/ হোম / দুর্ঘটনা
টাঙ্গাইলে লাইনে ফাঁটলে দেড় ঘণ্টা বন্ধের পর রেল চলাচল শুরু - Ekotar Kantho

টাঙ্গাইলে লাইনে ফাঁটলে দেড় ঘণ্টা বন্ধের পর রেল চলাচল শুরু

একতার কষ্ঠ ডেস্কঃ টাঙ্গাইলের এলেঙ্গা পৌরসভার মসিন্দা এলাকায় রেল লাইনে ফাঁটল দেখা দেওয়ায় ঢাকার সাথে উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল দেড় ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু করা হয়েছে।

রেল লাইনে ফাঁটলের কারণে রোববার (২৮ -ফেব্রুয়ারি) সকাল ৭ টা থেকে সাড়ে ৮ টা পর্যন্ত দেড় ঘণ্টা ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। ক্ষতিগ্রস্ত রেললাইনে মেরামত কাজ চলমান থাকায় ওই স্থান দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

মসিন্দা রেলক্রসিংয়ের গেটম্যান রুবেল রানা জানান, রোববার সকাল ৬ টায় ডিউটিতে আসার পর তিনি রেল লাইনে ফাঁটল দেখতে পেয়ে কর্তৃপক্ষকে অবগত করেন।

সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইলের সহকারী স্টেশন মাস্টার মো. শাহীন মিয়া জানান, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার মসিন্দা এলাকায় রেল লাইনে ৬ ইঞ্চি ফাঁটল দেখা দিয়েছে। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ওই স্থান দিয়ে ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করার নির্দেশ দিয়েছে। বর্তমানে ফাঁটল মেরামতের কাজ চলছে।

সর্বশেষ আপডেটঃ ২৮. ফেব্রুয়ারী ২০২১ ০৮:৫২:পিএম ৬ বছর আগে
টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে  নিহত চালক - Ekotar Kantho

টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত চালক

একতার কন্ঠ ডেক্স : টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখী সংঘর্ষে আব্দুল খালেক (৫০) নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে৷ টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. রেজাউল করিম এ তথ্যটি নিশ্চিত করেছেন। নিহত আব্দুল খালেক সিরাজগঞ্জের সলঙ্গার বনবাড়ীয়া গ্রামের আব্দুল করিমের ছেলে।

মো. রেজাউল করিম বলেন, ‘উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় পৌঁছালে টাঙ্গাইলগামী ধানের তুষ বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখী সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হয়। এ ঘটনায় বাসের চার যাত্রী আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। দূর্ঘটনা কবলিত গাড়ি সরানোর পড়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে।’

সর্বশেষ আপডেটঃ ২৪. ফেব্রুয়ারী ২০২১ ০৩:০৭:এএম ৬ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।