ ১৬. এপ্রিল ২০২৩ ০৩:৫৮:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে দুটি বিদেশি পিস্তলসহ প্রবাসী গ্রেপ্তার - Ekotar Kantho

টাঙ্গাইলে দুটি বিদেশি পিস্তলসহ প্রবাসী গ্রেপ্তার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মির্জাপুরে দুটি বিদেশি পিস্তল ও বিপুল সংখ্যক দেশীয় অস্ত্রসহ আরজু মিয়া (৫০) নামে সৌদি প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর থানা পুলিশ উপজেলার মহেড়া ইউনিয়নের স্বল্প মহেড়া গ্রামে অভিযান চালিয়ে বিপুল সংখ্যাক দেশি বিদেশি অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে।

আরজু মিয়া স্বল্প মহেড়া গ্রামের মজিবর রহমানের ছেলে। সে সৌদি প্রবাসী।

পুলিশ সূত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৪ এপ্রিল) রাতে মির্জাপুর থানা পুলিশ উপজেলার স্বল্প মহেড়া গ্রামে আরজু মিয়ার বাড়িতে অভিযান চালায়। আরজু মিয়ার বসত ঘরে তল্লাসী চালিয়ে ইতালির তৈরি দুটি পিস্তল, তিনটি ম্যাগজিন, চার রাউন্ড তাজা গুলি, একটি রাম দা, কয়েকটি চাকু, কয়েকটি ছুরি, দুটি চাপাতি, তিনটি টর্চ লাইট, এন্টি কাটার, দুটি প্লাস, কয়েকটি স্কুড্রাইভার, মোবাইল ফোন, স্টিল টেপসহ বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করে। এসময় আরজু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

খবর পেয়ে মির্জাপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার এস এম মনসুর মুসা, মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম, ঘটনাস্থল পরিদর্শন করেন।

মির্জাপুর থানার মিডিয়া কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, আরজু মিয়ার বিরুদ্ধে মির্জাপুর থানায় অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। তাকে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে শনিবার (১৫ এপ্রিল) দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে ।

মির্জাপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার এস এম মনসুর মুসা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার (১৪ এপ্রিল) রাতে আরজু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তলসহ বিপুল সংখ্যক দেশে তৈরি ধারালো অস্ত্র উদ্ধার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে তাকে শনিবার (১৫ এপ্রিল) সকালে আদালতে পাঠানো হয়েছে।

প্রকাশ, আরজু মিয়া চাকরি নিয়ে গত তিন বছর আগে সৌদি পারি জমান। গত (৭ ফেব্রুয়ারি) ছুটিতে দেশে আসেন। এর আগে তিনি দক্ষিন কোরিয়ায় ১০ বছর চাকরি করেন।

সর্বশেষ আপডেটঃ ১৬. এপ্রিল ২০২৩ ০২:০৫:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন - Ekotar Kantho

টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান ও উন্নত মানের খাবার বিতরণের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ১৪৩০ উদযাপন করা হয়েছে ।

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়।

সেখান থেকে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। মঙ্গল শোভাযাত্রাটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।

আলোচনা সভায় শুভেচ্ছা বিনিময় করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারিসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেষে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে টাঙ্গাইলের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দল বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে।

সর্বশেষ আপডেটঃ ১৫. এপ্রিল ২০২৩ ০৩:০৪:এএম ৩ বছর আগে
টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন - Ekotar Kantho

টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান ও উন্নত মানের খাবার বিতরণের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ১৪৩০ উদযাপন করা হয়েছে ।

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়।

সেখান থেকে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। মঙ্গল শোভাযাত্রাটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।

আলোচনা সভায় শুভেচ্ছা বিনিময় করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারিসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেষে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে টাঙ্গাইলের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দল বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে।

সর্বশেষ আপডেটঃ ১৫. এপ্রিল ২০২৩ ০৩:২১:এএম ৩ বছর আগে
করটিয়ায় হামিদুল হক স্মৃতি সংসদের ইফতার ও দোয়া মাহফিল - Ekotar Kantho

করটিয়ায় হামিদুল হক স্মৃতি সংসদের ইফতার ও দোয়া মাহফিল

একতার কণ্ঠঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ায় জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম হামিদুল হক তালুকদার স্মৃতি সংসদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) করটিয়া সা’দত বাজার সংলগ্ন খান প্লাজায় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলের পূর্বে আয়োজিত আলোচনা সভায় অধ্যাপক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এস এম মেজবাহ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, বিএনপি নেতা মমিনুল হক খান নিক্সন, যুবদল নেতা সেলিমউজ্জামান বাবুল, বিএনপি নেতা আমিনুল হক, থানা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার খালেদ সাইফুজ্জান জুরান, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রেজাউল খান বাবু, করটিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মীর তানভীর হাসান তুষার, সদস্য সচিব টিপু তালুকদার প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা প্রয়াত বিএনপি নেতা হামিদুল হক তালুকদারের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের আলোচনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। মোনাজাতে মরহুমের জন্য দোয়া প্রার্থনা করেন হাফেজ মো. মাসুদুর রহমান।

এসময় করটিয়া ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ১৫. এপ্রিল ২০২৩ ০৩:০২:এএম ৩ বছর আগে
টাঙ্গাই‌লে পিকআপ-প্রাই‌ভেটকার সংঘ‌র্ষে নিহত ১ - Ekotar Kantho

টাঙ্গাই‌লে পিকআপ-প্রাই‌ভেটকার সংঘ‌র্ষে নিহত ১

একতার কণ্ঠঃ টাঙ্গাই‌লের কা‌লিহাতী‌তে প্রাইভেটকার-পিকআপভ‌্যা‌নের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে একজন নিহত হ‌য়ে‌ছেন। এতে শিশুসহ তিনজন আহত হ‌য়ে‌ছেন। আহত‌দের ম‌ধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরের দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের সরাতৈল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থে‌কে ছেড়ে আসা একটি প্রাই‌ভেটকার‌ উত্তরব‌ঙ্গের দি‌কে যা‌চ্ছিল। এ সময় প্রাই‌ভেটকারটি মহাসড়‌কের সরা‌তৈল এলাকায় পৌঁছা‌লে বিপরীত দিক থে‌কে আসা এক‌টি পিকআপ ভ‌্যা‌নের সঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাই‌ভে‌টকা‌রে এক যাত্রীর মৃত‌্যু হ‌য়। এ ঘটনায় শিশুসহ তিনজন আহত হ‌য়। পরে পুলিশ আহত‌দের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে ভর্তি করে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপ‌রিদর্শক (এসআই ) ম‌শিউর রহমান জানান, আহতদের ম‌ধ্যে একজ‌নের অবস্থা আশঙ্কাজনক। নিহ‌তের প‌রিচয় শনা‌ক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শে‌ষে মর‌দেহ প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।

সর্বশেষ আপডেটঃ ১৪. এপ্রিল ২০২৩ ১১:৫০:পিএম ৩ বছর আগে
আব্দুস সবুর খান বীরবিক্রমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত - Ekotar Kantho

আব্দুস সবুর খান বীরবিক্রমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে বিশিষ্ট শ্রমিক নেতা মরহুম আব্দুস সবুর খান বীরবিক্রমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) বিকেলে দিবসটি পালন উপলক্ষে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া মাজার প্রাঙ্গণে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন- বিশিষ্ট রাজনীতিবিদ মুরাদ সিদ্দিকী, মুক্তিযোদ্ধা কমান্ডার টাঙ্গাইল জেলা ইউনিটের সাবেক কমান্ডার ফজলুল হক বীরপ্রতীক প্রমুখ।

সভা পরিচালনা করেন শ্রমিক নেতা উদয় লাল গৌড়।

এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শ্রমিক সংগঠণ, সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও মরহুমের পরিবারবর্গের সদস্যরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন ঢেলী করটিয়া জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হাসেম।

সর্বশেষ আপডেটঃ ১৩. এপ্রিল ২০২৩ ০৪:০৭:এএম ৩ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।