একতার কণ্ঠ: টাঙ্গাইলের ঘাটাইলে সরকার নির্ধারিত ও প্রস্তাবিত ‘শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার’ মধুপুরে স্থানান্তরের প্রতিবাদে ১৫ কিমি এলাকাজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঘাটাইল শেখ কামাল আইটি পার্ক রক্ষা কমিটি।
রোববার (২২ মে) সকালে ঘাটাইল উপজেলার হামিদপুর থেকে দেওলাবাড়ি পর্যন্ত প্রায় ১৫ কিমি এলাকাজুড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে উপজেলার সর্বস্তরের জনগণ একযোগে অংশগ্রহণ করেন।
এসময় মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, ২০১৯ সালের ২৫ জুন ঘাটাইল উপজেলার গৌরিশ্বরে ১২ দশমিক ৭৭ একর জমিতে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের জন্য জমির লিজ হিসেবে এক লাখ টাকা নির্ধারণ করে ভূমি মন্ত্রণালয়। পরে ওই বছরের ২৯ ডিসেম্বর জমির নির্ধারিত প্রতীকী মূল্য পরিশোধ করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ১৪ ফেব্রুয়ারি সরকারের পক্ষে জেলা প্রশাসক ওই জমিটি হস্তান্তর করেন। লিজ দলিল সম্পাদন প্রক্রিয়ায় গ্রহীতা হাইটেক পার্ক কর্তৃপক্ষের প্রতিনিধি উপস্থিত থেকে দলিলে স্বাক্ষর করেন।
বক্তারা বলেন, এই উন্নয়নমূলক প্রতিষ্ঠানটি মুজিববর্ষে তাদের জন্য প্রধানমন্ত্রীর একটি উপহার। জেলা প্রশাসন যাচাই-বাছাই করে প্রতিষ্ঠানের জন্য ঘাটাইলের এই স্থানটি নির্ধারণ করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরাবর পাঠানো হয়।
‘পরবর্তীতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে তারা জানায় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের হস্তক্ষেপে আইটি সেন্টারটি ঘাটাইল থেকে মধুপুরে স্থানান্তর করা হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক।’
পুনরায় ঘাটাইলেই আইটি সেন্টারটি বাস্তবায়নের দাবি জানান বক্তারা। অতি দ্রুত পুনরায় আইটি সেন্টারটি ঘাটাইলে স্থানান্তর করা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
একতার কণ্ঠ: কোভিড সংক্রমণের মধ্যেই বিশ্বজুড়ে এখন আলোচিত বিষয় হয়ে উঠেছে মাঙ্কিপক্স ভাইরাস। এই ভাইরাস বাহিত রোগটি নিয়ে ইতোমধ্যেই সকলকে সতর্ক করেছে ব্রিটেন।
৭ মে লন্ডনে এক ব্যক্তির দেহে এই রোগটি দেখা যায়। জানা যায় সেই তখন নাইজেরিয়া থেকে ফিরেছিলেন। অতএব, তিনি আফ্রিকায় ভাইরাসের সংস্পর্শে এসেছিলেন তা বলাই বাহুল্য। সম্প্রতি বেশ কিছু দেশে এই ভাইরাস দেখা গিয়েছে। স্পেন, পর্তুগাল, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও এই মাঙ্কিপক্সের দেখা মিলেছে।
এই রোগটি বায়ুবাহিতই। সেই কারণে শ্বাসযন্ত্র, নাক, মুখ চোখ এই ভাইরাসে আগে আক্রান্ত হয়। তবে সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা যায় যে, যৌন সংস্পর্শে এই রোগটি দ্রুত ছড়িয়ে পড়ে। ওই রিপোর্ট অনুযায়ী, কোনো ব্যক্তি যদি মাঙ্কিপক্সে আক্রান্ত হয় এবং তিনি যদি যৌন কার্যকলাপে লিপ্ত হন, সেক্ষেত্রে অপর সুস্থ স্বাভাবিকদেহে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। পরেও তিনিও এই ভাইরাসে আক্রান্ত হবেন।
এ ক্ষেত্রে অত্যন্ত সচেতনতা অবলম্বন করতে নির্দেশ দেয়া হচ্ছে। UK Health Security Agency (UKHSA) জানায় যে এই রোগের বিন্দুমাত্র লক্ষণ প্রকাশ পেলেই সচেতন হন, সঙ্গম থেকে দূরে থাকুন। গায়ে র্যাশের মতো উপসর্গ আর জ্বর হলে অবিলম্বে চিকিৎসকের কাছে যান।
মাঙ্কিপক্স একটি বিরল ভাইরাল সংক্রমণ যা পশ্চিম আফ্রিকায় প্রথম দেখতে পাওয়া গিয়েছিলো। ১৯৫৮ সালে বানরের মধ্যে প্রথম আবিষ্কৃত হয়েছিলো, এই ভাইরাসটি। এই রোগটি স্মল পক্স বা গুটি বসন্তের মতোই হয়ে থাকে। ১৯৭০ সালে প্রথম মানব দেহে এই মাঙ্কিপক্স শনাক্ত করা হয়েছিলো।
একতার কণ্ঠ: স্মার্টফোনে আসক্তি: পড়ালেখায় ক্ষতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে দুই দিন ব্যাপি বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে।
৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে শনিবার(২১ মে ) সকালে শহরের জেলা সদরে অবস্থিত কালেক্টর উচ্চ বিদ্যালয়ে মাঠে দুই দিন ব্যাপি এই মেলার উদ্বোধন করেন ,টাঙ্গাইলের জেলা প্রশাসক ডক্টর আতাউল গনি।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরিফুল ইসলাম এর সভাপতিত্বে, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হাসেম, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম প্রমুখ।
প্রকাশ, মেলায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করেন।
একতার কণ্ঠ: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সরকার নির্ধারিত ও প্রস্তাবিত ‘শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার’ মধুপুরে স্থানান্তরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বুধবার (১৮ মে) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে ঘাটাইল শেখ কামাল আইটি পার্ক রক্ষা কমিটি এ সম্মেলনের আয়োজন করে ঘাটাইল শেখ কামাল আইটি পার্ক রক্ষা কমিটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঘাটাইল শেখ কামাল আইটি পার্ক রক্ষা কমিটি সদস্য সচিব আতিকুর রহমান আতিক।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৯ সালের ২৫ জুন ঘাটাইল উপজেলার গৌরিশ্বরে ১২.৭৭ একর জমিতে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারে জন্য জমির লিজ হিসেবে এক লাখ টাকা নির্ধারণ করেন ভ‚মি মন্ত্রনালয়। পরে ওই বছরের ২৯ ডিসেম্বর জমির নির্ধারিত প্রতিকী মূল্য পরিশোধ করা হয়। এর প্রেক্ষিতে গত বছরের ১৪ ফেব্রæয়ারি সরকারের পক্ষে জেলা প্রশাসক ওই জমিটি হস্তান্তর করেন। লিজ দলিল সম্পাদন প্রক্রিয়ায় গ্রহীতা হাইটেক পার্ক কর্তৃপক্ষের প্রতিনিধি উপস্থিত থেকে দলিলে স্বাক্ষর করেন। ঘাটাইলের জনগন মনে করে, এই উন্নয়নমূলক প্রতিষ্ঠানটি মুজিব বর্ষে তাদের জন্য প্রধানমন্ত্রীর একটি উপহার। জেলা প্রশাসন যাচাই-বাছাই করে প্রতিষ্ঠানের জন্য ঘাটাইলের এই স্থানটি নির্ধারণ করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ে প্রতিমন্ত্রীর বরারব পাঠানো হয়। পরবর্তীতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে, তারা ঘাটাইল থেকে মধুপুরের স্থানান্তেরর বিষয়টি অবগত করেন। আইটি সেন্টারটি অন্য উপজেলায় নেওয়ার চেষ্টা করা হলে ঘাটাইলবাসী এর প্রতিবাদ করে মিছিল, মানববন্ধন ও গণস্বাক্ষর করে স্মারকলিপি টাঙ্গাইল জেলা প্রশাসকের মাধ্যমে টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয় পাঠানো হয়।
তিনি আরো বলেন, পরে হাইটেক পার্ক কর্তৃপক্ষ সরেজমিনে টাঙ্গাইলের একাধিক উপজেলার জায়গা পরিদর্শন করেন। একই সাথে ঘাটাইল উপজেলার বর্তমান বরাদ্দকৃত জমিটি যথোপোযুক্ত বলে নির্ধারণ করেন। যার ধারাবাহিকতায় জমি হস্তান্ত সংক্রান্ত সকল প্রক্রিয়া সম্পন্ন হয়।
কিন্তু সম্প্রতি একনেক সভায় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের হস্তক্ষেপে আইটি সেন্টারটি ঘাটাইল থেকে মধুপুরে স্থানান্তর করা হয়। যা অত্যন্ত দুঃখজনক। আমরা অতিদ্রæতই পূনরায় ঘাটাইলেই আইটি সেন্টারটি বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি। কৃষিমন্ত্রী তার নিজ এলাকায় আলাদাভাবে আইটি সেন্টার স্থাপন করুন, এতে আমাদের কোন বাঁধা নেই। কিন্তু ঘাটাইলের নির্ধারিত আইটি সেন্টার বাস্তবায়ন করতে হবে। তা না হলে কঠোর আন্দোলন করা হবে। আগামী রোববার মানববন্ধন ও বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসুচি পালন করা হবে। আমি এ বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
এ সময় বক্তব্য রাখেন, ঘাটাইল শেখ কামাল আইটি পার্ক রক্ষা কমিটি আহবায়ক জুলফিকার হায়দার, যুগ্ম-আহবায়ক ও জিবিজি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মতিউর রহমান মিয়া, উপজেলার ভাইস-চেয়ারম্যান কাজী আরজু, বিআরডিবি’র চেয়ারম্যান রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন খান, আনেহলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ শাহজাহান প্রমুখ।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিনিয়র শিক্ষার্থীদের নামে র্যাগিংয়ের অভিযোগ করেছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম বর্ষ ও ১ম সেমিস্টারের নবীন শিক্ষার্থী মোঃ তারেক।
মঙ্গলবার (২৯ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মোঃ রোকনুজ্জামানের সুপারিশক্রমে লিখিত অভিযোগ জমা দেন তিনি।
র্যাগিংয়ের অভিযোগে তার লিখিত আবেদনে গত ২৮ মার্চ (২০২২) রাতে ক্যাম্পাসের নিকটস্থ সন্তোষ আরিফ নগরে অবস্থিত ছাত্রাবাসে, ২য় বর্ষ ১ম সেমিস্টারের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী শামীম, আজমাইন, সেলিম, মাহিন ও রাহাত এবং ফার্মেসী বিভাগের সাফি ও আরো অনেকের র্যাগিংয়ের শিকার হওয়ার কথা জানান।
আরো পড়ুনঃ আমি প্রতিবাদই করি, লুটপাট তো আর করি না : টাঙ্গাইলে ব্যারিস্টার সুমন
এছাড়া আবেদনে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ও লেখাপড়া চালানো কঠিন হওয়া ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মীর মোঃ মোজাম্মেল হক বলেন, সে অভিযোগ করেছে। অভিযোগের আলোকে আমরা তদন্ত কমিটি গঠন করব। অভিযোগ সত্য প্রমাণিত হলে আমাদের বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত সোমবার গভীর রাতে তারেককে টাঙ্গাইলের সন্তোষ আরিফ নগরে অবস্থিত ছাত্রাবাসের সামনে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয় জনগণ, পুলিশ প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার সকালে তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ওপর অমানবিক র্যাগিং এবং শারীরিক, মানসিক অত্যাচার করা হয়। বিশ্ববিদ্যালয়ে নিষেধ থাকলেও রাতে তারা বিভিন্ন মেসে ডেকে নিয়ে সারা রাত র্যাগিং চালায়। উল্টাপাল্টা হলে শারীরিক নির্যাতন করা হয়। আমরা অসহায় আমাদের বলার কেউ নাই। বললেও কাকে বলবো জানি না বললে পরে আরো শাস্তি পেতে হয়।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২১ ফেব্রয়ারি) রাত রাত ১২ টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন এর নেতৃত্বে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে ক্যাম্পাস্থ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।
এরপর বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, বিভিন্ন অনুষদ,বিভাগ, হল, মাওলানা ভাসানী রিসার্স সেন্টার, আইসিটি সেল, আইকিউএসি, বঙ্গবন্ধু পরিষদ,অফিসার্স এ্যাসোসিয়েশন, ভাসানী পরিষদ, তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি,বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এবং ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পণ শেষে ১ মিনিট নিরবতা পালন ও ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
এছাড়া ভোরে প্রশাসনিক ভবনের সামনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন এবং বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
সকল কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বরস্বতী পূজা উদযাপন নিয়ে ক্ষোভ জানিয়েছে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার(৩ ফেব্রয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মানিক শীল ফেসবুক গ্রুপ ‘এমবিএসটিউ ফ্যামিলি’-তে তার ক্ষোভ প্রকাশ করেন।
রবিবার( ৬ ফেব্রয়ারি) পর্যন্ত প্রায় শতাধিক সনাতন ধর্ম্বালম্বী অন্যান্য শিক্ষার্থী তাতে কমেন্টের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করেন।
মানিক শীল তার পোস্টে জানান, ‘বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পরেও সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় বা মন্দির নেই। কেন্দ্রীয় মন্দির না থাকার কারণে প্রতিবছরই কোন একটি জায়গা বাছাই করে পুজা করা হয়। খুব কষ্ট লেগেছে আজ এত কষ্ট করেও যখন বৃষ্টি এসে সব আয়োজন ধূলিসাৎ করে দিয়ে গেছে, বিপাকে পড়তে হয়েছে আয়োজকদের। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত আমাদের একটি মন্দির থাকলে এই অবস্থার সম্মুখীন হওয়া লাগতো না।গত কয়েক বছর মন্দির প্রতিষ্ঠার ব্যাপারে সনাতনী শিক্ষার্থী ও শিক্ষকরা সাবেক ভিসি স্যারের কাছে গেলেও কেন জানি কোন কারণে অজুহাত দিয়ে তা বন্ধ করে রেখেছে। ধর্ম চর্চার জন্য, পুজার জন্য মাভাবিপ্রবিতে একটি মন্দির অত্যাবশ্যকীয় হয়ে দাড়িয়েছে এবং আমরা একটি মন্দির চাই।’
এ বিষয়ে মানিক শীল বলেন, প্রায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কেন্দ্রীয় মন্দির থাকে। আমরা বারবার বিশ^বিদ্যালয় প্রশাসনের কাছে মন্দির প্রতিষ্ঠার দাবি জানিয়েছি। আমি সনাতন ধর্মাবলম্বী সকল শিক্ষার্থীর পক্ষ থেকে বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে অনতিবিলম্বে কেন্দ্রীয় মন্দির প্রতিষ্ঠার জোর দাবি জানাই।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন বলেন, আমি বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেয়েছি, অনেক কিছুই আমার অজানা। সকলের সাথে আলোচনা স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
একতার কণ্ঠঃ টাঙ্গাইলে ৫ দিনব্যাপী উৎপাদনশীলতা বৃদ্ধির কৌশল বিষয়ক কর্মশালা শুরু হয়েছে। রবিবার(২৩ জানুযারি) সকালে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও), বাংলাদেশ শিল্প মন্ত্রাণালয় ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির (নাসিব) উদ্যোগে ওই কর্মশালার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সভাপতি মীর্জা নূরুল গণী শোভন। নাসিব টাঙ্গাইল জেলা শাখার সভাপতি জাফর আহমদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিরুল ইসলাম খান, নাসিব টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি ডা. সাহিদা আক্তার প্রমুখ।
কর্মশলায় প্রশিক্ষক ছিলেন, ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের গবেষণা অফিসার আকিবুল হক।
কর্মশলায় টাঙ্গাইলের প্রায় ৯০ জন উদ্যেক্তা অংশগ্রহণ করেন। আগামী ২৭ জানুয়ারী এ কর্মশালা শেষ হবে।
একতার কণ্ঠঃ ইনস্টাগ্রামের পর এবার মাইক্রোব্লগিং প্ল্যাটফরম টুইটারও হাঁটছে টিকটকের পথে। ‘রিটুইট’ মেনুতে যোগ হয়েছে ‘কোট টুইট উইথ রিঅ্যাকশন’ বাটন। আপাতত আইওএস প্ল্যাটফরমে পরীক্ষা-নিরীক্ষা চলছে ফিচারটির। নতুন ফিচারটিতে টেক্সট লিখে টুইটের উত্তর দেওয়ার বদলে টিকটকের মতো সরাসরি ছবি বা ভিডিওতে টুইটের কপি এমবেড করে দিতে পারবেন ব্যবহারকারী। ‘কোট টুইট উইথ রিঅ্যাকশন’ বাটনে ট্যাপ করলে ব্যবহারকারীকে নতুন একটি স্ক্রিনে নিয়ে যাবে টুইটার অ্যাপ। নতুন স্ক্রিনে ছবি বা ভিডিও’র মাধ্যমে টুইটের উত্তর দিতে পারবেন ব্যবহারকারী, স্ক্রিনের উপরেই থাকবে মূল টুইট।
একইসঙ্গে অনলাইন হয়রানি বন্ধে ফটো ট্যাগিং এড়িয়ে যাওয়া এবং কে টুইটের উত্তর দিতে পারবেন সেটি ঠিক করে দেওয়ার ফিচারও চালু করেছে মাইক্রো ব্লগিং অ্যাপটি। মূল টাইমলাইন ভিউ থেকে টুইট লেখার নতুন ফিচার নিয়েও কাজ চলছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে ‘কোট টুইট উইথ রিঅ্যাকশন’ ফিচারটির বেলায় কে উত্তর দিতে পারবেন আর কে পারবেন না, ব্যবহারকারী সেটি নির্ধারণ করে দিতে পারবেন না বলে জানিয়েছেন টুইটার মুখপাত্র ভিভিয়ানা ওয়েইওয়াল। ওয়েইওয়াল বলেছেন, ‘টুইটার ব্যবহারকারীদের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
একতার কণ্ঠঃ সম্প্রতি প্রকাশিত হলো এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। এবারের প্রাপ্ত ফলাফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু হয় গতকাল থেকে। ৬ জানুয়ারি পর্যন্ত এসএমএসের মাধ্যমে পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে। তবে শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।
বৃহস্পতিবার বিকালে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম আমিরুল ইসলামের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আর তাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদন করতে মোবাইলের Message অপশনে গিয়ে RSC বোর্ডের নামের প্রথম তিন অক্ষর রোল নম্বর বিষয় কোড লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ : ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে এবং পরীক্ষার্থী আবেদন করতে চাইলে message অপশনে RSC Dha 123456 136 Send করতে হবে ১৬২২২ নম্বরে।
ফিরতি এসএমএসে আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি PIN নম্বর দেওয়া হবে। এতে সম্মত থাকলে ম্যাসেজ অপশনে গিয়ে RSC Yes PIN Contact Number (যে কোনো মোবাইল অপারেটর) লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।
উল্লেখ্য, পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএসের মাধ্যমে একাধিক বিষয়ের (যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে) জন্য আবেদন করা যাবে। সে ক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে। যেমন পদার্থ ও রসায়ন দুটি বিষয়ের জন্য টেলিটক প্রি-পেইড মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে RSC Dha Space Roll Number Space> ১৩৬,১৩৭ লিখতে হবে। প্রতিটি বিষয় ও প্রতিপত্রের জন্য ১২৫ টাকা হারে চার্জ কাটা হবে। যেসব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে, সেসব বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে মোট ২৫০ টাকা ফি কাটা হবে।
একতার কণ্ঠঃ যানটিকে প্রথমে দেখে প্রশ্ন জাগতে পারে যে, এটা কী বাস নাকি ট্রেন? নাকি দুটোই? আসলে একই যান রাস্তায় চলবে বাসের মতো। আবার রেললাইনের উপর তা হয়ে যাবে ট্রেন।
সম্প্রতি ‘ডুয়েল মোড ভেহিকেল’ (ডিএমভি) নামে এ রকমই একটি যান তৈরি হয়েছে জাপানে। শনিবারই(২৫ ডিসেম্বর) তা প্রথম জনসম্মুখে এসেছে। জাপানের কাইয়ো শহরে প্রথম এ ধরনের যান চলবে বলে বার্তা সংস্থা এএফপি শুক্রবার(২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এই যানটি দেখতে অনেকটা মিনিবাসের মতো। যখন তা রাস্তায় চলবে তখন সাধারণ গাড়ির চাকা ব্যবহার করে ছুটবে। রেললাইনে চলার জন্য রয়েছে স্টিলের চাকা। ডুয়েল মোডের এই যানটি তৈরি করেছে আসা কোস্ট রেল কোম্পানি।
ডিএমভি নিয়ে আসা কোস্ট রেল কোম্পানির সিইও জানান, কাইয়োর মতো ছোট শহর যেখানে জনসংখ্যা কম, সেখানে এই যান খুব কাজে লাগবে। ছোট শহরে পরিবহণ সংস্থাগুলো লাভের মুখ সেভাবে দেখতে পায় না। এই যান বদলে দিতে পারে সেই পরিস্থিতি।
তিনি আরও বলেন, এই যান বাড়ি গিয়ে মানুষকে বাসের মতো তুলে আনতে পারবে। তার পর রেললাইন ধরে গন্তব্যে পৌঁছে দেবে।
দ্বৈত এই যানে সর্বোচ্চ ২১ জন যাত্রী বসতে পারবেন। রেললাইনে যানটি ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে চলতে পারবে। তবে রাস্তায় এর গতি আরও বেশি। রাস্তায় তা ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে চলতে সক্ষম বলে জানিয়েছেন ওই সংস্থার কর্ণধার। ডিজেলের মাধ্যমে এই যান চলবে বলে জানিয়েছেন তিনি।
একতার কণ্ঠঃ নতুন এক গবেষণায় জানা গেছে, যেসব মানুষ প্রক্রিয়াজাত মাংস, রেডমিট, চিনি বেশি খান তাদের মৃত্যু ঝুঁকি অন্যদের তুলনায় ২১ শতাংশ বেড়ে যায় এবং তাদের হৃদরোগের ঝুঁকিও অন্যদের তুলনায় বাড়ে ২২ শতাংশ।
নতুন গবেষণাটিতে আরো জানা গেছে, যারা খাদ্যশস্য, শিম জাতীয় খাবার, মাছ, সবজি বেশি খান তাদের মৃত্যু ঝুঁকি ও হৃদরোগের হার যথাক্রমে ১৭ শতাংশ ও ২৮ শতাংশ কমে যায়। গবেষণাপত্রটি আমেরিকান জার্নাল ‘সার্কুলেশন’ এ প্রকাশিত হয়েছে।
খাবার ও দীর্ঘায়ুর সম্পর্ক: স্বাস্থ্য বিশেষজ্ঞ ও গবেষকরা বার বার এটা বলে আসছেন- আমরা যা খাই, তার সঙ্গে সার্বিক সুস্থ থাকার ব্যাপারটা জড়িত। নতুন প্রকাশিত গবেষণাটির জন্য গবেষকরা বিশ্বের সেসব এলাকায় জরিপ চালিয়েছেন যেখানে মানুষ বেশি দিন বাঁচে। আর সেই গবেষণায় জানা গেছে সেসব এলাকার মানুষ সবাই প্রায় একই ধরনের খাবার খান, যা তাদের দীর্ঘায়ুর গোপন রহস্য। বিশ্বের সেসব এলাকাকে ব্লু জোন হিসেবে চিহ্নিত করা হয়। সেখানকার মানুষরা সাধারণত শিম জাতীয় খাবার বেশি খান।
ব্লু জোন ডায়েট কী?: ব্লু জোন হলো বিশ্বের কয়েকটি স্থান যেখানকার মানুষ স্বাস্থ্যকর জীবনযাপন করেন ও যাদের আয়ু বেশি হয়। সেসব এলাকার মধ্যে আছে- গ্রিসের ইকারিয়া দ্বীপ, ইতালির সার্ডিনিয়া, জাপানের ওকিনাওয়া, কোস্টারিকার নিকোয়া উপত্যকা। সেখানকার মানুষদের খাদ্য তালিকায় আছে উদ্ভিজ্জ খাবার, যাতে প্রতিদিনের খাবারের ৯৫ শতাংশই হয় সবজি, ফল, খাদ্যশস্য ও শিমজাতীয় খাবার। ব্লু জোন এলাকার মানুষজন সাধারণত মাংস, দুধ ও চিনি জাতীয় খাবার ও কোমল পানীয় পরিহার করেন। প্রক্রিয়াজাত খাবারও খান না সেসব এলাকার মানুষ।
শিম জাতীয় খাবার কীভাবে আয়ু বাড়ায়?: ব্লু জোন এলাকার মানুষরা সাধারণত প্রতিদিন এক কাপ পরিমাণ শিম জাতীয় খাবার খেয়ে থাকেন। শিম জাতীয় খাবার যেমন- শিম, মটর, ছোলা আর ডাল খান ব্লু জোন এলাকার মানুষ। আর সেসব খাবারে প্রোটিন ও ফাইবার থাকে বেশি, চিনি ও ফ্যাট থাকে কম। প্রোটিন শরীরের মাংসপেশি তৈরি করে, ওজন ঠিক রাখে। আর ফাইবার হাইপার টেনশন, হজমের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, হতাশা দূর করে। শিমে পলিফেনল নামের একটি শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট থাকে, গবেষকরা বলছেন আয়ু বাড়ার ক্ষেত্রে এটি বেশ সহায়ক।