/ হোম / সদর
টাঙ্গাইলে ছাত্রদল নেতা শহীদ রউফের স্মরণে দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত  - Ekotar Kantho

টাঙ্গাইলে ছাত্রদল নেতা শহীদ রউফের স্মরণে দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত 

আরমান কবীরঃ সন্ত্রাসী হামলায় নিহত টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শহীদ আব্দুর রউফের ২১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল,স্মরণসভা ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ২৮ অক্টোবর) রাতে শহীদ আব্দুর রউফ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে পার দিঘুলিয়ায় শহীদ রৌফের বাসভবনের সামনে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

সাবেক ছাত্রদল নেতা আকিবুর রহমান ইকবালের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, শহর বিএনপির সদস্য নুরুল ইসলাম ভিপি প্রমুখ।

এর পূর্বে দুপুরে শহীদ রউফের আত্মার মাগফেরাত কামনা করে পার দিঘুলিয়া শহীদ রউফের বাসায় সামনে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।

এই দোয়া মাহফিল ও গণভোজে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট আলী ইমাম তপন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, সদর উপজেলার বিএনপি’র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল , শহর বিএনপির সহ-সভাপতি শাহিন আকন্দ, জেলা শ্রমিক দলের সভাপতি ভিপি মনির প্রমূখ নেতৃবৃন্দ।

সর্বশেষ আপডেটঃ ৩০. অক্টোবর ২০২৫ ০১:১৮:এএম ৬ মাস আগে
টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি হলেন রাহেলা জাকির  - Ekotar Kantho

টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি হলেন রাহেলা জাকির 

আরমান কবীরঃ টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি পদে বিজয়ী হয়েছেন রাহেলা জাকিরসহ তার সমর্থিত পুরো প্যানেল ।

কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন-সহ-সভাপতি তৌফিকা রশিদ, পরিচালক কে এম তৌহিদুল ইসলাম, মতিয়ার রহমান, মো. আশরাফ হোসেন আনসারী (বিপ্লব), সৈয়দ মনিরুজ্জামান, এসএম ফাহাদুল ইসলাম ও মোসা. নিলুফা ইয়াসমিন খানম।

সোমবার (২৭ অক্টোবর) রাতে টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকী ও বাসাইল উপজেলা সমবায় অফিসার মীর ময়-ই-নুল হোসেন বিনা প্রতিদ্বন্দিতায় এ কমিটির সদস্যদের নির্বাচিত ঘোষণা করেন।

এর আগে, গত ২১ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২৯ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা, ৮ ও ৯ অক্টোবর নির্বাচনী মনোনয়নপত্র বিতরণ, ১০ অক্টোবর জমা প্রদান, ১৬ অক্টোবর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ, ২৬ অক্টোবর বৈধ প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয় ও ২৭ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ঘোষণা করা হয়।

সর্বশেষ আপডেটঃ ২৯. অক্টোবর ২০২৫ ০৯:৩০:পিএম ৬ মাস আগে
টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে এডভোকেট মমতাজ করিমের শোডাউন - Ekotar Kantho

টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে এডভোকেট মমতাজ করিমের শোডাউন

সাহান হাসানঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও শোডাউন করেছে মহিলাদল নেত্রীরা।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা মহিলাদলের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট মমতাজ করিমের নেতৃত্বে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল এসে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে সমবেত হয়। পরে সেখান থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মহিলা দলনেত্রী রহিমা বেগম, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শাহানাজ পারভীন, নাসরিন আজাদ, সোনিয়া হামজা, কবিতা বেগম, আবিদা অপু, এলি আক্তার, হাওয়া বেগম, খাদিজা আক্তার ইমু, আশা আক্তার, কোহিনুর বেগম প্রমুখ।

জেলা মহিলাদলের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট মমতাজ করিম বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কোন রাজনৈতিক সংস্কারের নীলনকশা নয়, এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেরও সুস্পষ্ট রূপরেখা। দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সকল প্রস্তাব এই ৩১ দফায় বিদ্ধমান। তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা আমাদের বাস্তবায়ন করতে হবে।

তিনি আরও বলেন, সেই সাথে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।

সর্বশেষ আপডেটঃ ২৮. অক্টোবর ২০২৫ ০৯:০২:পিএম ৬ মাস আগে
টাঙ্গাইলে অনূর্ধ্ব-১৬ বালক কাবাডিতে হাবীব কাদের উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন - Ekotar Kantho

টাঙ্গাইলে অনূর্ধ্ব-১৬ বালক কাবাডিতে হাবীব কাদের উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

আরমান কবীরঃ টাঙ্গাইলে অনূর্ধ্ব-১৬ বালক কাবাডির প্রতিদ্বন্দিতাপূর্ন ফাইনালে হুগড়ার হাবিব কাদের উচ্চ বিদ্যালয় ৩৬-৩০ পয়েন্টে বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

সোমবার (২৭ অক্টোবর) সকালে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে অনুর্দ্ধ-১৬ বালকদের কাবাডি প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলার ৪টি বিদ্যালয়ের অংশগ্রহণে প্রতিযোগিতার বাকী দুটি দল হলো বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজ ও শিবনাথ উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতার ১ম সেমিফাইনালে বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয় ৪৪- ৭ পয়েন্টে এবং দ্বিতীয় সেমিফাইনালে হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয় ৪২- ১১ পয়েন্টে শিবনাথ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে ফাইনালে উঠে।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান।

জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রফিকুল ইসলাম কাবাডি প্রতিযোগিতার সার্বিক দায়িত্ব পালন করেন।

এ ছাড়াও কামরুল ইসলাম রনি, কাবাডি আম্পায়ার ও কোচ গোলাম মোস্তফা, বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজর গোলাম মোস্তফা খোকন প্রতিযোগিতা আয়োজনে সার্বিক সহযোগিতা করেন।

সর্বশেষ আপডেটঃ ২৮. অক্টোবর ২০২৫ ০২:২৬:এএম ৬ মাস আগে
টাঙ্গাইলে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ - Ekotar Kantho

টাঙ্গাইলে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

আরমান কবীরঃ টাঙ্গাইলে জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি এবং নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী জেলা শাখা।

সোমবার(২৭ অক্টোবর) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশে জেলা আমীর আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে এ সমাবেশের আয়োজন করা হয়।

বক্তব্য রাখেন, নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল, অধ্যাপক শফিকুল ইসলাম খান, খেলাফত মজলিসের জেলা সহ-সভাপতি মুফতি আব্দুর রহমান মাদানি, জেলা সেক্রেটারি মো. শহীদুল ইসলাম, জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মো. শহীদুল ইসলাম, অধ্যাপক ড. আতাউর রহমান, অধ্যক্ষ ওবায়দুর রহমান কোরায়েশী, শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী প্রমুখ। সমাবেশ সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল।

পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

জামায়াতের ৫ দফা দাবিগুলো হল- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

সর্বশেষ আপডেটঃ ২৮. অক্টোবর ২০২৫ ০১:২৬:এএম ৬ মাস আগে
গণতান্ত্রিক উত্তরণের জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সমস্যা নেই: সারজিস আলম - Ekotar Kantho

গণতান্ত্রিক উত্তরণের জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সমস্যা নেই: সারজিস আলম

আরমান কবীরঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা মনে করি শাপলা না দেওয়ার কোনো প্রশ্নই নেই। যেহেতু আইনগত বাধা নেই। আমাদের জায়গা থেকে শাপলা আদায় করে নেব।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সংগঠনের জেলা সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের সারজিস আলম এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা মনে করি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর চাওয়া-পাওয়া শুধুমাত্র নির্বাচনকেন্দ্রিক হতে পারে না। আমরাও চাই গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণের জন্য নির্বাচন হোক।ফেব্রুয়ারিতেও হলে সমস্যা নেই।

তিনি আরও বলেন, যখন একটা জিনিস আমার প্রাপ্য, এনসিপির প্রাপ্য, যখন সেটা দেওয়া হবে না, অবশ্যই স্বেচ্ছাচারী আচরণের বিরুদ্ধে আমার লড়াই করতে হবে। এনসিপির যদি প্রয়োজন হয়, এনসিপি এই লড়াইটা রাজনৈতিকভাবে রাজপথে করবে। যদি প্রয়োজন হয় বাংলাদেশের ৬৪টি জেলার ৪৯৫টি উপজেলার এনসিপির অভ্যুত্থানের নেতৃবৃন্দ রাজপথে নেমে এই অধিকারের জন্য লড়াই করবে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমরা শাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করব।

সভায় এনসিপির টাঙ্গাইল জেলার প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেলের সভাপতিত্বে বক্তব্য দেন ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ২৮. অক্টোবর ২০২৫ ০১:১৫:এএম ৬ মাস আগে
টাঙ্গাইলে ইকরা নূরানী মক্তবের বর্ষপূর্তি উদযাপন, দরিদ্র শিশুদের অংশগ্রহণ - Ekotar Kantho

টাঙ্গাইলে ইকরা নূরানী মক্তবের বর্ষপূর্তি উদযাপন, দরিদ্র শিশুদের অংশগ্রহণ

সাহান হাসানঃ টাঙ্গাইল শহরের মুসলিমপাড়া বায়তুল্লাহ জামে মসজিদ সংযুক্ত ইকরা নূরানী মক্তবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় পৌর এলাকার ১৬নং ওয়ার্ডের মুসলিমপাড়া বায়তুল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে ইকরা নূরানী মক্তবের আয়োজনে এই অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়।

মক্তব কর্তৃপক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে বর্ণাঢ্য ও শিক্ষামূলক। অনুষ্ঠানে মক্তবের শিক্ষার্থীদের পাশাপাশি টাঙ্গাইলের দরিদ্র ও অসহায় শিশুরাও অংশগ্রহণ করেন।

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সমাজসেবা অফিসার আবদুর রাজ্জাক।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল শিশুদের কিরাত, হামদ-নাত ও গজল প্রতিযোগিতা। প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের আত্মবিশ্বাস ও প্রতিভা বিকাশে সহায়তা করার পাশাপাশি তাদের মধ্যে ধর্মীয় জ্ঞান ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানো হয়। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অভিভাবকদের জন্য বিশেষভাবে আয়োজন করা হয় দায়িত্ব ও কর্তব্য বিষয়ে আলোচনা, যাতে তারা সন্তানদের শিক্ষাজীবন ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

আয়োজকরা জানান, মক্তব প্রতিষ্ঠার পর থেকেই হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে শিক্ষা প্রদান ও নৈতিক গঠন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান করিম বলেন, “শিক্ষা ও নৈতিকতা শিশুদের ভবিষ্যৎ গঠনে মূল ভিত্তি। এমন মানবিক উদ্যোগ সমাজে আলোর দিশা প্রদর্শন করছে।”

উল্লেখ্য, ইকরা নূরানী মক্তব একটি মানবিক উদ্যোগ হিসেবে অসহায় শিশুদের শিক্ষার সুযোগ করে দিচ্ছে এবং টাঙ্গাইলের সমাজে ইতিবাচক প্রভাব বিস্তার করছে।

সর্বশেষ আপডেটঃ ২৮. অক্টোবর ২০২৫ ১২:৫৪:এএম ৬ মাস আগে
টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে নির্বাচনী বিশাল গণমিছিল - Ekotar Kantho

টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে নির্বাচনী বিশাল গণমিছিল

আরমান কবীরঃ বিএনপির প্রচার সম্পাদক, টাঙ্গাইল-৫ (সদর) আসনের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে নির্বাচনী বিশাল গণমিছিল ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) সন্ধায় বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে জড়ো হয়। পরে সেখান থেকে বিশাল গণমিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে টাঙ্গাইল প্রেসক্লাবে এসে সংক্ষিপ্ত পথসভার মধ্যে দিয়ে শেষ হয়।

এছাড়া বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে টাঙ্গাইলে লিফলেট বিতরণ করা হয়েছে।

এতে অংশ নেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, শহর বিএনপির সহ-সভাপতি শাহীন আকন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ আপডেটঃ ২৭. অক্টোবর ২০২৫ ০৩:৩৭:এএম ৬ মাস আগে
টাঙ্গাইলে সাতিলের নির্বাচনী শোডাউন - Ekotar Kantho

টাঙ্গাইলে সাতিলের নির্বাচনী শোডাউন

আরমান কবীরঃ টাঙ্গাইল জেলা যুবদলের সাবেক সভাপতি ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী খন্দকার আহমেদুল হক সাতিলের নেতৃত্বে নির্বাচনী গণমিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর)দুপুরে গণমিছিলটি শহরের কলেজ মোড় থেকে শুরু হয়ে পুরাতন বাসস্ট্যান্ড, নিরালা মোড়, জেলা সদর রোড হয়ে পুনরায় কলেজ মোড় গিয়ে সংক্ষিপ্ত পথ সভার মধ্যে দিয়ে শেষ হয়।

এ ছাড়া বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে টাঙ্গাইলে বিএনপি’র লিফলেট বিতরণ করা হয়েছে।

হাজার হাজার নেতাকর্মীর অংশ গ্রহণে শহরের সড়কে আহমেদুল হক সাতিলের পক্ষে ও ধানের শীষের পক্ষে স্লোগানে মুখর হয়ে ওঠে। মিছিলের দীর্ঘ সারির কারণে সাময়িক যান চলাচলে স্থবিরতা সৃষ্টি হয়।

এতে দলীয় নেতাকর্মী ছাড়াও হাজার হাজার সাধারণ মানুষজন অংশগ্রহণ করে।

সর্বশেষ আপডেটঃ ২৭. অক্টোবর ২০২৫ ০৩:৩৭:এএম ৬ মাস আগে
টাঙ্গাইলে প্রেমের দায়ে যুবক কারাগারে,মুক্তির দাবিতে মানববন্ধন - Ekotar Kantho

টাঙ্গাইলে প্রেমের দায়ে যুবক কারাগারে,মুক্তির দাবিতে মানববন্ধন

আরমান কবীরঃ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামের যুবক সোহাগ প্রেমের দায়ে ৪ মাস যাবত কারাভোগের শিকার।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে নামদার কুমুল্লি বাজারে সোহাগের মুক্তির দাবিতে গ্রামবাসীর উদ্যোগে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।

মানবন্ধন বক্তব্য রাখেন-গ্রামের হৈতষী মাতাব্বর হাফিজ উদ্দিন ভুইয়া,খলিলুর রহমান,আশরাফ আলী মিঞা, মজিবর রহমান মিঞা,আবুল কালাম আজাদ,মো. জাহিদ মিয়া ও ফরিদ মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, কুমিল্লি গ্রামের মো. লোমান মিয়ার মেয়ে নাফিজা আক্তার লুবনার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে একই গ্রামের সোহাগের সাথে। সেই সুবাদে লুবনা প্রেমিক সোহাগদের বাড়িতে গত দুই বছরে চারবার উঠে পড়েন। পর্যায়ক্রমে স্থানীয় মাতাব্বরগন লুবনাকে বুঝিয়ে তার বাবার কাছে রেখে আসেন। সম্প্রতি ফের লুবনা সোহাগের কাছে চলে আসে। এতে ক্ষিপ্ত হয়ে লুবনার পিতা লোমান মিয়া সোহাগকে আসামী করে অপহরণের মামলা দায়ের করেন। যাহার নাম্বার নারী শিশু ১৫৭/২৫ । ওই মামলায় গত ৪ মাস যাবত সোহাগ টাঙ্গাইল জেল হাজতে আটক আছেন।

তারা আরও বলেন, মেয়ের বাবা ধনাঢ্য ব্যক্তি হওয়ায় ক্ষমতার অপব্যবহার করে ও তৃতীয় পক্ষের যোগসাজসে প্রেম গঠিত বিষয় গোপন রেখে সোহাগের নামে অপহরণ মামলা দিয়েছে। সেই মামলায় সোহাগের মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে পুনরায় কঠোর কর্মসুচির দেওয়া হবে বলে মানববন্ধ থেকে বক্তারা জানায়।

মানববন্ধনে সোহাগের পিতা সহিদুল ইসলাম ও মাতা সুর্য ভানু কান্না বিজরিত কণ্ঠে ছেলের মুক্তির দাবি জানায়।

মানবন্ধন শেষে নামদার কুমুল্লি বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে তিন শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহণ করে।

সর্বশেষ আপডেটঃ ২৭. অক্টোবর ২০২৫ ১২:৩৭:এএম ৬ মাস আগে
টাঙ্গাইল শহর বিএনপির সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের সাথে টুকু’র মতবিনিময় - Ekotar Kantho

টাঙ্গাইল শহর বিএনপির সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের সাথে টুকু’র মতবিনিময়

আরমান কবীরঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্ততি হিসেবে টাঙ্গাইল-৫ (সদর) আসনে টাঙ্গাইল পৌরসভার ১৮ টি ওয়ার্ডের সাবেক ও বর্তমান বিএনপির নেতা-কর্মীদের অংশগ্রহনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকালে শহরের জেলা সদর রোডে অবস্থিত টাঙ্গাইল ক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক, টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থীর বিজয়ের জন্য দলের সকল পর্যায়ের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ভোটাররা যাতে ধানের শীষ প্রতীকে ভোট দেয়, সে জন্য সকল শ্রেনী-পেশার মানুষের কাছে যেতে হবে এবং তাদের মাঝে তারেক রহমান ঘোষিত ৩১ দফা অবহিত করতে হবে।

টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহামুদুল হক সানু’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ আজগর আলী, টাঙ্গাইল শহর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শামসুর রহমান চৌধুরী।

মতবিনিময় সভার সঞ্চালনা করেন, টাঙ্গাইল শহর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি শাহীন আকন্দ। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম (ভিপি)।

সর্বশেষ আপডেটঃ ২৬. অক্টোবর ২০২৫ ০২:১৮:এএম ৬ মাস আগে
টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবসে বিনামূল্যে হেলমেট বিতরণ - Ekotar Kantho

টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবসে বিনামূল্যে হেলমেট বিতরণ

আরমান কবীরঃ টাঙ্গাইলে ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ স্লোগানে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। এ সময় বিনামূল্যে হেলমেটও বিতরণ করা হয়।

বুধবার (২২ অক্টোবর) সকালে টাঙ্গাইল সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে শতাধিক হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের হাতে হেলমেট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিরী খান জানান, সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আইন মানার সংস্কৃতি গড়ে তোলা এবং নাগরিকদের মধ্যে দায়িত্ববোধ ও নিরাপত্তা সচেতনতা জাগ্রত করতেই চালকদের মধ্যে হেলমেট বিতরণ করা হয়।

তিনি আরও জানান, একটি হেলমেট শুধু আইন মেনে ব্যবহার করা কোনো বস্তু নয়, এটি জীবনের নিরাপত্তার প্রতীক। সড়কে চলাচলের সময় হেলমেট ব্যবহার ও ট্রাফিক আইন মেনে চলার জন্য সকল মোটরসাইকেল চালকদের আহ্বান জানানো হচ্ছে।

এ সময় উপ-বিভাগীয় প্রকৌশলী জাহিদুল ইসলাম, টাঙ্গাইল ট্রাফিক বিভাগের টিআই দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ২৩. অক্টোবর ২০২৫ ০১:৫৪:এএম ৬ মাস আগে
কপিরাইট © ২০২২ একতার কণ্ঠ এর সকল স্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।