/ হোম / দুর্ঘটনা
টাংগাইলে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু - Ekotar Kantho

টাংগাইলে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় বাদল মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (১৫ মে) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের উপজেলার বানিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বাদল মিয়া বানিয়াবাড়ি গ্রামের নওজেশ মিয়ার ছেলে।

ঘাটাইল থানার এসআই সাজ্জাদ হোসেন জানান, ভোরে ফজর নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে রাস্তার পাশ ধরে হাঁটছিলেন বাদল।এ সময় একটি দ্রুতগামী পিকআপভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যায়।

সর্বশেষ আপডেটঃ ১৫. মে ২০২২ ০৭:০৭:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় ঝরলো অটোরিকশা যাত্রীর প্রাণ - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় ঝরলো অটোরিকশা যাত্রীর প্রাণ

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের গোপালপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের সাথে অটোরিকশাতে থাকা খালেক (৫০) নামের এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশার চালকসহ গুরুত্বর আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (১৪ মে) সন্ধ্যায় উপজেলার হেমনগর রেল স্টেশনের কাছে ভোলারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি উপজেলা লুটুরচর গ্রামে। তিনি কোহিনুর কেমিক্যাল কোম্পানিতে চাকরি করতেন।

আহত দুজনকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার দিকে ব্যাটারিচালিত অটোরিকশাটি রেলক্রসিং পাড় হওয়ার সময় বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন থেকে ছেড়ে আসা সরিষাবাড়িগ্রামী লোকাল ট্রেনের সাথে ধাক্কা লাগে। এ সময় গুরুত্ব আহত অবস্থায় আব্দুল খালেককে হেমনগর হক ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে চিকিৎসার জন্য গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে গোপালপুর থানার (ওসি) মোশারফ হোসেনে জানান, উপজেলার হেমনগরের ভোলারপাড়া রেলক্রসিং এ অটোরিকশা পাড় হওয়ার সময় বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে ছেড়ে আসা সরিষাবাড়িগ্রমী ট্রেনের সাথে ধাক্কা লাগলে অটোরিকশার এক যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।

সর্বশেষ আপডেটঃ ১৫. মে ২০২২ ০৯:২১:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে দুই বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ২৫ - Ekotar Kantho

টাঙ্গাইলে দুই বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ২৫

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মধুপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শামীম (৪৫) নামে এক বাসচালক নিহত হয়েছে।

শনিবার (১৪ মে) সকাল ৮ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর উপজেলার গাংগাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুই বাসের অন্ততপক্ষে ২৫ জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ -ফায়ারসার্ভিস কর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর থানার উপ পরিদর্শক মামুনুর রশিদ।

তিনি বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা প্রান্তিক পরিবহন ও টাঙ্গাইলের দিক থেকে ছেড়ে আসা মাহি পরিবহন গাংগাইর এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুটি বাসই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এসময় দুই বাসের চালকসহ অনেক যাত্রী গুরুতর আহত হয়। পরে পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহত ২৫ জনকে উদ্ধার করে মধুপুর, টাঙ্গাইল ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করে। এদের মধ্যে থেকে প্রান্তিক পরিবহনের চালক শামীম টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহত শামীমের বাড়ি টাঙ্গাইল সদরে বলে জানান তিনি।

সর্বশেষ আপডেটঃ ১৫. মে ২০২২ ০৯:০২:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ - Ekotar Kantho

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মো. জাহিদুল ইসলাম (৩০) নামে এক ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মে) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই মো. লিটন বিষয়টি নিশ্চিত করেছেন।

জাহিদুল ইসলামের বাড়ি টাঙ্গাইল পৌরসভার ভাল্লুককান্দি এলাকায়। তার বাবার নাম মো. সিরাজুল ইসলাম।

জাহিদুল ইসলামের খালাতো ভাই হাবিবুর রহমান জানান, জাহিদুল এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত ফোর লেনের কাজ দেখাশোনা করতেন। সকালে বগুড়া থেকে টাঙ্গাইলের দিকে মোটরসাইকেলে করে আসার সময় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার এসআই লিটন জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকলটি উদ্ধার করা হয়েছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মোটরসাইকেলে তিনি একাই ছিলেন। তবে কোন গাড়ির সাথে দুর্ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি।

সর্বশেষ আপডেটঃ ১২. মে ২০২২ ০৫:১৭:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে মাটি চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে মাটি চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইল শহরের আশেকপুর এলাকায় বহুতল ভবণ নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ করার সময় মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১০ মে) দুপুরে আশেকপুর এলাকার মো. নজরুলের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন, বাসাইল উপজেলার কাশিল গ্রামের ঝটু পালের ছেলে আনন্দ পাল (৫৫) ও আন্নাত পালের ছেলে নিধন পাল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পাঁচজন শ্রমিক নজরুলের বাড়ির নির্মাণাধীন নতুন ভবনের পিলার নির্মাণের জন্য মাটি খুঁড়ছিলেন। এদের মধ্যে আনন্দ এবং নিধন মাটি খুড়তে খুড়তে অনেক গভীরে চলে যান। এক পর্যায়ে নরম মাটি তাদের ওপর ভেঙে পড়ে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ভেকু দিয়ে মাটি সরিয়ে ওই দুই শ্রমিকের লাশ উদ্ধার করে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ করার সময় মাটি চাপা পরে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।। লাশ দুইটি উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

টাঙ্গাইল সদর থানার পুলিশ পরিদর্শক শামীম জানান, আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ আপডেটঃ ১০. মে ২০২২ ০৯:০১:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে মোটরসাইকেল সংঘর্ষে ২ কিশোরের মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে মোটরসাইকেল সংঘর্ষে ২ কিশোরের মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে মোটরসাইকেল সংঘর্ষে ২ কিশোরের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত ১ কিশোরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেকে) প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ মে) বিকালে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের কুইচামারা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা- উপজেলার যদুরনাথপুর ইউনিয়নের শ্রীহরিপুর পাতলাচড়ার গ্রামের আব্দুর রহিমের ছেলে আল-আমিন (১৫), অপরজন আছর আলীর ছেলে রিপন (১৫)। আহত কিশোর একই গ্রামের হবিবুর রহমান হবির ছেলে আমিনুর ইসলাম (১৩)।

প্রতক্ষ্যদর্শীরা জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় কুইচামারা ব্রিজের কাছে এসে তাদের নিজেদের মধ্যেই দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। পরে গতি নিয়ন্ত্রণ না করতে পেরে ব্রিজের সতর্কতা খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনা স্থলেই মারা যায় চালক রিপন মিয়া। অপর দুইজনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে আল-আমিনও মারা যায়। আমিনুর ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রেরণ কর্তব্যরত চিকিৎসক।

আল-আমিনের বন্ধু কবির হোসেন জানান, ওরা তিনজন মিলে মোটরসাইকেল ভাড়া করে আরেক বন্ধুর বাড়িতে গিয়েছিল। বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) চান মিয়া বলেন, ঈদে বন্ধুরা মিলে মোটরসাইকেল নিয়ে বেড়াতে গিয়ে তাদের দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। নিহতদের পরিবার লাশ নিয়ে গেছে।

সর্বশেষ আপডেটঃ ০৪. মে ২০২২ ০১:৪৬:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু - Ekotar Kantho

টাঙ্গাইলে বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে গোসল করার সময় বজ্রপাতে তিন কিশোর নিহত হয়েছে। এতে আহত হয়েছে নদীর পাড়ে থাকা আরও দুজন। মঙ্গলবার (৩ মে) সকালে উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া এলাকায় নদীর পাড়ে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মালেক ভুইয়া।

নিহতরা হলো- উপজেলার হাতিয়া এলাকার রবিউলের ছেলে আরিফ (১৫) ও আব্দুর রাজ্জাকের ছেলে রফিক (১৪) এবং দশকিয়া পূর্ব পাড়া গ্রামের জুলহাসের ছেলে ফয়সাল (১৬)।

দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মালেক ভুইয়া জানান, ঈদের নামাজ পড়ার আগে সকালে তারা নদীতে গোসল করতে গিয়েছিল। এ সময় সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলে একজন মারা যায়। এ সময় আরও চারজন আহত হয়। আহত রফিক ও ফয়সালকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যায়। নিহতদের মরদেহ বাড়িতে আনা হয়েছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, যে দুইজন আহত হয়েছিল, তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০৩. মে ২০২২ ০৯:৪৮:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে পিকআপ চাপায় শিশু নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে পিকআপ চাপায় শিশু নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতীতে রাস্তা পার হতে গিয়ে মায়ের কোলে যাওয়ার সময় পিকআপের চাপায় তোয়া মনি (৫) নামে এক শিশু নিহতহ হয়েছে।

রবিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার পুংলী-বালিয়াটা আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

তোয়া মনি উপজেলার সহেদেবপুর ইউনিয়নের বানিয়াফৈর গ্রামের খালপাড় এলাকার শহিদুল ইসলাম মেয়ে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রাস্তার পাশেই শিশুটির বাড়ি। শিশুটি মা রাস্তার ওপারে কাজ করছিল। পথিমধ্যে শিশুটি দৌঁড়ে রাস্তার উপর দিয়ে তার মায়ের কোলে যাচ্ছিল।

এসময় শিশুটি যখন তার মায়ের কাছে পৌঁছবে তখনি হঠাৎ বেপরোয়া দ্রুত গতির একটি পিকআপের নিচে চাপায় পড়ে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

এ বিষয়টি কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার আলী নিশ্চিত করে জানান, নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ২৫. এপ্রিল ২০২২ ০২:০০:এএম ৪ বছর আগে
টাঙ্গাই‌লে চলন্ত সি‌লিং ফ্যান প‌ড়ে দুই ভাইয়ের মৃত্যু, মা আহত - Ekotar Kantho

টাঙ্গাই‌লে চলন্ত সি‌লিং ফ্যান প‌ড়ে দুই ভাইয়ের মৃত্যু, মা আহত

একতার কণ্ঠঃ টাঙ্গাই‌লের ভুঞাপু‌রে চলন্ত সি‌লিং ফ্যান প‌ড়ে দুই ভাই নিহত হয়েছে। এ সময় আহত হ‌য়ে‌ছেন তা‌দের মা। রোববার (২৪ এ‌প্রিল) দুপু‌রে উপ‌জেলার পুনর্বাসন এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হলো- সা‌জিম (০৬) ও তার ভাই সা‌নি (৪ মাস)। তারা উপ‌জেলার নিকরাইল ইউ‌নিয়‌নের ১ নং পুনর্বাসন এলাকার ভ্যানচালক ইউসুফের ছে‌লে। ওই শিশুর মা‌ সাহিদা বেগমকে উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফ‌রিদুল ইসলাম ব‌লেন, দুই শিশু নিহত হওয়ার খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে যা‌চ্ছে। কীভা‌বে ঘটনা ঘ‌টেছে সেটা জানা যায়‌নি।

সর্বশেষ আপডেটঃ ২৪. এপ্রিল ২০২২ ১০:০৩:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ট্রাকচাপায় রেজাউল (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ২ মোটরসাইকেল আরোহী। আহতদের উদ্ধার টাঙ্গাইল জেনালে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রোববার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কালিহাতী উপজেলার ঢাকা-টাঙ্গাইল-মহসড়কের পৌলী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী টাঙ্গাইলে ভূঞাপুর উপজেলার গানসাড়া ইউনিয়নের মেঘার পটল গ্রামের আবুল হোসেনের ছেলে।

আহতরা হলেন: একই উপজেলার চন্ডীপুর গ্রামের বাছেদ তালুকদারের ছেলে শামীম (২৭) ও পুংলীপাড়ার খালেকের ছেলে নাজমুল (২৬)।

জানা যায়, সকালে ভূঞাপুর উপজেলার গাবসাড়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান শাহ্ আলম আকন্দ শাপলার শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে একটি মোটরসাইকেল বহর নিজ এলাকায় ফিরছিলেন। ঢাকা-টাঙ্গাইল-মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলী আলিফ স্টীল মিলস্ এলাকায় পৌঁছলে মহাসড়কের পূর্ব পাশ থেকে একটি ট্রামট্রাক ট্রার্নিং নিয়ে পশ্চিম পাশে যাওয়ার সময় বহরটির উপর দিয়ে তুলে দেয়। এসময় ঘটনাস্থলেই রেজাউল নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। অপর দুই মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এসময় ট্রাকটি পালিয়ে যায়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান বলেন, ভূঞাপুর এক ইউনিয়ন চেয়ারম্যানের শপথ গ্রহণ শেষে একটি মোটরসাইকেল বহর ভূঞাপুর ফেরার পথে মহাসড়কের পৌলী স্টীল মিলের সামনে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই রেজাউল নামের এক যুবকের মৃত্যু হয়। আহত দুজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি। লাশটি উদ্ধার ফাঁড়িতে আনা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৮. এপ্রিল ২০২২ ০৯:০৪:পিএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো বীর মুক্তিযোদ্ধার - Ekotar Kantho

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো বীর মুক্তিযোদ্ধার

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে কলা বোঝাই একটি ট্রাকের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহমান (৭০) নিহত হয়েছেন। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের বেইলা হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন বেইলা-সাগরদিঘী আঞ্চলিক সড়কে ওই দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুনঃ টাঙ্গাইলে ‘প্রেমিকের হাতে’ প্রবাসীর স্ত্রী খুনের অভিযোগ

নিহত বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহমান উপজেলার বেইলা গ্রামের বাসিন্দা। তিনি আকন্দের বাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি ২০০৮ সালে শিক্ষকতা থেকে অবসরে যান ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহমান বাড়ি থেকে অটোভ্যান যোগে বেইলা আঞ্চলিক সড়ক দিয়ে সাগরদিঘী বাজারে যাচ্ছিলেন। কিছু দূর গেলে বেইলা হাফেজিয়া মাদ্রাসার সামনে থেকে আসা একটি কলাবাহী ট্রাক তার অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে অটোভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুরুজ্জামান মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহমানকে উদ্ধার করে সাগরদিঘী বাজারে একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করেছে সাগদিঘী পুলিশ ফাঁড়ি । তবে চালক পলাতক রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১৪. এপ্রিল ২০২২ ০৪:৫৬:এএম ৪ বছর আগে
টাঙ্গাইলে ঝড়ে ঘরের নিচে চাপা পড়ে নিহত ১ - Ekotar Kantho

টাঙ্গাইলে ঝড়ে ঘরের নিচে চাপা পড়ে নিহত ১

একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে ঝড়ের সময় ঘরের নিচে চাপা পড়ে আছাতন নেছা নামের এক মহিলার মৃত্যু হয়েছে।রবিবার (১০ এপ্রিল) ইফতারের পর বয়ে যাওয়া মাঝারি ঝড়ে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে ওই ঘটনা ঘটে।

আরো পড়ুনঃ টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৩

নিহত আছাতন নেছা উপজেলার কালিয়া ইউনিয়ন ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ কিসমত আলীর মাতা।

জানা যায়, ঝড়ের সময় বাতাসে ঘরের উপর গাছ ভেঙ্গে পড়লে ঘরের নিচে চাপা পড়ে তিনি মারা যান।এ সময় ঘরে তিনি একাই ছিলেন। তার স্বামী শাহাবুদ্দিন মুদি দোকানদার ঝড়ের সময় বাজারের দোকানে ছিলেন।

পরিবার সুত্রে জানা যায়, সোমবার (১১ এপ্রিল) সকালে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ আপডেটঃ ১২. এপ্রিল ২০২২ ০৩:৫০:এএম ৪ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।