একতার কণ্ঠ ডেস্কঃ কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সারা পৃথিবীতে মর্যাদার উচ্চ আসনে উন্নীত করেছেন। অত্যন্ত দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সর্বক্ষেত্রে উন্নয়ন করে সারা পৃথিবীতে অনন্য উচ্চতায় তুলে ধরেছেন।
ইতোমধ্যে তিনি বাংলাদেশকে পৃথিবীতে অন্যতম উন্নয়নশীল দেশ হিসাবে উন্নীত করেছেন। আজ সারা পৃথিবী শেখ হাসিনার নেতৃত্বের উচ্চসিত প্রশংসা করে। সারা পৃথিবীতে তিনি সবচেয়ে সৎ, সক্ষম ও সফল একজন নেতা। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ সমৃদ্ধশালী উন্নত দেশে পরিণত হবে।
আজ শুক্রবার ( ৫ মার্চ) সকালে টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ‘নারীর ক্ষমতায়নে তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের আমলে দেশে নারীর ক্ষমতায়নে অনেক অগ্রগতি সাধিত হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী একজন নারী; তিনি ১৭ কোটি মানুষকে অত্যন্ত সফলভাবে নেতৃত্ব দিচ্ছেন। দেশের বিরোধীদলের নেত্রী, স্পিকারসহ অনেক শীর্ষপদে নারীরা আজ অধিষ্ঠিত; তবে কয়েকজন নারীর ক্ষমতায়ন হলেই হবে না। ১৭ কোটি মানুষের অর্ধেক যে নারী-প্রায় সাড়ে ৮ কোটি নারীর ক্ষমতায়ন করতে হবে।
মন্ত্রী বলেন, ‘নারীদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে হবে। সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে। এ প্রশিক্ষণ কর্মসূচি তারই অংশ। নারীরা অনেক পরিশ্রমী ও মেধাবী। তাদের সম্ভাবনা অনেক বেশি। এ প্রশিক্ষণের মাধ্যমে নারীরা নিজেদেরকে স্বনির্ভর ও দক্ষ হিসাবে গড়ে তুলে দেশ গঠন ও উন্নয়নে অবদান রাখতে পারবে।’
এসময় ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জুর সভাপতিত্বে উদ্বোধক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। স্বাগত বক্তব্য রাখেন- আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, উপজেলা চেয়ারম্যান মো: হারুনার রশীদ হীরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর ফারুক আহম্মদ, আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ড. মো: শহিদুল ইসলাম প্রমুখ।
একতার কণ্ঠ ডেস্কঃ নানা উৎসব মুখর পরিবেশে করোনাভাইরাসের টিকা দান কার্যক্রম চলছে। এরই ধারাবাহিতকায় টাঙ্গাইলের ধনবাড়ীতে করোনাভাইরাসের টিকা নিলেন বীর মুক্তিযোদ্ধারা। বুধবার সকালে তারা ৫০ শয্যা ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নেন।
সরেজমিনের গিয়ে দেখা যায়,উপজেলাবাসী নানা উৎসব মুখর পরিবেশে করোনাভাইরাসের টিকা নিচ্ছেন। জাতীয় পরিচয়পত্র নিয়ে আসলেই নিতে পারছেন এই টিকা।।সকাল থেকেই তারা টিকা নিতে আসেছেন হাসপাতালে । এখান থেকে নির্ধারিত তথ্য দিয়ে সরাসরি টিকা গ্রহণ করছে টিকা নিতে আসা মানুষ। কোন রকম ভোগান্তি ছাড়া খুব সহজেই টিকা গ্রহণ করছেন তারা।
টিকা নিতে আসা বীর মুক্তিযোদ্ধা আনোয়া হোসেন কালু, ইউসুফ আলী, আ. হামিদ, শাহজান আলী, আ. হাকিম জানান, আমারা করোনাভাইরাসের টিকা গ্রহণ করলাম। টিকা নিতে কোন ধরণের ভোগান্তি হয়নি। বিনামূল্যে সরকার ভ্যাকসিন দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমারা ধন্যবাদ জানাই। তিনি দেশের জন্য অনেক কিছু করে যাচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহনাজ সুলতানা জানান, টিকা নিতে আসা মানুষ যাতে কোন ঝামেলা ছাড়াই টিকা গ্রহণ করতে পারে সে জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। আমার উপজেলা স্বাস্থ্য বিভাগ হতে বিভিন্ন মাধ্যমে করোনার টিকা নিতে আসে সে জন্য প্রচারণা করে যাচ্ছি।