আরমান কবীরঃ বাংলাদেশের টেস্ট ক্রিকেট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে সারা দেশের ন্যায় টাঙ্গাইলে দিনব্যাপী অনূর্ধ্ব-১২ বয়সী ক্রিকেটারদের নিয়ে সিক্স এ সাইড ক্রিকেট ম্যাচ, ক্যাসিং ও উইকেট থ্রো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২০০০ সালের ২৬ জুন আইসিসির দশম সদস্য হিসেবে টেস্ট মর্যাদা লাভ করে বাংলাদেশ। ২৫ বছরে পা রাখার এই মাহেন্দ্রক্ষণ স্মরণীয় করে রাখতে অনূর্ধ্ব-১২ ক্রিকেট টুর্নামেন্ট ও ক্রিকেট কার্নিভালসহ নানা আয়োজনে দিনব্যাপী মুখর ছিল টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়াম।
রবিবার (২৯ জুন) সকালে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সার্বিক সহযোগিতায় টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে এই উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, টাঙ্গাইল ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আব্বাস উদ্দিন, ক্রিকেট কোচ ইসলাম খান, মহিলা ফুটবল কোচ কামরুন্নাহার মুন্নী, সিনিয়র ক্রিকেটার শাহানুর ইসলাম খান, আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক ও ধারাভাষ্যকার অনীক রহমান বুলবুল, সাবেক ক্রিকেটার কৌশিক চন্দ টোকন প্রমুখ।
এই উৎসবকে ঘিরে রবিবার সকাল থেকে শহীদ মারুফ স্টেডিয়ামে ভিড় করেন শতাধিক ক্ষুদে ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, কোচসহ সাবেক ক্রিকেটারগণ। এছাড়া এই উৎসবে অনেক অভিভাবকও অংশ নেয়। পরে সকলের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মারুফ স্টেডিয়ামে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন বলেন, তরুণ প্রজম্মের মধ্যে টেস্ট ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়াতে বিসিবি কাজ করে যাচ্ছে। সেই কাজের প্রথম ধাপে অনূর্ধ্ব-১২ বছর বয়সী ক্রিকেটারদের নিয়ে সিক্স এ সাইড ক্রিকেট ম্যাচ, ক্যাসিং ও উইকেট থ্রো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ২০০০ সালের ২৬ জুন আইসিসির দশম সদস্য হিসেবে টেস্ট মর্যাদা লাভ করে বাংলাদেশ। ২৫ বছরে পা রাখার এই মাহেন্দ্রক্ষণ স্মরণীয় করে রাখতে অনূর্ধ্ব-১২ ক্রিকেট টুর্নামেন্ট ও ক্রিকেট কার্নিভালসহ নানা আয়োজনে দিনব্যাপী মুখর ছিল টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়াম।
আরমান কবীরঃ টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের বাসায় গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
টাঙ্গাইল সদর উপজেলায় ২০২৫ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী বিভিন্ন কলেজে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করে মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে তিনি এ উপহার সামগ্রী তুলে দেন।
এ সময় সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে জেলা বিএনপির বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে বাসায় গিয়ে মেধাবী শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেয়ায় অভিভাবকসহ স্থানীয়দের প্রশংসায় ভাসছেন সুলতান সালাউদ্দিন টুকু। তারা জানিয়েছেন, এর আগে কখনো এমনটা দেখেননি তারা। এই প্রথম সুলতান সালাউদ্দিন টুকু এমন উদ্যোগ গ্রহণ করেছেন। এতে খুশি তারা।
এ বিষয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যাতে করে তারা পরীক্ষায় আরো ভালো ফলাফল করতে অনুপ্রাণিত হয়।
আরমান কবীরঃ টাঙ্গাইল যৌনপল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় নগদ টাকা, বিভিন্ন আসবাবপত্র ও ১২টি থাকার ঘরসহ বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়েছে গেছে।
শনিবার (২৮ জুন) সকালে টাঙ্গাইল পৌর শহরের কান্দাপাড়া এলাকার যৌনপল্লীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের সদস্যরা ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন।
জানা যায়, সকাল সাড়ে ১১ টাকার দিকে একটি ঘরের গ্যাস সিলিন্ডার দিয়ে রান্নার কাজ করা হচ্ছিল। এ সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘরের চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। পরে সেখানকার লোকজন পানি দিয়ে আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুন লাগার ঘটনায় ১২টি ঘর ও বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। ঘরে থাকা নগদ টাকা, আলমিরা, টিভি, ফ্রিজ, সুকেজসহ নানা ধরণের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি।
ক্ষতিগ্রস্ত বাসিন্দা শুকুর, সালমা, লাল মিয়া, সন্ধ্যা ও আলোসহ আরো অনেকে জানান, হঠাৎ করেই গ্যাস সিলিন্ডার থেকে ঘরে আগুন লেগে যায়। পরে তা মুহুর্তেই পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। ঘরে থাকা টাকা-পয়সা ও আসবাবপত্র সব পুড়ে গেছে। আমাদের এখন থাকার জায়গা নেই। সরকারের কাছে দাবি, আমাদের যেন নতুন করে থাকার ব্যবস্থা করে দেয়।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঞা বলেন, সকাল সাড়ে ১১ টার দিকে খবর আসে পৌর শহরের কান্দাপাড়া যৌনপল্লীতে আগুন লেগেছে। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, ১০ থেকে ১২টি ঘরসহ ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে কি পরিমাণ ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না।
এদিকে, টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।
আরমান কবীরঃ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর কথিত দেহরক্ষী হিসেবে পরিচিত ইয়াকুব ওরফে সিয়ামকে গ্রেপ্তার করেছে দেলদুয়ার থানা পুলিশ।
সোমবার (২৩ জুন) দিবাগত গভীর রাতে সদর উপজেলার সিলিমপুর ইউনিয়নের সিলিমপুর পেট্রোল পাম্পের কাছের একটি বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় সিয়ামকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে টাঙ্গাইল সদরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
অত্যন্ত দুর্ধর্ষ ইয়াকুব ওরফে সিয়ামকে দিয়ে সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু নির্বাচনের সময় প্রতিপক্ষের উপর সংঘঠিত হামলাগুলো পরিচালনা করাতেন।
ফ্যসিস্ট আওয়ামী লীগ শাসনামলে সিয়ামের নেতৃত্বে দেলদুয়ার উপজেলায় একটি শক্তিশালী মাদকের সিন্ডিকেট গড়ে উঠেছিল। আগ্নেয়াস্ত্র ও মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একাধিকবার আটক হলেও সাবেক প্রতিমন্ত্রী টিটুর সুপারিশে প্রতিবারই পার পেয়ে যায় সিয়াম।
গত বছরের ৫ আগস্টের পর সে সম্ভাব্য গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল।
এ বিষয়ে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খান বলেন, নানা অপকর্মের হোতা ইয়াকুব ওরফে সিয়ামকে গভীর রাতে সিলিমপুর ইউনিয়নের পেট্রোল পাম্পের কাছের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। নিয়মিত মামলায় মঙ্গলবার (২৪ জুন) সকালে তাকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।
আরমান কবীরঃ দেশের পরিবেশ রক্ষায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২২ জুন) দুপুরে সদর উপজেলার ধুলেরচর মাদ্রাসা, গালা ইউনিয়নের আহসানুল্লাহ উচ্চ বিদ্যালয়, রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে বিভিন্ন জাতের গাছের চারা রোপন করা হয় ।
এসময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, পরিবেশ রক্ষায় আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে। টাঙ্গাইল সদর উপজেলাকে একটি আদর্শিক টাঙ্গাইল হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। কোন চাঁদাবাজ, সন্ত্রাসীদের জায়গা এই টাঙ্গাইলে হবে না বলে তিনি মন্তব্য করেন।
এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদ আলম রাশেদ, জেলা ছাত্রদলের সভাপতি দুর্জয় হোড় শুভ প্রমুখ।
এই বৃক্ষ রোপন কর্মসূচীতে ছাত্রদল, যুবদলসহ বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরমান কবীরঃ পুলিশের অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ বলেছেন, আগামীর নির্বাচন হবে আমাদের দেশ রক্ষার নির্বাচন, পুলিশ বাহিনীর অস্তিত্ব রক্ষার নির্বাচন। আগামীর নির্বাচন হবে পুলিশ বাহিনীর কলঙ্ক মোছার নির্বাচন। আগামী নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করার জন্য সকল বাহিনী, সকল স্তরের কর্মকর্তা ও জনসাধারণকে নিয়ে এই বাংলাদেশে সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।
রবিবার (২২ জুন) সকালে টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে ৫৫তম টিআরসির সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু নাসের মোহাম্মদ খালেদ বলেন, বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুলিশের চোখে আঙুল দিয়ে ভুলগুলো ধরিয়ে দিয়েছে। আমরা সেই শিক্ষা নিয়ে আমাদের পুলিশ বাহিনীকে ঘুরিয়ে দাঁড় করিয়েছি। বর্তমানে আমরা বল প্রয়োগের ক্ষেত্রে জাতিসংঘের যে মানদণ্ড আছে এবং মানবধিকারের যে বিধিবিধান আছে সেগুলো সমুন্নত রেখে পুলিশ বাহিনী পরিচালিত করে আসছি। যাতে করে আগামী দিনগুলোতে জনগণের ভালোবাসা, আস্থা নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করতে পারি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা অনেকাংশে সফল হয়েছি।
তিনি আরও বলেন,সামনের দিনগুলোতে নিশ্চয় পুলিশ বাহিনীকে খেয়াল রাখতে হবে। আমরা যদি জনসাধারণের সাথে এক হাত বাড়িয়ে দেই, তারা বুকে আলিঙ্গন করে নেবে। যদি অপেশাদার কাজ করি তাহলে বিগত যে অভিজ্ঞাতা হয়েছে তা পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। জনগণের ভাষা উপলব্ধি করার চেষ্টা করবেন।
এ সময় মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি আশরাফুল আলম, ডেপুটি কমাড্যান্ট এ এইচ এম কামরুজ্জামান বিপিএম, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আরমান কবীরঃ টাঙ্গাইলের ঘাটাইলে হনুফা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে গলাকেটে হত্যার পর লুট করা হয়েছে শরীরে থাকা স্বর্ণালংকার।
শুক্রবার (২০ জুন) রাতে উপজেলার মানাজী শিকদার বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
শনিবার (২১ জুন) সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহত হনুফা বেগম ওই গ্রামের আব্দুল গফুরের স্ত্রী।
নিহতের পরিবার জানায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন হনুফা বেগম। শনিবার ভোরে ঘর থেকে বের না হওয়ায় পরিবারের সদস্যরা তার খোঁজ নিতে যান।
এ সময় ঘরের দরজা ভেতর থেকে খোলা ছিল। পরে ঘরে গিয়ে বিছানায় তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। হনুফার গলায় তিন ভরি স্বর্ণালংকার ছিল। সেই স্বর্ণের চেইনটি পাওয়া যায়নি। বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ তার লাশ উদ্ধার করে।
এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল রিপোর্ট করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, এছাড়া স্বর্ণালংকার লুটের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
আরমান কবীরঃ টাঙ্গাইল পৌরসভার দুইবারের নির্বাচিত চেয়ারম্যান প্রয়াত সামসুল হকের স্মরণে শামসুল হক স্মৃতি মিনি ফ্লাট লাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে শামছুল হক স্মৃতি সংসদের আয়োজনে ও জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহিন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, টাঙ্গাইল ডিএফএ এর সভাপতি এডভোকেট আলী ইমাম তপন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলি, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা কমিটির আহ্বায়ক আল-আমিন ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, শামসুল হক স্মৃতি মিনি ফ্লাট লাইট ফুটবল টুর্নামেন্টের আহবায়ক ও জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।
এই উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন, সুপ্রভাত রাইডার্স বনাম হেলিপ্যাড লায়ন’স ও ভাসানী ক্লাব বনাম টাইগার সুলতানা স্পোর্টিং ক্লাব।
এই টুর্নামেন্টে চারটি গ্রুপে মোট ১৭টি দল অংশগ্রহণ করছে। আগামী ৮ জুলাই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে, গ্রুপ-ক : শতায়ু অঙ্গন ক্লাব, সোনালী সকাল ক্রীড়া সংঘ, আরামবাগ ক্লাব, শুভ সকাল ক্লাব।
গ্রুপ-খ : সুপ্রভাত রাইডার্স, হেলিপ্যাড লায়ন্স, হেলিপ্যাড টাইগার’স, ফতেপুর পল্লীমা সংস্কৃতিক সংসদ।
গ্রুপ-গ: দেহঘড়ি শরীর চর্চা ক্লাব, নুরা পরিবার ক্লাব, সু-প্রভাত জুনিয়র, পার্ক বাজার সমবায় সমিতি লিমিটেড।
গ্রুপ-ঘ : ভাসানী ক্লাব, টাইগার সুলতানা স্পোর্টিং ক্লাব, সৈয়দ জালাল ক্লাব, সুপ্রভাত কিংস, অফিসার্স ক্লাব টাঙ্গাইল।
উল্লেখ্য, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জামাতা শামসুল হক টাঙ্গাইল পৌরসভার দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৮৪ থেকে ১৯৯০ সাল ও ১৯৯৩ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত টাঙ্গাইল পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৮ সালের ৫ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। মরহুম সামসুল হক টাঙ্গাইল জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুর পিতা।
সাহান হাসানঃ টাঙ্গাইলের নাগরপুরে হত্যা মামলার পলাতক ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১৭ জুন) রাতে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বটতলা দিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৮ জুন) সকালে র্যাব-১৪, সিপিসি-৩ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের সুদামপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (৪৫), একই এলাকার আব্দুল মান্নানের স্ত্রী আকলিমা বেগম (৩৫) ও রাবেয়া বেগম (৪৫)।
র্যাব-১৪, সিপিসি-৩ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নিহত আব্দুর জব্বার মিয়ার (৭০) সাথে গ্রেপ্তারকৃত আসামিদের দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার (১৯ মে) জেলার নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের সুদামপাড়া চৌরাস্তা মোড়ে নিহত জব্বার মিয়ার সাথে আসামিদের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে আব্দুল মান্নান, আকলিমা বেগম ও রাবেয়া বেগম নিহত জব্বার মিয়া ও তার ও পরিবারের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এঘটনায় আব্দুর জব্বার গুরুত্বর আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনার পর নিহতের ছেলের বউ পলী আক্তার (৩০) বাদী হয়ে নাগরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত আসামিদের নাগরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরমান কবীরঃ টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নের ‘পোড়াবাড়ী জনকল্যাণ সংস্থার’ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে সভাপতি হয়েছেন মো. রাজিবুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আকিবুর রহমান।
শুক্রবার (৬ জুন) সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নের বড় বেলতা ঈদগাহ্ মাঠে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর সিকদার, সহ-সভাপতি মো. ইব্রাহিম মিয়া, মো. বুলবুল হাসান, মো. সুমন জোয়ারদার, মো. সমশের আলী, মো. রেজাউল করিম, মো. রুবেল মিয়া, মো. আনোয়ার হোসেন, মো. সুমন আহমেদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহীন জোয়ারদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাসুম রানা, মো. উজ্জ্বল হাসান, মো. মুছা বেপারি, মো. পারভেজ মিয়া, মো. লালন মন্ডল, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আসিফ, মো. রকি, কোষাধক্ষ রাসেল রানা, দপ্তর সম্পাদক মো. খোকোন মিয়া, আইন সম্পাদক হৃদয় মিয়া, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, ক্রিয়া সম্পাদক মো. সোহেল রানা।

সাধারণ সদস্যরা হলেন, হৃদয় হাসান, সবুজ খান, মনিরুল ইসলাম, মো. সুজাত হাসান, মো. মানিক মিয়া, মো. জাহিদ হাসান, মো. রিপন সিকদার, মো. মাসুদ মিয়া, মো. মুসতাক হাসান, মো. আনোয়ার হোসেন, মো. সজিব হাসান, মো. আজাদ মিয়া, মো. শরিফুল ইসলাম, মো. সাদ্দাম হোসেন, মো. সোহেল রানা, মো. মেহেদী হাসান, মো. সেরাজুল ইসলাম, মো. আজিজুল ইসলাম, মো. রাজিব হাসান, মো. শাকিল হাসান, মো. জুয়েল রানা, মো. সোহেল রানা, মো. মাজিদুল ইসলাম।
আরমান কবীরঃ টাঙ্গাইল-৫ (সদর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নির্বাচনী প্রচারণা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) সকালে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের গোল চত্বর বিএনপি কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাহমুদনগর ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলাদল আয়োজিত এই মতবিনিময় সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সঞ্চালনায়
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম, সদর থানা যুবদলের আহবায়ক খন্দকার কবিরুজ্জামান কবির, সদস্য সচিব ইকবাল তালুকদার প্রমুখ।
অনুষ্ঠান শেষে মহিলা কর্মীদের হাতে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন নেতৃবৃন্দরা।
আরমান কবীরঃ টাঙ্গাইলের মির্জাপুরে পিকনিকের নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজের ২৪ ঘণ্টা পর স্কুলছাত্র নাজিম সিকদারের (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৫ জুন) সকালে উপজেলার হাটুভাঙ্গা এলাকার বংশাই নদীতে তার মরদেহ ভেসে উঠলে পরিবারের লোকজন গিয়ে উদ্ধার করে।
মৃত নাজিম সিকদার উপজেলার আজগানা ইউনিয়নের মজিদপুর গ্রামের ইকবাল সিকদারের ছেলে। সে বংশাই স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
এর আগে শনিবার সকাল ৮টার দিকে উপজেলার হাটুভাঙা ব্রিজের পশ্চিম পাশে পিকনিকের নৌকার ছাদে ডিজে গানের তালে তালে বন্ধুদের সাথে নাচতে গিয়ে বংশাই নদীতে পড়ে সে নিখোঁজ হয়।
রবিবার সকালে মজিদপুর গ্রামের বাসিন্দা নাজিমের প্রতিবেশি সেলিম হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়রা জানায়, নাজিম ও তার বন্ধুরা মিলে ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে পিকনিকে যাচ্ছিল। সকাল পৌনে ৮টার দিকে তারা হাটুভাঙা ব্রিজের পূর্বপাশ থেকে পার্শ্ববর্তী বাসাইল উপজেলার বাসুলিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এসময় তারা নৌকার ছাদে ডিজে গানের তালে তালে নাচতে থাকে। সকাল ৮টার দিকে ব্রিজের কিছুটা পশ্চিম দিকে পৌছালে নৌকার ছাদ থেকে নাজিম নদীতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে নৌকা থামিয়ে খোঁজাখুজি করা হয় তাকে। কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে মির্জাপুর ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি দল গিয়ে নাজিমকে খোঁজতে থাকে। বিকাল ৪টা পর্যন্ত ডুবুরি দল নাজিমকে খুঁজে না পেয়ে চলে যায়।
রবিবার সকাল ৮টার দিকে হাটুভাঙ্গা বংশাই ব্রিজের একটু পশ্চিম পাশে নাজিমের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করে।