/ হোম / চাকরি
জাতীয় বিশ্ববিদ্যালয়ে তিনটি পদে মোট তিনজনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ - Ekotar Kantho

জাতীয় বিশ্ববিদ্যালয়ে তিনটি পদে মোট তিনজনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

একতার কণ্ঠঃ জাতীয় বিশ্ববিদ্যালয় সম্প্রতি রাজস্ব খাতের তিনটি পদে মোট তিনজনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন করা যাবে আজ শনিবার (১৪ আগস্ট) পর্যন্ত।

পদের নামঃ
প্রধান প্রকৌশলী, পরিচালক (আঞ্চলিক কেন্দ্র) ও চিফ মেডিকেল অফিসার।

আবেদনের যোগ্যতাঃ
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

চাকরিতে আবেদনের বয়সঃ
প্রার্থীর বয়স ১৪-০৮-২০২১ তারিখে সর্বনিম্ন ৪৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়মঃ
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র আগামী ১৪-৮-২০২১ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

আবেদনের বিস্তারিত দেখুন এখানে

সর্বশেষ আপডেটঃ ১৫. অগাস্ট ২০২১ ০৫:১১:এএম ৫ বছর আগে
ম্যানেজার পদে লোকবল নিয়োগ দিচ্ছে ব্র্যাক ব্যাংক - Ekotar Kantho

ম্যানেজার পদে লোকবল নিয়োগ দিচ্ছে ব্র্যাক ব্যাংক

একতার কন্ঠঃ লোকবল নিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। এতে ডিসি অ্যান্ড ডিআর ইনপ্রাস্টাকচার ম্যানেজমেন্ট বিভাগে ‘ম্যানেজার’ পদে লোক নেবে প্রতিষ্ঠানটি। যোগ্যতা অনুযায়ী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে।

বিভাগের নাম: ডিসি অ্যান্ড ডিআর ইনপ্রাস্টাকচার ম্যানেজমেন্ট
পদের নাম: ম্যানেজার
পদ সংখ্যা: অনির্দিষ্ট
যোগ্যতা: যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ইইই/সিএসই/ইটই/ইসিই বিভাগে ন্যূনতম স্নাতক অথবা এমবিএ পাস।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে ৮-১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
বয়স: অনির্ধারিত
চাকরির ধরন: ফুল টাইম

এতে নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন,

এখানে ক্লিক করুন

আবেদনের শেষ তারিখ: আগ্রহীরা আগামী ১৫ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

সর্বশেষ আপডেটঃ ০৪. অগাস্ট ২০২১ ০৭:২৫:পিএম ৫ বছর আগে
অভিজ্ঞতা ছাড়াই লোকবল নিয়োগ দিচ্ছে ব্র্যাক ব্যাংক - Ekotar Kantho

অভিজ্ঞতা ছাড়াই লোকবল নিয়োগ দিচ্ছে ব্র্যাক ব্যাংক

একতার কণ্ঠঃ ‘অফিসার, এজেন্ট সাপোর্ট’ পদে লোকবল নিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। অভিজ্ঞতা ছাড়াই যোগ্যতা অনুযায়ী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে।

পদের নাম: অফিসার, এজেন্ট সাপোর্ট
পদ সংখ্যা: অনির্দিষ্ট
যোগ্যতা: যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা স্নাতকোত্তর পাস।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
বয়স: অনির্ধারিত

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন, https://www.bracbank.com/career/

আবেদনের শেষ তারিখ: আগ্রহীরা আগামী ১০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

সর্বশেষ আপডেটঃ ০৬. জুলাই ২০২১ ০৫:১৭:পিএম ৫ বছর আগে
সরকারি চাকরিতে ফের বয়সে ছাড় আসছে - Ekotar Kantho

সরকারি চাকরিতে ফের বয়সে ছাড় আসছে

একতার কণ্ঠঃ  লকডাউনে’ চাকরির নিযোগ পরীক্ষা নিতে না পারায় গতবছরের ন্যায় এবছরও চাকরিপ্রার্থীদের বয়সে ছাড় দিতে যাচ্ছে সরকার।জনপ্রশাসন মন্ত্রণালয় শিগগিরই বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলোকে বয়সে ছাড় দিয়ে বিজ্ঞপ্তি দিতে নির্দেশনা দেবে বলে বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গত ৫ এপ্রিল থেকে বিধিনিষেধ ঘোষণা করে সরকার। এরপর বিধিনিষেধ বাড়ানো হয় আগামী ১৬ মে পর্যন্ত।সংক্রমণ পরিস্থিতিতে চাকরির পরীক্ষা নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, করোনায় বিধিনিষেধের কারণে চাকরিপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।তাদের ক্ষতি পুষিয়ে দিতে চেষ্টা করবো। বয়সটা যাতে ছাড় দেওয়া হয় সেই পদক্ষেপ আমরা নেবো।

তিনি বলেন, যে সময়টা তাদের নস্ট হয়েছে, যখন যে সময় বিজ্ঞপ্তি হওয়ার কথা ছিল, আগের সময় ধরেই পরবর্তীকালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, আমরা মন্ত্রণালয় ও বিভাগগুলোকে বয়সে ছাড় দিয়ে সেই সময়টা পুষিয়ে দেওয়ার নির্দেশনা দেব। পরিস্থিতি স্বাভবিক হলে আমরা এ বিষয়ে নির্দেশনা দেবো।গত বছর করোনা মাহামারিতে সাধারণ ছুটির কারণে ক্ষতিগ্রস্ত চাকরি প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেয় সরকার।

ওই বছর ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছিল তাদের পরবর্তী ৫ মাস পর্যন্ত সরকারি চাকরিতে আবেদনের সুযোগ দেওয়া হয়। কিন্তু এ বছর কতদিন ছাড় দেওয়া হবে তা নির্দিষ্ট করেননি জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

সর্বশেষ আপডেটঃ ০৫. মে ২০২১ ০৩:১৫:এএম ৫ বছর আগে
টাঙ্গাইল জেলা পরিষদ কার্যালয় শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ - Ekotar Kantho

টাঙ্গাইল জেলা পরিষদ কার্যালয় শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ

টাঙ্গাইল জেলা পরিষদ কার্যালয় শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ছাড়পত্রের ভিত্তিতে টাঙ্গাইল জেলা পরিষদে ২টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আগ্রহীরা আগামী ১১ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: ড্রাইভার

পদসংখ্যা: ১ জন
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি
দক্ষতা: বৈধ ড্রাইভিং লাইসেন্স
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা

বয়স

২০২১ সালের ১৩ এপ্রিল প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের ঠিকানা

প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, টাঙ্গাইল

আবেদন ফি

আবেদনপত্রের সঙ্গে ১ নম্বর পদের জন্য ৪০০ টাকা ও ২ নম্বর পদের জন্য ৩০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মাধ্যমে পাঠাতে হবে।

সর্বশেষ আপডেটঃ ১৮. এপ্রিল ২০২১ ০৯:০০:পিএম ৫ বছর আগে
সম্প্রতি সিটি ব্যাংকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ - Ekotar Kantho

সম্প্রতি সিটি ব্যাংকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ

একতার কণ্ঠ ডেস্কঃ সিটি ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের সহযোগী ব্যবস্থাপক/ব্যবস্থাপক (Associate Manager/ Manager, Software Testing & QA-Digital Financial Services) পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। তবে পূর্ণকালীন এ কাজের জন্য কতজন নেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। সহযোগী ব্যবস্থাপক পদে চাকরি পেলে কর্মস্থল হবে ঢাকা। আগ্রহীরা ২৪ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সফটওয়্যার টেস্টিং এবং পারফরম্যান্স পর্যবেক্ষণ সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। এ ছাড়া জাভা, সেলেনিয়াম, পাইথন, অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপ্লিকেশন সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন বিডি জবসের মাধ্যমে।

বেতন ও সুযোগ-সুবিধা

বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধাও পাবেন কেউ এ পদে চাকরি পেলে।

সর্বশেষ আপডেটঃ ১৮. এপ্রিল ২০২১ ০৮:৩২:পিএম ৫ বছর আগে
কানাডা হাইকমিশনে ১৫ লাখ বেতনে বাংলাদেশিদের চাকরির সুযোগ - Ekotar Kantho

কানাডা হাইকমিশনে ১৫ লাখ বেতনে বাংলাদেশিদের চাকরির সুযোগ

একতার কণ্ঠ ডেস্কঃ মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন ও হত্যার কারণে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় পাওয়া রোহিঙ্গা নাগরিকদের নিয়ে কাজ করার জন্য লোকবল চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কানাডা হাইকমিশন বাংলাদেশ।

পদের নাম ‘রাজনৈতিক উপদেষ্টা-রোহিঙ্গা শরণার্থী সংকট’। এ পদের জন্য যোগ্যতা পূরণ সাপেক্ষে যে কোনো বাংলাদেশি আবেদন করতে পারবেন।

কানাডা দূতাবাসের বৈদেশিক নীতি ও কূটনীতি বিভাগ (এফপিডিএস) এ নিয়োগ দেবে। একটি শূন্যপদের জন্য আবেদন চাওয়া হয়েছে। এ পদে আবেদন করা যাবে আগামী ৭ মে পর্যন্ত। এ পদে চাকরি পেলে সপ্তাহে ৩৭ দশমিক ৫ ঘণ্টা কাজ করতে হবে।

বেতনসীমা:

বছরে ১৫ লাখ ১৯ হাজার ৬২৫ টাকা।

শিক্ষাগত যোগ্যতা:

বাংলাদেশের সরকারি স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি।

ভাষাজ্ঞান:

বাংলা ও ইংরেজিতে লেখা ও কথা বলায় পারদর্শী। প্রয়োজন হলে ইংরেজি জ্ঞানসংক্রান্ত লিখিত পরীক্ষা হতে পারে।

অভিজ্ঞতা:

সরকারি সংস্থা, গবেষণা সংস্থা, থিঙ্কট্যাংক, কূটনৈতিক মিশন বা আন্তর্জাতিক সংস্থায় রাজনৈতিক অথবা প্রশাসনিক কর্মকর্তা হিসাবে কাজ করার জন্য কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। গবেষণা এবং বিশ্লেষণ পরিচালনা, প্রতিবেদন তৈরি এবং পরিচালনার পরামর্শ প্রদানের অভিজ্ঞতা থাকতে হবে। প্যানেল আলোচনা এবং সম্মেলনে ব্যক্তিগতভাবে এবং কার্যত (অনলাইন) সম্মেলনের মতো ইভেন্টগুলো আয়োজনের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।

সূত্রঃ যুগান্তর অনলাইন নিউজ পোর্টাল

সর্বশেষ আপডেটঃ ১৭. এপ্রিল ২০২১ ০৮:৫৯:পিএম ৫ বছর আগে
মহিলাবিষয়ক অধিদপ্তরে জনবল নিয়োগ, নেই কোনো আবেদন ফি - Ekotar Kantho

মহিলাবিষয়ক অধিদপ্তরে জনবল নিয়োগ, নেই কোনো আবেদন ফি

একতার কণ্ঠ ডেস্কঃ মহিলাবিষয়ক অধিদপ্তরে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ‘কিশোর কিশোরী ক্লাব স্থাপন’ প্রকল্পে জনবল নিয়োগ দেবে। এই প্রকল্পে ২টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে যে কেউ পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন । অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে বুধবার (৭ এপ্রিল) থেকে। আবেদন করা যাবে ২৭ এপ্রিল পর্যন্ত।

পদের নাম- হিসাবরক্ষক
পদের সংখ্যা -১টি।
আবেদন যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল-১০২০০-২৪৬৮০ টাকা।

পদের নাম- অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা- ১টি।
আবেদন যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে। কম্পিউটার চালনা ও অফিস অ্যাপ্লিকেশনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল- ৯৩০০-২২৪৯০ টাকা।

আবেদনের বয়স ও নিয়ম

  • প্রার্থীর বয়স এ বছরের ১ এপ্রিল ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
  • আগ্রহী প্রার্থীরা (http://erecruitment.bcc.gov.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে ২৭ এপ্রিল পর্যন্ত জমা দিতে পারবেন।

*আবেদনের বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন

সর্বশেষ আপডেটঃ ১০. এপ্রিল ২০২১ ০৩:৩২:এএম ৫ বছর আগে
৪১ টি পদে লোক নেবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ - Ekotar Kantho

৪১ টি পদে লোক নেবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

একতার কণ্ঠঃ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সম্প্রতি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে ৪টি পদে নিয়োগের কথা বলা হয়েছে। প্রতিষ্ঠানটি নেবে ৪১ জন। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ব্যক্তিগত সহকারী, ডেটা এন্ট্রি অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও নমুনা সংগ্রহ সহকারী পদে আবেদন শুরু হবে ১২ এপ্রিল থেকে।

 

পদের নাম: ব্যক্তিগত সহকারী
পদের সংখ্যা: ৬টি
আবেদনের যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস হতে হবে। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত।
বেতন: ১০২০০-২৪৬৮০ টাকা

 

পদের নাম: ডেটা এন্ট্রি অপারেটর
পদের সংখ্যা: ৩টি
আবেদনের যোগ্যতা: কমপক্ষে উচ্চমাধ্যমিক পাস। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত।
বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা

 

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যা: ৭টি
আবেদনের যোগ্যতা: কমপক্ষে উচ্চমাধ্যমিক পাস হতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। টাইপিংয়ে গতি থাকতে হবে।
বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা

 

পদের নাম: নমুনা সংগ্রহ সহকারী
পদের নাম: ২৫টি
আবেদনের যোগ্যতা: কমপক্ষে উচ্চমাধ্যমিক পাস হতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা

 

আবেদন যেভাবে
আগ্রহীরা অনলাইনে http://bfsa.teletalk.com.bd এই ঠিকানায় আবেদন করতে পারবেন।

 

আবেদনের শেষ সময়
ব্যক্তিগত সহকারী, ডেটা এন্ট্রি অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও নমুনা সংগ্রহ সহকারী পদে আবেদন করা যাবে আগামী ১১ মে পর্যন্ত।

সর্বশেষ আপডেটঃ ২৬. মার্চ ২০২১ ০৯:৫৬:পিএম ৫ বছর আগে
১৯৬ জনকে নেবে সাধারণ বীমা  , আবেদন ২৮ মার্চ পর্যন্ত - Ekotar Kantho

১৯৬ জনকে নেবে সাধারণ বীমা , আবেদন ২৮ মার্চ পর্যন্ত

একতার কণ্ঠঃ সাধারণ বীমা করপোরেশন ১৯৬ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ।যে কেউ বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন । অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে ৮ মার্চ থেকে। আবেদন করা যাবে ২৮ মার্চ পর্যন্ত।

পদের নাম ও পদসংখ্যা

  • অফিস সহকারী-কাম-কম্পিউটার
  • মুদ্রাক্ষরিক-৫৭
  • অফিস সহায়ক-১৩৯

চাকরি আবেদনের বয়স

প্রার্থীর বয়স ২৫ মার্চে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/প্রতিবন্ধী কোটায় আবেদনকৃত প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর। বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের যোগ্যতা ও নিয়ম

প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্ত জানা যাবে বিজ্ঞপ্তিতে। আগ্রহী প্রার্থীরা (http://sbc.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে জমা দিতে পারবেন। এ ছাড়া http://www.sbc.gov.bd/ আবেদনের বিস্তারিত পাওয়া যাবে।

সর্বশেষ আপডেটঃ ২৬. মার্চ ২০২১ ০৮:৪২:পিএম ৫ বছর আগে
চাকরির সুযোগ বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে - Ekotar Kantho

চাকরির সুযোগ বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে

একতার কণ্ঠঃ বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বৈজ্ঞানিক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা সরাসরি আবেদন করতে পারবেন। ইনস্টিটিউটে ২টি পদের বিপরীতে ৯ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) থেকে আবেদন শুরু হবে।

 

পদের নাম- প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা

পদের সংখ্যা-৩টি
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডিসহ ৭ বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা বিএসসি (কৃষি/টেক)/এমএস/এমএসএসসিসহ সংশ্লিষ্ট কাজে ১০ বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৫০,০০০- ৭১২০০ টাকা

 

পদের নাম: ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা

পদের সংখ্যা: ৬টি
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডিসহ ২ বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা বিএসসি (কৃষি/টেক)/এমএস/এমএসএসসিসহ সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

 

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে অথবা বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে www.bjri.gov.bd আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করতে হবে।আবেদনপত্র পাঠাতে হবে মহাপরিচালক, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, মানিক মিয়া অ্যাভিনিউ ঢাকা-১২০৭ এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ

১৫ এপ্রিল ২০২১–এর মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।

সর্বশেষ আপডেটঃ ২৬. মার্চ ২০২১ ০৯:২০:পিএম ৫ বছর আগে
সড়ক ও জনপথ অধিদপ্তরে ৪০৫ জন কর্মী নিয়োগ - Ekotar Kantho

সড়ক ও জনপথ অধিদপ্তরে ৪০৫ জন কর্মী নিয়োগ

একতার কন্ঠ ডেস্কঃ  সড়ক ও জনপথ অধিদপ্তরে শূন্যপদসমূহে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের ৫ পদে ৪০৫ জন কর্মীকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন, আগামী ১ মার্চ থেকে শুরু করে আবেদন করা যাবে ৩১ মার্চ পর্যন্ত।

পদের নাম ও পদ সংখ্যা

  • সার্ভেয়ার-২৭
  • কার্য সহকারী-১৭৪
  • ইলেকট্রিশিয়ান-৩২
  • অফিস সহায়ক-৬৬
  • সড়ক শ্রমিক-১০৬

আবেদনের যোগ্যতা

প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনের (আবেদন করুন) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

সর্বশেষ আপডেটঃ ২৭. ফেব্রুয়ারী ২০২১ ১১:৪৯:পিএম ৫ বছর আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।