একতার কণ্ঠঃ টাঙ্গাইলে পড়ার পাশাপাশি সোনামণিদের হাতে সুন্দর অক্ষর গড়ে দেয়ার একমাত্র প্রতিষ্ঠান হাতেখড়ি প্রি-প্রাইমারী স্কুলের মেধা রৌপ্য পদক পেল ১৪ জন ক্ষুদে শিক্ষার্থী।
রবিবার (১১ ডিসেম্বর) সকালে শহরের আকুর টাকুর পাড়ায় অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে পদক প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
পদক প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- তাসনিম জাইফা, মির্জা আরাফ হোসেন বিজয়, ছায়মুনা ইসরাত মানা, আব্দুর রহমান সাদ, ওয়াহিদ খান আবিদ, জান্নাত আরা জুঁই, রাইসা রোজ, মাহমুদুল হক রিহান, আরবি খান, প্রকৃতি ইসলাম, মুয়াজ ইবনে টুটুল, মুসকুরা মাহবুব, সামিউল হক আবদুল্লাহ ও রাফিয়া। প্রতি বছরের মত এবারও এ সম্মাননা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হাতেখড়ি স্কুলের চেয়ারম্যান নওশাদ রানা সানভী, প্রশাসনিক প্রধান ফরিদা আক্তার, সিনিয়র শিক্ষিকা তাসলিমা আক্তার ও মিম আক্তার,সঙ্গীত শিক্ষক বিপ্লব কুমার দে, সহকারী শিক্ষিকা রিফা ও রুমা প্রমুখ।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দরের সাথে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট এর নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের সঙ্গে অনুষ্ঠিত সাক্ষাতে নবাগত জেলা প্রশাসক বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখা টাঙ্গাইল একটি ঐতিহ্যবাহী জেলা। অনেক বীর মুক্তিযোদ্ধার জন্ম এই টাঙ্গাইলে। মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও টাঙ্গাইল জেলার উন্নয়নে আমি আপনাদের সহযোগিতা চাই।
তিনি আরো বলেন, আশাকরি, আমার সকল ভালো কাজগুলোর সাথে আপনারা পাশে থাকবেন। এবং আমার ভুল ও খারাপ দিকগুলো ধরিয়ে দিবেন।’
জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে সংরক্ষিত চেয়ারের ব্যবস্থা রাখায় টাঙ্গাইলের বীরের সন্তানদের পক্ষ থেকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট এর সভাপতি হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশ নবাগত জেলা প্রশাসককে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
টাঙ্গাইল জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি সোহেল সোহরাওয়ার্দী, যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার সজিব রহমান, শাহরিয়ার রাজিব, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান তাপস, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শায়লা, মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌস আরা ডায়না, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আমিনুল ইসলাম মিল্টন, শ্রম বিষয়ক সম্পাদক মামুন মিয়া, বাসাইল উপজেলা শাখার আহ্বায়ক শামীমা খান সীমা, টাঙ্গাইল সদর উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল আলীম, যুগ্মআহ্বায়ক হুমায়ূন কবির, সদস্য সচিব রিফাত খান, সদস্য শরিফুল আলম, টাঙ্গাইল শহর শাখার যুগ্মআহ্বায়ক কাজী নুসরাত ইয়াসমিন, সদস্য-সচিব তানিয়া চৌধুরী, সদস্য শিউলি খান সনি, সাদ্দাম হোসেন, হাসান, ইমরুল সরকার প্রমূখ।
সাক্ষাৎ অনুষ্ঠানের পূর্বে নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত টাঙ্গাইল জেলার বীর মুক্তিযোদ্ধার সন্তানবৃন্দ।
একতার কণ্ঠঃ বর্ণাঢ্য আয়োজনে টাঙ্গাইলে হানাদার মুক্ত দিবস উদযাপিত হয়েছে। হানাদারমুক্ত দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ ও টাঙ্গাইল পৌরসভার যৌথ উদ্যোগে ১১ ডিসেম্বর থেকে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ১২ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
১২ দিন ব্যাপী কর্মসূচির প্রথম দিনে রবিবার (১১ ডিসেম্বর) সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে অবস্থিত শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন, জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয় ।

পরে বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।
এসময় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি, তানভীর হাসান ছোট মনির এমপি, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ , জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খন্দকার জহুরুল হক ডিপটিসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সর্বস্তরের জনগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রীরা উপস্থিত ছিলেন।
পরে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে গিয়ে শেষ হয়।
রবিবার সন্ধ্যায় দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় টাঙ্গাইল পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি, আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন এমপি, মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা ইউনিটের সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতীক প্রমূখ।
আলোচনা সভাটি উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম দিনের কর্মসূচি শেষ হয়।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় কখনো ডিবি, ডিএসবি, আনসার কমান্ডার, আবার কখনো নিজেকে সরকারি বড় কোনো কর্মকর্তা পরিচয় দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।
রোববার (১১ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুর রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলো, বাসাইল উপজেলার হাবলা উত্তরপাড়া গ্রামের মিজানুর রহমান খানের ছেলে দোলোয়ার হোসেন খান।
ভূঞাপুর থানার এসআই ফাহিম ফয়সাল জানান, দেলোয়ার বেশ কিছুদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে ভূঞাপুর রেলস্টেশন এলাকায় ডিবি পরিচয়ে এক ব্যক্তিকে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করে। এ সময় তার কথাবার্তা সন্দেহ হলে পুলিশকে বিষয়টি জানান ওই ব্যক্তি। পরে তাকে ঘটনাস্থলে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার প্রতারণার বিষয়টি পরিচয় বেরিয়ে আসে।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে ডিবি, ডিএসবি, আনসার কমান্ডার, সরকারি বড় কোন কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করতো। রোববার বিকেলে ভূঞাপুর রেলস্টেশন এলাকায় প্রতারণাকালে পুলিশ তাকে আটক করে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে, প্রতারণার বিষয়টির সত্যতা পাওয়া যায়
একতার কণ্ঠঃ বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে শনিবার ( ১০ ডিসেম্বর ) সকালে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া ও মহাসচিব এস এম সাইফুর রেজার আহবানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টাঙ্গাইল জেলা শাখার কো-অর্ডিনেটর ব্যারিস্টার হাসনাত জামিল।
এ সময় উপস্থিত ছিলেন, মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর কর্মী ইকরামুল হোসেন, খাইরুল ইসলাম আকাশ, নূর মোহাম্মদ , রাফি আহমেদ, বেল্লাল হোসেন রিজভান, নূর নবী হাসান ,ডিএম সাব্বির ,হৃদয় খান ,এনামুল হোসেন, আব্দুল্লাহ আল মামুন ,মাসুদুর রহমান সহ অন্যান্য সদস্যবৃন্দ।
পুরো অনুষ্ঠানটি দুইটি পর্বে বিভক্ত ছিল । অনুষ্ঠানের প্রথম পর্বে কো-অর্ডিনেটর ব্যারিস্টার হাসনাত জামিল সংগঠনের সকল সদস্যদের সাথে নিয়ে টাঙ্গাইল পৌর এলাকার আকুরটাকুর পাড়া ও বেতকা এলাকায় পরিবেশবান্ধব পাঁচ শতাধিক বৃক্ষরোপণ করেন ।
দ্বিতীয় পর্বে মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর গুরুত্ব সম্পর্কে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
একতার কণ্ঠঃ: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ট্রাকচাপায় আব্দুল আজিজ (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (১০ ডিসেম্বর) সকালে ধনবাড়ী থানার সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত আব্দুল পৌর শহরের খাসপাড়া গ্রামের বাসিন্দা।
ধনবাড়ী থানার উপ-পরিদর্শক মো. ইদ্রিস আলী জানান, ভোরে খাসপাড়া মসজিদে ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন আব্দুল আজিজ।
এ সময় জামালপুরগামী আলুভর্তি একটি ট্রাক তাকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলইে বৃদ্ধ নিহত হন।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদের উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
জেলা প্রতিনিধি
মোবাইল -০১৮১৭৫০১৬০০
একতার কণ্ঠঃ ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনায় যানবাহনের ক্ষতির কথা ভেবে টাঙ্গাইল থেকে কোনো গণপরিবহন ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে না।
শনিবার (১০ ডিসেম্বর) সকালে এমনটাই জানিয়েছেন টাঙ্গাইল বাস-মিনিবাস মালিক ও শ্রমিকরা। তবে বাস টার্মিনাল এলাকায়ও যাত্রীদের কোনো চাপ নেই।
সকাল থেকেই টাঙ্গাইল নতুন বাস টার্মিনাল থেকে কোন বাস ছাড়া হয়নি। এছাড়া উত্তরবঙ্গ থেকে বঙ্গবন্ধু সেতু দিয়েও দুই একটা বাস ছাড়া কোনো গণপরিবহন ঢাকার দিকে যেতে দেখা যায়নি। বলা যায়, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক পুরোটাই গণপরিবহন শূন্য।
বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু পার হয়ে ঢাকার দিকে এক হাজার ১৯২টি গণপরিবহন পার হয়েছে। যা স্বাভাবিক সময়ে ১২/১৩ হাজার পারাপার হয়।
টাঙ্গাইল বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি জানান, সমিতির সভা ডেকে সকল মালিকদের বাস চলাচল স্বাভাবিক রাখতে বলা হয়েছে। এরপরও যদি তারা রুটে বাস না নামায় সে ক্ষেত্রে তার কিছু করার নেই।
একতার কন্ঠঃ টাঙ্গাইলের সখীপুরে বিস্ফোরণ আইনের মামলায় উপজেলা যুবদলের সাবেক সভাপতিসহ তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ভোররাতে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সখীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফজলুল হক ওরফে বাচ্চু (৫০), উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য আলী আশরাফ (২৫) ও উপজেলার বেতুয়া গ্রামের বিএনপির সমর্থক জয়নাল আবেদীন (৩৫)।
পুলিশ জানিয়েছে, গত ৩০ নভেম্বর পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের অভিযোগে সখীপুর থানার এসআই মোহাম্মদ আলী বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে এ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় বিএনপির ৩৮ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং আরও ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছিল।
সখীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল বাসেত মুঠোফোনে বলেন, এ নিয়ে দুই দফায় গায়েবি মামলায় সখীপুরে মোট সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ পণ্ড করতেই বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাদের বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আজ ভোরে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাঁদের আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
একতার কণ্ঠঃ ১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশকে সামনে রেখে উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে টাঙ্গাইলের এলেঙ্গায় যাত্রীবাহী বাসে বাসে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সেই সঙ্গে যাচাই করা হচ্ছে বাসগুলোর কাগজপত্র।
যদিও এটিকে পুলিশের নিয়মিত কার্যক্রম বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় গিয়ে দেখা যায়, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা বাস থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও বাসের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করছে পুলিশ। যদিও এ মহাসড়কে অন্যান্য দিনের তুলনায় বাসের সংখ্যা অনেক কম বলে জানিয়েছেন যাত্রী ও চালকরা। এতে যাত্রীদের দুর্ভোগের শিকার হতে হচ্ছে। তবে বাস ছাড়া পণ্যবাহী ট্রাক ও অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এ ব্যাপারে জেলার ট্রাফিক ইন্সপেক্টর (উত্তর) রফিকুল ইসলাম সরকার জানান, এটি আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। সকাল থেকে দুপুর পর্যন্ত যানবাহনের বৈধ কাগজপত্র না থাকায় কয়েকটি বাসের কাছ থেকে প্রায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার প্রায় এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে এলেঙ্গায় বিএনপির নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শুক্রবার বিকেলে কালিহাতি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এলেঙ্গা বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ করার কথা রয়েছে। কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাহারুল ইসলাম ঠাণ্ডু প্রতিবাদ সমাবেশের বিষয়টি নিশ্চিত করেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইল মহাসড়কে অপর ট্রাকের চাপায় বিকল ট্রাকের পিছনে দাড়িয়ে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বগুড়া সদরের ব্রাহ্মনপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে মেহেদী হাসান (২৪) ও রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কলোনীবাজার এলাকার সবুজ মিয়ার ছেলে শাহিন মিয়া (২২)। নিহতরা বিকল ট্রাকের যাত্রী ছিলেন।
মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মো. নবীন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রংপুরগামী একটি ট্রাক ভোরে মহাসড়কের পৌলি এলাকায় আসলে পিছনের চাকা ফেটে যায়। এ সময় ট্রাক থেকে দুই যাত্রী নেমে পিছনে আসলে অপর একটি ট্রাক এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তিনি আরো জানান,নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে আনা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ছাড়া ট্রাক দুইটি কে আটক করা হয়েছে।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকা থেকে ৩০০ গ্রাম হেরোইনসহ মোসা. ফারজানা আক্তার সালমা (২৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলা কারাগারে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃত,ফারজানা আক্তার সালমা কুমিল্লার বুড়িচং উপজেলার সাদকপুর গ্রামের মো. আ. ছালামের মেয়ে। তিনি এলেঙ্গা পৌরসভার মশাজান এলাকায় ভাড়া থাকতেন।
এর আগে সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় এলেঙ্গা দক্ষিণপাড়া বাগানবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. নুরুজ্জামান বাদি হয়ে কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি দক্ষিণ) অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নুরুজ্জামানের নেতৃত্বে ৩০০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, রাতেই কালিহাতী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে তাকে আদালতে পাঠালে বিচারক তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের ঘাটাইলে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার ( ৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের বেংরোয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিকালে মো. হাকিম উদ্দিন (৫৮) নামের এক বৃদ্ধকে আটক করেছে।
তিনি একই এলাকার মৃত রবি শেখের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম (মটু)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা বারোটার দিকে শিশুটিকে চকলেট দিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে যায়। এরপর শিশুটির চিৎকারে আশেপাশের বাড়ির লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে ও অভিযুক্ত বৃদ্ধকে আটক করে। পরিবারের সদস্যরা শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন জানান, এ ঘটনায় অভিযুক্ত বৃদ্ধকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।